তোপের মুখে ‘বিরিয়ানি হাউস’ উদ্বোধন না করেই ফিরলেন প্রিন্স মামুন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৯ ১৪ জুলাই ২০২৫
গোপালগঞ্জের কাশিয়ানীতে তোপের মুখে বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে গেলেন টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুন। সোমবার (১৪ জুলাই) উপজেলা সদরের শিকদার মার্কেটে একটি বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল প্রিন্স মামুনের। তবে স্থানীয় জনতা, ওলামা ঐক্য পরিষদ ও খেলাফত মজলিসের বাধায় উদ্বোধন না করেই ফিরে যান তিনি।
উপজেলা বাজারে শিকদার মার্কেটে নান্না বিরিয়ানি হাউসের একটি শাখা উদ্বোধনের কথা ছিল টিকটকার আব্দুল্লাহ আল মামুন ওরফে প্রিন্স মামুনের। দুপুরে ঢাকা থেকে রওনা হয়ে বিকাল ৩টার দিকে কাশিয়ানীতে পৌঁছান তিনি।
প্রিন্স মামুনের আগমনকে ঘিরে উপজেলাজুড়ে বেশ কয়েক দিন ধরেই লিফলেট বিতরণ ও প্রচার-প্রচারণা করে আসছিলেন বিরিয়ানি হাউস কর্তৃপক্ষ। তবে প্রিন্স মামুনকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে তার আগমন ঠেকাতে এবং অপ্রীতিকর ঘটনা এড়াতে খেলাফত মজলিস ও ওলামা ঐক্য পরিষদসহ স্থানীয় জনতা কাশিয়ানী থানায় আবেদন করেন।
আবেদনের পরিপ্রেক্ষিতে কাশিয়ানী থানা পুলিশ বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে বিষয়টি জানান এবং আইনশৃঙ্খলার যেন বিঘ্ন না ঘটে তার জন্য নির্দেশ দেয়। এরই ধারাবাহিকতায় বিরিয়ানি হাউস কর্তৃপক্ষ প্রিন্স মামুনের প্রোগ্রাম বাতিল করে। যার ফলে কাশিয়ানীতে এসেও বিরিয়ানি হাউস উদ্বোধন না করেই ফিরে যান প্রিন্স মামুন।
কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন বলেন, প্রিন্স মামুনের কাশিয়ানীতে একটি বিরিয়ানি হাউস উদ্বোধনের কথা ছিল। কিন্তু স্থানীয় জনতা ক্ষিপ্ত হয়ে যান এবং তার প্রোগ্রাম বন্ধে থানায় আবেদন করেন। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন বিঘ্ন না ঘটে সেজন্য বিরিয়ানি হাউস কর্তৃপক্ষকে অনুরোধ করি। পরে তারা প্রিন্স মামুনের প্রোগ্রাম বাতিল করেন।
কাশিয়ানী উপজেলা ওলামা ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল করীম বলেন, মামুন তো চরিত্রহীন। তার দ্বারা যুবসমাজ ধ্বংস হচ্ছে। সে হচ্ছে টিকটকার। টিকটকের মাধ্যমে ছেলে-মেয়েদের সে নষ্ট করছে। আমরা জানতে পেরেছি সে কাশিয়ানীতে এসে একটি বিরিয়ানি হাউস উদ্বোধন করবে। বিষয়টি নিয়ে স্থানীয় যুব সমাজ ক্ষিপ্ত ছিল। সবকিছু বিবেচনা করেই আমরা উপজেলা ওলামা ঐক্য পরিষদ ও খেলাফত মজলিস মামুনের আগমন ঠেকাতে থানায় আবেদন করি। কাশিয়ানী থানা আমাদের অনেক সহযোগিতা করেছে। আমরা টিকটকার মামুনের আগমন ঠেকাতে পেরেছি। যুব সমাজকে ধ্বংসের হাত থেকে বাঁচাতে পেরেছি।
নান্না বিরিয়ানি হাউসের মালিকের ভাই মনির হোসেন বিষয়টি অস্বীকার করে বলেন, মামুন ভাঙ্গা পার হয়ে প্রায় মুকসুদপুর পর্যন্ত চলে আসছিল। পরে তিনি নিজস্ব সমস্যার কথা জানিয়ে প্রোগ্রাম বাতিল করেছেন।
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- মেঘালয়-আসাম থেকে নামছে ঢল, সিলেটে বন্যার শঙ্কা
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- চট্টগ্রামে পানিবন্দি সাড়ে ৪ লাখ মানুষ
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- মেসি কে, সেটা সবাই জানে: ইয়ামাল
- ২৫৬ ঘণ্টায় ১৩১ কারিগর বানিয়েছেন আমিরের বিয়ের আংটি
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ভারী বর্ষণ ও পাহাড়ধসে ৪ জেলায় ৩০ জনের মৃত্যু
- স্থানীয় সরকার নির্বাচন: ভোটকেন্দ্র নীতিমালায় বড় পরিবর্তন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন


