সন্তানরা অনেকেই হচ্ছে উচ্চশিক্ষিত
পেশা ছাড়ছে বেদে সম্প্রদায়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০১ ২৭ মার্চ ২০১৯
দীর্ঘদিনের পেশা ছেড়ে ভিন্ন কাজে যুক্ত হচ্ছে বেদে সম্প্রদায়। জীবনের তাগিদে ধীরে ধীরে যাযাবর জীবন থেকে বেরিয়ে এসে তারা স্বাভাবিক ও স্থায়ী জীবন-যাপনে অভ্যস্ত হচ্ছে। সমাজের মূল স্রোতে মিশছে তাদের সন্তানরাও। শিক্ষা, স্বাস্থ্যের মত মৌলিক চাহিদাও এখন তারা পূরণ করতে পারছে।
সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে আসছে বেদেদের জীবনমান উন্নয়নে। এর ফলে বিয়ে বিচ্ছেদ ও বহুবিয়ে হ্রাস পাচ্ছে। লক্ষ্য করা যাচ্ছে, মাতৃতান্ত্রিক সমাজ থেকে পিতৃতান্ত্রিক সমাজে রূপান্তর হওয়ার প্রবণতা।
ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের গবেষণায় উঠে এসেছে এসব তথ্য।
সম্প্রতি ঢাকার কাছে সাভারের একটি বেদে পল্লীতে ঢাকা স্কুল অব ইকোনমিক্সের পক্ষ থেকে শিক্ষার্থীদের একটি দল বেদে পল্লী পরিদর্শন করে।
গবেষণায় দেখা গেছে, বেদে পল্লীর নারীরা এখন নকশী কাঁথা সেলাই করে আর পুরুষরা জুতার কারখানাসহ অন্যান্য কাজে যুক্ত হচ্ছে। পেশা পরিবর্তনের ফলে তাদের আয় বাড়ার পাশাপাশি জীবনমানের উন্নয়ন হয়েছে। তাদের সন্তানরা শিক্ষার সুযোগ পাচ্ছে। একটি অংশ উচ্চশিক্ষিতও হচ্ছে। অবশ্য এখনও এই সম্প্রদায়ের লোকজন চাকরি কিংবা অপ্রাতিষ্ঠানিক খাতে শ্রম মজুরির ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছেন। এসব কারণে বেদে সম্প্রদায় নিজেদের পরিচয় দিতে চান না। তাই, জীবনমান উন্নয়ন হয়েছে কিংবা ডাক্তার, প্রকৌশলী ও শিক্ষকতা পেশায় যাওয়া বেদে সম্প্রদায়ের অগ্রসরমান শ্রেণি এখন আর নিজদের অতীত পরিচয় দিতে চাইছে না।
ঢাকা স্কুল অব ইকোনমিক্সের উদ্যোক্তা অর্থনীতি বিভাগের স্নাতক ও মাস্টার্স পর্যায়ের ৫০ শিক্ষার্থী তাদের গবেষণাকর্মের অংশ হিসেবে সম্প্রতি বেদে পল্লী পরিদর্শন করেন। এতে টিম লিডারের দায়িত্ব পালন করেন অর্থনীতিবিদ ও উদ্যোক্তা অর্থনীতি বিভাগের সমন্বয়কারী অধ্যাপক ড. মুহম্মদ মাহবুব আলী।
তিনি বলেন, গবেষণাপ্রাপ্ত ফলাফলের ভিত্তিতে জীবনমান উন্নয়নের জন্য বেদে পল্লীতে বসবাসরত মানুষের মানবিক মর্যাদা অর্জনের লক্ষ্যে সেখানে কার্যক্রম বেসরকারি অথচ প্রাতিষ্ঠানিক খাতে বাড়ানো দরকার। দ্রুত সমৃদ্ধি কার্যক্রম পিকেএসএফ চালু করে সরকারের যে সদিচ্ছা, যাতে আয় প্রবাহ বৃদ্ধি পায় সেজন্য ব্যবস্থা নেয়া দরকার। একই সঙ্গে ব্যাংকিং খাতের মাধ্যমে সেখানে কর্মসংস্থান সৃষ্টির সুযোগ তৈরির জন্য দরকার ক্ষুদ্র উদ্যোক্তা অর্থায়ন। এতে অন্তর্ভূক্তিমূলক উন্নয়ন সম্ভব হবে বলে তিনি মত দেন।
পরিদর্শনকালে শিক্ষার্থীরা বেদে সম্প্রদায়ের অতীত ও বর্তমান জীবনাচরণের পরিবর্তনের বিষয়ে বিস্তারিত খোঁজ নেন।
- ক্লান্তি দূর করার ৭ প্রাকৃতিক উপায়
- ইসিতে ৯ দাবি জামায়াতের
- তারেক রহমানের সফরের অপেক্ষায় ভারত: ত্রিবেদী
- শিক্ষিকা বিউটি রানী পালের প্রশংসায় আসিফ
- আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন নেইমার
- ভারতে পালানোর সময় শীর্ষ সন্ত্রাসী ইমনসহ গ্রেপ্তার ৪
- লাউ নাকি ঝিঙে: কোনটি বেশি উপকারী?
- বাংলাদেশে থাকতে ও গাইতে পেরে গর্বিত: রুনা লায়লা
- টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক: বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ
- দক্ষিণ আফ্রিকায় অগ্নিকাণ্ডে ৬ বাংলাদেশির মৃত্যু
- রাষ্ট্রপতি নির্বাচনে প্রস্তুত ইসি, তারিখ শিগগিরই
- এবার নেপালের লিগ মাতাবেন সাকিব
- আমড়ার আসল গুণ জানেন?
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- এসএসসি ও সমমান পরীক্ষার ফল ১০ আগস্ট
- শাপলা চত্বরে হত্যাযজ্ঞ: হাসিনাসহ ৩১ জনকে গ্রেপ্তারে পরোয়ানা
- যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন, প্রার্থী ঠিক করবে দল: ফখরুল
- চাকরি ছেড়ে ড্রাগন চাষে সাবলম্বী আবু সাঈদ
- বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সম্মানি ভাতা বাড়লো
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- এসএসসির ফল প্রকাশ চলতি মাসেই
- জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- বাংলাদেশসহ ৬০ দেশের ওপর নতুন শুল্ক আরোপ যুক্তরাষ্ট্রের
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ
- মেসি-এমবাপ্পেসহ বিশ্বকাপের সেরা একাদশে আছেন যারা
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন
- ‘বান্ধবী’ কাণ্ডে মুখ খুললেন পূর্ণিমা
- সাইলেন্ট হার্ট অ্যাটাকের ৩ সঙ্কেত, অবহেলা করলেই বিপদ
- পানির সংকেতে বদলে যাচ্ছে ইলিশের পথ
- যে ৬ অভ্যাসে কমে কোলেস্টেরল
- বর্ষায় ফ্রিজের তাপমাত্রা কত রাখা উচিত, কীভাবে যত্ন নেবেন?
- মোদি সরকারের সঙ্গে আলোচনায় বসছে ককরোচ জনতা পার্টি
- দিনের যে ৫ সময়ে সন্তানের সবচেয়ে প্রয়োজন হয় বাবা-মাকে?
- বক্স অফিস কাঁপাচ্ছে বিজয়ের ‘জন নায়গন’
- এমপি নজরুল প্রসঙ্গে ইসি: সংসদ থেকে চিঠি পেলে সিদ্ধান্ত
- রাষ্ট্রপতি কে হচ্ছেন, সময় হলেই জানতে পারবেন: ফখরুল
- উত্তম কুমারকে নিয়ে বড় সিদ্ধান্ত শুভেন্দু সরকারের
- ভিডিও ভাইরাল: এমপি নজরুলকে বহিষ্কার করল জামায়াত
- দেশ ছাড়ার সমঝোতার পর পদত্যাগ করেন সাহাবুদ্দিন
- শেয়ারবাজার কারসাজি: সাকিবসহ ১৫ জনের তদন্ত প্রতিবেদন পেছাল
- আর্জেন্টিনার প্রশংসা করে বিপাকে ফিফা সভাপতি
- ফলমাছির আক্রমণে চাঁপাইনবাবগঞ্জে আম উৎপাদনে বড় ধাক্কা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০
- ২০২৬ বিশ্বকাপে যত রেকর্ড



