গোপনে প্রেম নিবেদন করে পুরুষ ডলফিন
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৯:১৬ ২৫ আগস্ট ২০২০
হাত বাড়ালেই বন্ধু’—এই কথা ডলফিন রাজ্যেও প্রাসঙ্গিক। দুটি ডলফিন যদি একে অন্যের হাত ধরে একটু ঠাট্টা-ইয়ার্কি করে, তাহলে অবাক হওয়ার কিছু নেই। এমনটা অহরহ ঘটে ডলফিন সমাজে। কাছাকাছি, পাশাপাশি সাঁতার দিতে দিতে আড্ডা, গল্প। কখনো হাত ধরে পাশে থাকার আশ্বাস। একসঙ্গে মেয়েদের দলে উঁকিঝুঁকি দেওয়া। গোপনে প্রেম নিবেদন। জলজপ্রাণীদের মধ্যে এ সব কিছুই হয়।
বটলনোজ ডলফিনদের ওপর করা এক গবেষণায় সামুদ্রিক এই প্রাণীর পারস্পরিক সম্পর্কের চিত্র উঠে এসেছে। বিজ্ঞান সাময়িকী এসংক্রান্ত গবেষণা নিবন্ধ প্রকাশিত হয়েছে ‘কারেন্ট বায়োলজি’তে।
বটলনোজ ডলফিনদের ভারত-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল, উত্তর অস্ট্রেলিয়া, দক্ষিণ চীন সাগর ও আফ্রিকার পূর্ব উপকূলে দেখা মেলে। এই বটলনোজরা যে কথা বলতে পারে, এই সত্যটা আগেই টের পাওয়া গিয়েছিল। অনেকটা মানুষের মতোই মনের ভাব প্রকাশ করতে পারে ডলফিনরা। শব্দের জাল ছুড়ে দিয়ে প্রেম নিবেদন করে, আবার বিপদে পড়লে সংকেতও পাঠায়। এই ভাষা নিয়ে নাড়াচাড়া করতে গিয়েই বিজ্ঞানীরা দারুণ ব্যাপার দেখলেন! ডলফিনরা তো একেবারে সামাজিক জীব। এদের ছোট সংসার আছে, বন্ধু আছে, আবার হিংসা করা শত্রুও আছে। ডলফিনদের যা মনে হয়েছিল, এর থেকেও অনেক বেশি বুদ্ধিমান এই প্রাণী। এদের চালচলনের পেছনে কোনো না কোনো রহস্য লুকিয়ে আছে।
ডলফিনের শিসেঅজানা তথ্য লুকিয়ে আছে, এর হদিস বোধ হয় বিজ্ঞানীরাও পুরোটা পাননি। ২০১৩ সাল থেকে ডলফিনের শিস নিয়ে গভীর গবেষণায় মগ্ন ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার জীববিজ্ঞানী ও ন্যাশনাল জিওগ্রাফিক এক্সপ্লোরার ডক্টর স্টিফানি কিং। তিনি বলেছেন, এই শিসের নানা রকম মানে আছে। এই শিসটাই হলো তাদের কথা বলার মাধ্যম। এর নানা কম্পাঙ্ক আছে, তীব্রতা আছে। যেমন—মানুষ কথা বলার সময় কখনো আস্তে, আবার কখনো জোরে বা একটানা কথা বলে, বটলনোজরাও ঠিক তেমনই করে।
অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা বলছেন, ছোট ছোট দল তৈরি করে পুরুষ ডলফিনরা। শিস দিয়ে ডেকেই বন্ধুত্ব পাতায়। শুধু মুখের কথা নয়, একে অন্যের হাত ধরে পাশে থাকার আশ্বাসও দেয়। বন্ধুত্বের শুরুতে হাত ধরে, থুড়ি একে অন্যের ফ্লিপার বা পাখনা পাশাপাশি বিছিয়ে সাঁতারও কাটে। বিজ্ঞানীরা বলছেন, এমনও দেখা গেছে এই বন্ধুত্ব মৃত্যু অবধি বয়ে নিয়ে গেছে ডলফিনরা। কোনো কোনো দল আবার একে অন্যের বিপদে ঝাঁপিয়েও পড়ছে। ডলফিনরা এমনই পোক্ত সম্পর্কের বাঁধন তৈরি করতে পারে। সূত্র : দ্য ওয়াল।
- দিনে কতটা ভাত খেলে ওজন বাড়বে না?
