স্বর্ণে কেন মরিচা ধরে না?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৪:৪৮ ১৬ জুলাই ২০২৬
লোহা সময়ের সঙ্গে মরিচা ধরে, তামা সবুজাভ হয়ে যায়। কিন্তু স্বর্ণ বছরের পর বছর একই রকম উজ্জ্বল থাকে। সম্প্রতি বিজ্ঞানীরা এমন একটি বৈশিষ্ট্য শনাক্ত করেছেন, যা ব্যাখ্যা করে কেন স্বর্ণ সহজে জারিত (অক্সিডাইজড) হয় না এবং তার দীপ্তি অটুট থাকে।
যুক্তরাষ্ট্রের টুলেন বিশ্ববিদ্যালয়ের গবেষক সান্তু বিশ্বাস ও ম্যাথিউ মন্টেমোরের গবেষণায় দেখা গেছে, স্বর্ণের পৃষ্ঠে থাকা পরমাণুগুলো এমনভাবে নিজেদের বিন্যাস পরিবর্তন করে, যা অক্সিজেনের সঙ্গে রাসায়নিক বিক্রিয়াকে বাধাগ্রস্ত করে। তাদের গবেষণার ফলাফল গত ২১ মে ফিজিক্যাল রিভিউ লেটার্স সাময়িকীতে প্রকাশিত হয়।
অক্সিডেশন হলো এমন একটি রাসায়নিক প্রক্রিয়া, যার মাধ্যমে ধাতু অক্সিজেনের সংস্পর্শে এসে মরিচা ধরে বা বিবর্ণ হয়ে যায়। বাতাসে অক্সিজেন সাধারণত দুটি পরমাণুর অণু হিসেবে থাকে। কোনো ধাতু জারিত হওয়ার আগে এই অক্সিজেন অণুকে ভেঙে পৃথক পরমাণুতে পরিণত হতে হয়। এরপর সেই পরমাণুগুলো ধাতুর পৃষ্ঠের সঙ্গে যুক্ত হয়ে অক্সাইড তৈরি করে।
গবেষকদের হিসাব অনুযায়ী, স্বর্ণের পৃষ্ঠে নতুন করে উন্মুক্ত হওয়া পরমাণুগুলো তাদের অবস্থান বদলে বর্গাকার বিন্যাস থেকে ষড়ভুজাকার বিন্যাসে চলে যায়। এই নতুন গঠন অক্সিজেন অণুকে ভাঙতে অত্যন্ত অকার্যকর। ফলে অক্সিডেশনের প্রক্রিয়া কার্যত থেমে যায়। যদি এই বিন্যাস পরিবর্তন না ঘটত, তাহলে স্বর্ণ মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই জারিত হতে শুরু করত।
গবেষণায় আরও বলা হয়েছে, বিশেষ কিছু পরিস্থিতিতে স্বর্ণ অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে স্বর্ণ অক্সাইড তৈরি করতে পারে। তবে এই যৌগটি খুবই অস্থিতিশীল। ফলে স্বর্ণর ওপর কেবল অত্যন্ত পাতলা একটি অক্সাইড স্তর তৈরি হয়, যা দ্রুতই ভেঙে যায়। তাই স্বর্ণর উজ্জ্বলতা নষ্ট হয় না।
গবেষক ম্যাথিউ মন্টেমোর বলেন, পরমাণুর অবস্থানে সামান্য পরিবর্তন অক্সিডেশনের গতি এক বিলিয়ন থেকে এক ট্রিলিয়ন গুণ পর্যন্ত কমিয়ে দিতে পারে। তার মতে, এই নতুন আবিষ্কার ভবিষ্যতে আরও কার্যকর অনুঘটক (ক্যাটালিস্ট) তৈরিতে বিজ্ঞানীদের সহায়তা করতে পারে, যা বিভিন্ন রাসায়নিক বিক্রিয়াকে আরও দক্ষ করে তুলবে।
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- মক্কা চুক্তিতে যোগদানের আগ্রহ, কূটনীতিতে বড় পরীক্ষা বাংলাদেশের
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আবেগের বন্যায় সম্পর্ক ডুবছে না তো?
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- হৃদরোগ ও স্ট্রোকের ঝুঁকি কমানোর যত উপায়
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৬ মাসে বন্ধ ৯৫ কারখানা, কাজ হারিয়েছেন ৬২ হাজার শ্রমিক
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ!
- নুসরাত হত্যা: দুজনের মৃত্যুদণ্ড, চারজনের যাবজ্জীবন, খালাস ১০
- সালমান শাহ’কে নতুন সিনেমা ‘লাভ ৯৬’
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- প্রান্তিক জনগোষ্ঠীর ব্যাংক আমানত ছাড়ালো ৯০ হাজার কোটি টাকা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার

