রাজশাহীতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী ৩ যুবক নিহত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০২ ১৯ এপ্রিল ২০২৪
রাজশাহীর পবা উপজেলায় দুটি মোটরসাইকেলকে চাপা দিয়ে পালিয়েছে বালুবাহী একটি ডাম্প ট্রাক। এতে তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার বিকাল ৫টার দিকে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে দামকুড়া থানার মুরারিপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- পবা উপজেলার নতুন কসবা গ্রামের লাল মোহাম্মদের ছেলে আসিফ ইকবাল (১৯), একই উপজেলার সুত্রাবন এলাকার মো. আলমগীরের ছেলে মো. সুইট (৩১) ও লালমনিরহাট সদরের বড়বাড়ি গ্রামের জহুরুল ইসলামের ছেলে তাজুল ইসলাম (২৫)। তাজুল একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত থাকার সুবাদে রাজশাহীতে থাকতেন।
দুর্ঘটনায় আহত দুজন হলেন- পবার আলীমগঞ্জ গ্রামের রবিউল ইসলামের ছেলে জুলহাস উদ্দিন (৩২) ও নতুন কসবা গ্রামের মানিক মিয়ার ছেলে রিমন হোসেন (৩৫)।
দামকুড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুটি মোটরসাইকেলে এই পাঁচ আরোহী ছিলেন। মুরারিপুর এলাকায় বালুবাহী ওই ডাম্প ট্রাক দুটি বাইককেই চাপা দিয়ে পালিয়ে যায়। এতে বাইক দুটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলে প্রাণ হারান দুজন। অন্য তিনজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়। সেখানে আরও একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অন্য দুজন চিকিৎসাধীন আছেন।
তিনি আরও জানান, আহত দুজনের মধ্যে একজনের শারীরীক অবস্থা সংকটাপন্ন। অপরজন সামান্য আহত হয়েছেন। ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার কাজ চলছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- কমনওয়েলথ কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত বাংলাদেশ
- আবর আমিরাত থেকে এলো ১ লাখ টন অপরিশোধিত তেল
- টেলিগ্রাফের প্রতিবেদন: বাংলাদেশে কোরবানি হচ্ছে ‘ডোনাল্ড ট্রাম্প’
- ভাত ঝরঝরে হয় না? রান্নার সময়ে যে ভুল এড়িয়ে চলবেন
- পরমব্রত-স্বস্তিকার বিরুদ্ধে এফআইআর দায়ের
- নতুন কোচ পেলেন হামজা-জামালরা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- এলপিজির দাম কমলো
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ


