ঢাকা, ১৯ জুলাই রোববার, ২০২৬ || ৩ শ্রাবণ ১৪৩৩
good-food
১৭৮

এবার লঞ্চের ভাড়াও বাড়লো

লাইফ টিভি 24

প্রকাশিত: ২০:৫৯ ৬ মে ২০২৬  

জ্বালানি তেলের দাম বৃদ্ধির কারণে বাসের পর এবার লঞ্চের ভাড়া বাড়ানো হয়েছে। 

বুধবার নৌপরিবহন মন্ত্রণালয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। 

একজন যাত্রীর লঞ্চ ভাড়া ১০০ কিলোমিটারের কম দূরত্বে প্রতি কিলোমিটারে ১৮ পয়সা এবং ১০০ কিলোমিটারের বেশি দূরত্বে ১৪ পয়সা বাড়ানো হয়েছে।

এ হিসাবে কম দূরত্বে লঞ্চের ভাড়া ৬ দশমিক ৪৯ শতাংশ এবং বেশি দূরত্বে ৫ দশমিক ৮৮ শতাংশ বাড়ানো হয়েছে।

মঙ্গলবার থেকে যা কার্যকরের কথা বলা হয়েছে।

জ্বালানি তেলের দাম বাড়ার কারণে গত বৃহস্পতিবার ডিজেলচালিত বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বাড়ায় সরকার।