রুখবে বাল্যবিয়ে-ইভটিজিং-নির্যাতন
গুয়াখোলার সাইকেল বালিকাদের গল্প
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০৪ ১৬ ফেব্রুয়ারি ২০১৯
নড়াইল জেলার সদর উপজেলার গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক ছাত্রী বাইসাইকেল চালিয়ে স্কুলে যায়। নিজস্ব বাহন থাকায় এখন আর তাদের ভ্যানের জন্য অপেক্ষা করতে হয় না। যাতায়াতের জন্য বাবা মায়ের কাছ থেকেও বাড়তি টাকা নিতে হয় না।
মেয়েরা বাইসাইকেল চালানোয় প্রথম দিকে সামান্য সামাজিক সমস্যায় পড়লেও এখন সবাই স্বাভাবিকভাবেই মেনে নিয়েছে। বাইসাইকেল থাকায় এখানকার শতাধিক ছাত্রী নিয়মিত ও সময়মত স্কুল করতে পারছে। স্কুলপড়ুয়া মেয়েরা আগামীতে বাল্যবিয়ে, ইভটিজিং, নারী নির্যাতনসহ সমাজ থেকে নানা কুসংস্কার দূর করার প্রত্যয় জানিয়েছে।
নড়াইল শহর থেকে ১৫ কিলোমিটার দূরে গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়টি ১৯৮৩ সালে প্রতিষ্ঠিত। বর্তমানে বিদ্যালয়ে শিক্ষার্থী তিন শতাধিক। বিদ্যালয়টিতে নড়াইল সদর ও যশোরের বাঘারপাড়া উপজেলার সীমান্তবর্তী এলাকার ১১টি গ্রামের ছেলেমেয়েরা পড়াশোনা করে।
স্কুলের ছাত্রী কাকলী জানায়, বাইসাইকেলে করে স্কুলে এলে সময় ও অর্থ দুটোই বাঁচে। আরেক ছাত্রী মানষী জানায়, শুধু নিজে নয়, বান্ধবীদেরও সাইকেলে করে স্কুলে নিয়ে আসে তারা। সাইকেল নিয়ে স্কুলে যাতায়াতে প্রথম দিকে অনেক কথা শুনতে হলেও এখন আর কেউ কিছু বলে না তাদের। এখন তারা সামনে চলার দৃঢ় প্রত্যয় নিয়ে এগিয়ে চলেছে।
আগামীতে বাল্যবিয়ে, ইভটিজিং, নারী নির্যাতনসহ সমাজ থেকে সব প্রকার কুসংস্কার দূর করার ইচ্ছা তাদের। এ বিদ্যালয়ে ছাত্রীদের পাশাপাশি ছাত্ররাও সাইকেল নিয়ে নিয়মিত স্কুলে যাতায়াত করে। ছাত্রীদের কোনো বখাটে উত্যক্তের চেষ্টা করলে ছাত্ররা প্রতিহত করে। এ স্কুলের মেয়েদের মতো অন্যান্য স্কুলের মেয়েরাও এগিয়ে যাবে এমনটাই প্রত্যাশা বাইসাইকেল আরোহী ছাত্রীদের।
গুয়াখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ মন্ডল জানান, সময় ও অর্থ বাঁচাতে বিদ্যালয়ের পক্ষ থেকে ছেলেদের মতো মেয়েদেরও সাইকেল চালিয়ে স্কুলে যাতায়াতের জন্য উৎসাহ দেয়া হয়। এখন ছাত্রীদের অভিভাবকরা নিজের ইচ্ছায় মেয়েদের বাইসাইকেল কিনে দিচ্ছেন। এখানে ছেলে ও মেয়েদের আলাদা করে দেখা হয় না। বাইসাইকেল চালিয়ে ৫/৭ কিলোমিটার দূরের শিক্ষার্থীরা এ বিদ্যালয়ে পড়াশোনা করে থাকে।
তিনি বলেন, আগে ছেলেরা সাইকেল চালিয়ে স্কুলে এলেও মেয়েদের ভ্যানে কিংবা পায়ে হেঁটে স্কুলে আসা যাওয়া করতে হতো। দুর্ভোগের কথা চিন্তা করে স্কুলের শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রয়াসে সাইকেল কিনে দেয়া হয় মেয়েদের। চার বছর আগে প্রথমে হাতে গোনা কয়েকজন ছাত্রী সাইকেল নিয়ে স্কুলে যাতায়াত শুরু করে। বর্তমানে শতাধিক ছাত্রী নিয়মিত সাইকেলে স্কুলে যাতায়াত করে। এ বিদ্যালয়ের পড়াশোনা ভালো হওয়ায় ফলাফলও দারুণ বলে তিনি জানান।
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির






