প্রিতম-জামান টাওয়ারে আগুন লাগা উদ্দেশ্যপ্রণোদিত: ঐক্যফ্রন্ট
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৮:০১ ২৮ ডিসেম্বর ২০১৮
সংগৃহীত
রাজধানীর পুরানা পল্টনে প্রীতম জামান টাওয়ারে আগুনের ঘটনা ঘটেছে।
আগুন লাগার এই ঘটনাকে উদ্দেশ্য প্রণোদিত বলে দাবি করেছে জাতীয় ঐক্যফ্রন্ট।
ঐক্যফ্রন্টের কার্যালয় এই ভবনের তৃতীয় তলায়। আর আগুন লাগে ৮ তলায়।
ঐক্যফ্রন্টের মিডিয়া উইং কর্মকর্তা লতিফুল বারী হামিম সাংবাদিকদের বলেন, জামান টাওয়ারে ৮ তলায় আগুন লেগেছে। যদিও ঐক্যফ্রন্টের অফিসের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তবে আমরা মনে করছি এটি উদ্দেশ্যমূলক! ঐক্যফ্রন্টের কর্মকাণ্ড বাধাগ্রস্ত করার জন্য এটি উদ্দেশ্যপ্রণোদিত হয়ে কেউ করতে পারে বলে আমরা মনে করছি।
লতিফুল বারী দাবি করেন, আগুনের কারণে ভবনের বিদ্যুৎ, পানি, ইন্টারনেট বন্ধ করে দেয়া হয়েছে, লিফট বন্ধ করে দেয়া হয়েছে। যাতে আমরা আমাদের কাজগুলো সঠিকভাবে করতে না পারি। এগুলো রাখার নানা অজুহাত তৈরি করেছে বলেও আমরা মনে করি।
শুক্রবার বেলা পৌনে ৩টার দিকে পুরানা পল্টনের প্রীতম-জামান টাওয়ারে অবস্থিত ন্যাশনাল ক্রেডিট রেটিং কোম্পানির কার্যালয়ে আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করে।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত অপারেটর জিয়াউর রহমান জানান, শুক্রবার ছুটির দিনে বেলা পৌনে ৩টার দিকে ১৬ তলা ওই ভবনের অষ্টম তলায় আগুনের সূত্রপাত হয়। আমাদের ৯টি ইউনিট সেখানে গিয়ে আগুন নেভাতে কাজ করছে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানানো যাচ্ছে না।
ওই ভবনেই তৃতীয় তলায় বিএনপিকে নিয়ে গঠিত ড. কামাল হোসেন নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের অফিস।
এছাড়া অনলাইন পত্রিকা সারাবাংলা ডটকমসহ বিভিন্ন প্রতিষ্ঠানের অফিস রয়েছে ঐ ভবনে।
- মন খারাপে দুঃখের গান শুনলে চোখে ভিজে যায় কেন?
- পুশইন বন্ধে ভারতকে ১২-১৩ চিঠি দেওয়া হয়েছে:পররাষ্ট্র প্রতিমন্ত্রী
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- এলপিজির দাম কমলো

