খালেদা জিয়াকে নিয়ে লেখা ১০ বই
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:১৮ ৩০ ডিসেম্বর ২০২৫
বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে নারী নেতৃত্বের অগ্রদূত হিসেবে বেগম খালেদা জিয়া চিরস্মরণীয়। সাধারণ গৃহবধূ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির চেয়ারপার্সন ও তিনবারের প্রধানমন্ত্রী হিসেবে তার যাত্রা শুধু রাজনৈতিক নয়, বরং সংগ্রাম, দৃঢ় সংকল্প এবং নেতৃত্বের এক অসাধারণ প্রতীক।
তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম-কে কেন্দ্র করে একাধিক বই লেখা হয়েছে।
এমন ১০টি বইয়ের নাম জেনে নেওয়া যাক-
১) বেগম খালেদা জিয়া: হার লাইফ, হার স্টোরি- মাহফুজ উল্লাহ
এটি বেগম খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক যাত্রা নিয়ে সর্বাধিক স্বীকৃত বই। বাংলাদেশে প্রথমবারের মতো তার রাজনীতি, সংগ্রাম ও নেতৃত্বের বিশদ বিবরণ এতে ফুটে উঠেছে। বইতে দেখানো হয়েছে কীভাবে একজন সাধারণ গৃহবধূ থেকে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও তিনবারের প্রধানমন্ত্রী হন।
২) বেগম খালেদা জিয়া: পোর্ট্রেইট অব আ পিওপলস লিডার- কিউ.এম জালাল খান ও কে. এম. এ মালিক
এটি ইংরেজিতে লেখা আরেকটি বই, যেখানে খালেদা জিয়াকে ‘জনতার নেত্রী’ হিসেবে উপস্থাপন করা হয়েছে। বইতে তার ব্যক্তিত্ব, নাগরিক গ্রহণযোগ্যতা, নীতি ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় তার অগ্রণী ভূমিকার দিকে আলোকপাত করা হয়েছে। জনপ্রিয়তা, মর্যাদা ও নেতৃত্ত্বের দিকগুলো বইটি প্রাধান্য দিয়েছে।
৩) বেগম খালেদা জিয়া আপসহীন দেশনেত্রীর প্রতিকৃতি
বাংলায় প্রকাশিত এই বইটি খালেদা জিয়ার আপসহীন দেশনেত্রী ইমেজ ও রাজনৈতিক দৃঢ়তার উপর ভিত্তি করে লেখা। এখানে জননায়ক হিসেবে তার উদ্যোগ, সংগঠন দক্ষতা, দল ও দেশের উন্নয়নমূলক কর্মকাণ্ডের দিকে গুরুত্বারোপ করা হয়েছে।

সংগ্রাম, দৃঢ় সংকল্প এবং নেতৃত্বের এক অসাধারণ প্রতীক খালেদা জিয়া।
৪) গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া — হায়দার আকবর রনক
এই বইটি রাজনৈতিক ব্যক্তিত্ব ও ‘গণতন্ত্রের রক্ষাকবচ’ হিসেবে খালেদা জিয়ার ভূমিকা তুলে ধরেছে। বইটিতে তার জন্ম থেকে রাজনীতিতে প্রবেশ, তিনবারের প্রধানমন্ত্রীত্ব ও সংগ্রাম তুলে ধরা হয়েছে।
৫) খালেদা জিয়া — আসাদ পারভেজ
একটি সংক্ষিপ্ত কিন্তু সুসম্পাদিত বই। এতে খালেদা জিয়ার জীবনী, নৈতিক দিক ও রাজনৈতিক কর্মকাণ্ডের একটি সারসংক্ষেপ তুলে ধরা হয়েছে। খালেদা জিয়া সম্পর্কে দ্রুত ধারণা পেতে পাঠকদের সহায়তা করবে বইটি।
৬) জননন্দিত দেশনেত্রী বেগম খালেদা জিয়া — ড. কে. এ. এম. শাহাদত হোসেন মণ্ডল।
এই বইটি খালেদা জিয়াকে জননন্দিত নেত্রী হিসেবে উপস্থাপন করেছে। তার রাজনৈতিক কর্মযজ্ঞ ও নেতৃত্বের দিকে আলো ফেলেছে বইটি। বইটিতে আরও আছে রাজনৈতিক দর্শন, দলকে সংগঠিত করা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা এবং দেশের সার্বিক রাজনীতিতে তার অবস্থান ইত্যাদি।
৭) তথ্যপ্রযুক্তির অগ্রদূত বেগম খালেদা জিয়া — রাজীব হাসান
এই বইতে খালেদা জিয়ার নেতৃত্বে তথ্যপ্রযুক্তি ও ডিজিটাল উন্নয়নের প্রাথমিক ভূমিকা এবং বাংলাদেশে ডিজিটাল অগ্রগতি বিষয়ে তার সময়কালের বিভিন্ন উদ্যোগ তুলে ধরা হয়েছে।
৮) জেল থেকে বলছি — শামীম আনসারী
এই বইটি একটি কাব্যগ্রন্থ। যেখানে লেখক শামীম আনসারী বেগম খালেদা জিয়ার কারান্তরীন সময়ের দেশপ্রেম ও গণতন্ত্রের প্রতি দৃঢ় অঙ্গীকারকে কবিতার ভাষায় ফুটিয়ে তুলেছেন।

বেগম খালেদা জিয়া চিরস্মরণীয়।
৯) খালেদা — মহিউদ্দিন আহমদ
এটি বেগম খালেদা জিয়াকে কেন্দ্র করে লেখা একটি পূর্ণদৈর্ঘ্য রাজনৈতিক জীবনী, যেখানে তার রাজনৈতিক যাত্রা, বাংলাদেশের সাম্প্রতিক রাজনীতিতে তার ভূমিকা ও প্রেরণাদায়ক সংগ্রাম উপস্থাপন করা হয়েছে।
১০) ছোটদের দেশ নেত্রী বেগম খালেদা জিয়া — রফিকুল ইসলাম
এই বইটি মূলত কিশোর- কিশোরীদের জন্য লেখা হয়েছে। বেগম খালেদা জিয়ার জীবন, সংগ্রাম ও নেতৃত্বের গল্প সহজ ভাষায় উপস্থাপন করা হয়েছে এখানে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য