- সিলেটে দুই বাসের সংঘর্ষে নিহত বেড়ে ৯
- লিবিয়ায় অপহৃত ১৩ বাংলাদেশি উদ্ধার, গ্রেপ্তার ১
- রোনালদোর আয় ৩৭১০ কোটি টাকা, মেসি-এমবাপ্পের কত?
- আমার স্বপ্ন আপনাদের কাছে দিয়ে গেলাম: ইলিয়াস কাঞ্চন
- থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলায় শিক্ষকসহ নিহত ৮
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু
- ৭ দিনে ১৪,৯৫০ কোটি টাকা আয় করলো নতুন ‘স্পাইডারম্যান’
- ভিনিসিয়ুসকে আল্টিমেটাম রিয়াল মাদ্রিদের
- দেশের বাজারে সোনার দরে বড় লাফ
- জুলাইয়ে সড়কে ঝরেছে ৪১৬ প্রাণ, এক-তৃতীয়াংশ মোটরসাইকেল আরোহী
- রাষ্ট্রপতি নির্বাচনে ভোট ২০ আগস্ট
- শহীদ আবু সাঈদ হত্যা মামলার রায় দ্রুত কার্যকর চান অভিভাবকরা
- ভারত মা হলে পাকিস্তান মাসি: সানি দেওল
- ইনফান্তিনোকে নিয়ে ফিফায় অস্বস্তি
- কাঁচা নাকি শুকনো মরিচ, কোনটি বেশি উপকারী?
- আরেকটি বিপ্লব আসন্ন: জামায়াত আমির
- জুলাই জাদুঘরের দুয়ার সবার জন্য উন্মুক্ত
- ফের ক্যাম্পাসগুলোকে সন্ত্রাসের অভয়ারণ্যে পরিণত করা হচ্ছে: নাহিদ
- এবার নাটক ‘ছোট ছেলে’
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- সকাল, দুপুর নাকি সন্ধ্যায়: কখন ফল খাবেন?
- বাগেরহাটে একই পরিবারের তিনজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- ছাগলকাণ্ডে আলোচিত মতিউরের বিচার শুরু
- ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- ফের এক হচ্ছেন শাকিব-ইধিকা?
- Fareena’s solo exhibition
Art can express what words cannot - ১৫ টাকা কেজি দরে চাল পাবে ৫৫ লাখ পরিবার
- সৌদি’র নৌ-প্রতিরক্ষা জোটে বাংলাদেশসহ ১৩ দেশ
- সমালোচনার কড়া জবাব বাঁধনের
- প্রাথমিকের ১৪ হাজার শিক্ষকের যোগদান ১ অক্টোবর
- ২৭ ক্রিকেট বিশ্বকাপের ১২ ভেন্যু চূড়ান্ত
- হাসিনাকে প্রত্যর্পণে বাংলাদেশের অনুরোধ খতিয়ে দেখছে ভারত
- ৪০০০ কোটির ‘রামায়ণ’: ট্রেলারে রাম-রাবণের লড়াইয়ের ঝলক
- প্রক্রিয়াজাত খাবার কি স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, কী বলছে গবেষণা
- রুট অধিনায়ক হওয়ায় অবাক গিলক্রিস্ট
- এবার সরকার বদলের হুমকি ককরোচ জনতা পার্টির
- প্রথম দেশ হিসেবে ইনফান্তিনোর বিপক্ষে অবস্থান নিলো ওয়েলস
- বেনজীরকে ফেরানোর বিষয়টি খতিয়ে দেখছে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
- ড্রাগনের বিস্ময়কর ৫ উপকারিতা
- এলপিজির দাম বাড়ল
- ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ
- ব্যালন ডি’অর দৌড়ে কে এগিয়ে
- মুড়ি নাকি চিঁড়া: ডায়াবেটিসে কোনটি উপকারী?
- ইসিতে বিএনপি, জামায়াতসহ ৩৮ দলের হিসাব জমা
- যেসব কারণে খেতেই হবে মিষ্টি আলু



