ঢাকা, ১০ জুন বুধবার, ২০২৬ || ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩
good-food
১৮৯৮

২৭ মার্চ মুক্তি পাচ্ছে ‘সাহসী হিরো আলম’

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০২ ১১ ফেব্রুয়ারি ২০২০  

হিরো আলমের প্রযোজনায় প্রথম সিনেমা ‘সাহসী হিরো আলম’ মুক্তি পাচ্ছে আগামী ২৭ মার্চ। গেল সোমবার সেন্সর বোর্ডের ছাড়পত্র পেয়েছে সেটি। এতে হিরো আলমের বিপরীতে অভিনয় করেছেন তিনজন নায়িকা। তারা হলেন সাকিরা মৌ, রাবিনা বৃষ্টি ও নুসরাত জাহান। 
সিনেমাটি নিয়ে বেশ আশাবাদী হিরো আলম। তিনি বলেন, আমার জীবনের গল্পের ছায়া অবলম্বনে এটি নির্মাণ করা হয়েছে। কোনো আলোচনা-সমালোচনা আমাকে আটকাতে পারেনি। পুরোপুরি আনকাট ছাড়পত্র পেয়েছে আমার প্রথম প্রযোজিত ছবিটি। 
মুকুল নেত্রবাদি পরিচালিত এ সিনেমার নামকরণ নিয়ে উচ্ছ্বসিত হিরো। তিনি জানান, আমি সাহসী, কোনো কিছুতেই ভয় পাই না। তাই সিনেমার নামও রেখেছি সাহসী হিরো আলম। 
ছবির গল্প লিখেছেন পিজি মোস্তফা। চিত্রনাট্য করেছেন দেলোয়ার জাহান ঝন্টু। এতে আরও অভিনয় করেছেন আমির সিরাজী, তনু পাণ্ডে, রেহেনা জলি, নিরাঞ্জন গুলজার ও কালা আজিজ প্রমুখ।
প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় ট্রল থেকে আলোচনায় আসেন আরশাফুল হোসেন আলম ওরফে হিরো আলম। বগুড়ার ডিশ ব্যবসায়ী থেকে নিজেই টিভি চ্যানেলের খবর হয়ে ওঠেন তিনি। সেসময় মিউজিক ভিডিওতে অভিনয় করতেন হিরো। ইতিমধ্যে ‘মার ছক্কা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বড় পর্দায় অভিষেক ঘটে তার। একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও অংশ নেন তিনি। রাজনীতির মাঠও গরম করেন হিরো আলম।

বিনোদন বিভাগের পাঠকপ্রিয় খবর