খেজুর পাতা চিরল চিরল
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৪:৩১ ৪ মার্চ ২০২৫
পুষ্টিবিদদের মতে খেজুর অতি উত্তম ফল। এতে রয়েছে প্রাকৃতিক চিনি, খনিজ উপাদান, ভিটামিন ও আঁশ। খেজুরের শতকরা ৯৮ ভাগই চিনি। একটা খেজুর থেকেই পাওয়া যায় ৬০ ক্যালরি শক্তি। তাই পরিশ্রমজনিত ক্লান্তি তাৎক্ষণিক দূর করে শরীরে শক্তি যোগাতে খেজুরের তুলনা নাই। খেজুরে ফ্যাট নেই বললেই চলে। এটা কোলেস্টেরল সচেতনদের জন্য স্বস্তির।
খেজুর এন্টিঅক্সিডেন্ট এ ভরপুর, ক্যালসিয়াম সমৃদ্ধ। এতে প্রচুর ভিটামিন ও ফাইবার আছে - একেবারে আদর্শ খাবার। ছোটবেলায় এত কিছু জানতাম না, যা জানতাম তা হলো খেজুর দিয়ে ইফতার করতে হয়। বাংলাদেশ মুসলমান প্রধান দেশ। বেশিরভাগই সওয়াবকামী ধর্মভীরু মানুষ। খেজুরবিহীন ইফতারের কথা তারা ভাবতে পারেন না। ব্যাপারটা ব্যবসায়ীদের জন্য একটা মৌসুমি সুসংবাদ।
খেজুরের ব্যাপারিরা তাই খেজুর আর জাহাজ দুইয়েরই খবর রাখেন। আমাদের বাল্যকালে অবশ্য খেজুরের এত প্রকারভেদ, এত নাম অজানা ছিল। আমাদের পাতে পড়তে দু রকমের খেজুর - একটা নরম খেজুর, আরেকটা শুকনা - যেটাকে আমরা বলতাম খুরমা। আমার দাদুর বাগানে কয়েকটা খেজুর গাছ ছিল।
সেগুলো নেহতই দেশি খেজুর, বিচি সর্বস্ব। কাউকে কষ্ট করে এই খেজুর কখনও পাড়তে দেখিনি। ঝরে পড়া খেজুর খেতে গাছতলায় ছাগলের আনাগোনা দেখা গেলেও বালক বালিকাদের মধ্যেও সে আগ্রহ দেখিনি। আগ্রহ ছিল বোষ্টুম দাদার সেই গানে -
"আমার গোঁসাইরে নি দেখছো
খাজুর গাছ তলায়
গোঁসাই ল্যাজ লাড়ে আর
খাজুর খায় ".............
যাহোক, সারা বছর খেজুর নিয়ে তেমন মাতামাতি না হলেও রোজার মাসের আলোচনায় এটা অপরিহার্য। ব্যবসায়ীরও তৎপর থাকেন। আজকাল জাইদি, সুক্কার, দাব্বাস, নাকাল এসব মধ্যবিত্ত খেজুরের পাশাপাশি যারা দাম শুনে নাকাল হন না তাদের জন্য আম্বর, মেডজুল, আজওয়া এসব উচ্চ বংশীয় দামী খেজুর ও আমদানি হয়ে থাকে।
দামি খেজুর দিয়ে ইফতার করলে বেশি সওয়াব পাওয়া যাবে এমন গ্যারান্টি কেউ দিতে পারবে না। তবে যারা অ্যাফোর্ড করতে পারেন তারা কিছুটা আত্মতৃপ্তি তো পেতেই পারেন। কে কত উৎকৃষ্ট মানের খেজুর কিনেছেন, তার তুলনামূলক আলোচনাও তাই প্রাসঙ্গিক।
সপ্তাহখানেক ধরে ফেসবুকে খেজুরের বিভিন্ন প্রকার বিজ্ঞাপন দেখে যাচ্ছি- সবই 'প্রিমিয়াম' খেজুর। কেউ কেউ খেজুর কিনলে লটারির ব্যবস্থা রেখেছেন। তাতে যেমন আছে মোটরসাইকেল পাবার সম্ভাবনা, তেমন ওমরাহ করার প্রলোভন। এ দেশে এক সময়ে মাইকে আযান দেওয়া বা ছবি তোলার ব্যাপারে ফতোয়া দেয়া হতো, লটারিতে ওমরাহ এ ব্যাপারেও আগামীতে ফতোয়া পাওয়ার আশা রাখছি।
পরিশেষে: এক কেজি উচ্চবিত্ত খেজুরের দাম শুনে ছাপোষা এক হুজুরকে ভড়কে গিয়ে প্রস্থানোদ্যত দেখে দোকানদার বললো, "কী হুজুর খেজুর নিবেন না"। হুজুর না সূচক মাথা নাড়লেন। অভব্য দোকানদারের রসবোধ চাগিয়ে উঠলো, বললো, "কন তো হুজুর, খেজুরে আর হুজুর৷ ফাইতক্ক কি"?
বিষন্ন হুজুর বললেন, কি পার্থক্য?
ফিচকে দোকানদার দাঁত বের করে বললো, খেজুরের বিচি একটা।
লেখক: আনহারুল ইসলাম
ইঞ্জিনিয়ার, বাংলাদেশ মেরিন একাডেমি
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

