ঈদের ছুটি কাটিয়ে ঢাকামুখী মানুষ, ট্রেন-বাসে স্টেশনে উপচেপড়া ভিড়
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৬:৩২ ২৭ মার্চ ২০২৬
ঈদুল ফিতরের ছুটি শেষে রাজধানীসহ শিল্পনগরী গাজীপুর ও সাভারে ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ। শুক্রবার (২৭ মার্চ) সকাল থেকেই কমলাপুর রেলওয়ে স্টেশন, সায়েদবাদ, মহাখালী ও গাবতলী বাস স্টেশন এবং সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকামুখী যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।
দেশের বিভিন্ন জেলা থেকে ছেড়ে আসা ট্রেনগুলোতে অতিরিক্ত যাত্রী চাপ ছিল। অনেককে দাঁড়িয়ে কিংবা দরজার কাছে অবস্থান নিয়েও ঢাকা ফিরতে লক্ষ্য করা গেছে। রাজধানীমুখী অধিকাংশ বাসই ছিল যাত্রীভর্তি। তবে রাজধানী থেকে বিভিন্ন জেলার উদ্দেশে ছেড়ে যাওয়া বাস-ট্রেন ও লঞ্চে তেমন চাপ ছিল না।
কমলাপুরে কথা হয় লালসবুজ পরিবহনের কাউন্টার ম্যানেজার শাকির জাভেদের সঙ্গে। তিনি বলেন, “আমাদের বাসগুলোতে ঢাকামুখী যাত্রীদের চাপ অনেক বেশি। তবে ঢাকা থেকে ফিরতি যাত্রায় যাত্রী পাচ্ছি কম।”
কুমিল্লা থেকে আসা রফিকুল ইসলাম বলেন, “পরিবার নিয়ে ঈদ আনন্দ কাটিয়ে কর্মস্থলে যাচ্ছি। সাভারে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে কোয়ালিটি ম্যানেজার হিসেবে কাজ করি।”
নোয়াখালীর কবিরহাট থেকে ঢাকায় ফিরছেন মোহাম্মদ তাজুল ইসলাম। কাজ করেন গাজীপুরের গাছা এলাকায় একটি ইন্ডাস্ট্রিয়াল পার্কে। সেখানে প্রডাকশন ম্যানেজার হিসেবে কর্মরত।
এদিন সকাল থেকে কমলাপুর রেলওয়ে স্টেশনে দেখা যায়, প্ল্যাটফর্মে নেমেই ব্যস্ত হয়ে পড়েছেন ফিরতি যাত্রীরা। কেউ রিকশা, সিএনজিচালিত অটোরিকশা, নগর পরিবহনের বাস কিংবা রাইড-শেয়ারিং সেবার মাধ্যমে নিজ নিজ গন্তব্যে ছুটছেন। তবে লাগেজ হাতে ক্লান্ত যাত্রীদের হাসিমুখে স্বস্তির ফেরাও চোখে পড়েছে।
অনেক যাত্রী জানান, ফিরতি যাত্রায় কোনরূপ ভোগান্তি হয়নি। অতিরিক্ত ভিড় হলেও পরিবারের সঙ্গে ঈদের আনন্দ কাটিয়ে নিরাপদে ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা।
নরসিংদী থেকে আসা যাত্রী তৌহিদ ও তার স্ত্রী সুমাইয়া বলেন, “বাবা-মা ও শ্বশুর-শাশুড়িসহ পরিবারের সঙ্গে ঈদ আনন্দ উদ্যাপন করেছি। স্বজন, প্রতিবেশী, এলাকাবাসীর সঙ্গেও দেখা-সাক্ষাৎ হয়েছে।”
সবমিলিয়ে সন্তোষ প্রকাশ করেন তারা। গ্রামে ঈদ উদ্যাপনের আনন্দটা অসাধারণ বলেও দাবি তাদের।
কমলাপুরের স্টেশন মাস্টার মো. আনোয়ার হোসেন বলেন, “সময়মতো সব ট্রেন স্টেশনে পৌঁছাচ্ছে। যাত্রীদের ভোগান্তির খবর পাইনি। সবাই স্বস্তিতে আসতে পারছেন।”
স্টেশন এলাকার সার্বিক পরিবেশ সুন্দর ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।
গত ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত ঈদ উপলক্ষে সরকারি ছুটি ছিল। এরপর ২৪ ও ২৫ মার্চ সরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও আদালত খোলা ছিল। ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে সরকারি ছুটি ছিল। পরিবহন সংশ্লিষ্টরা জানান আগামীকালও রাজধানীমুখী যাত্রীদের চাপ অব্যাহত থাকবে।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি

