বন্যা পরবর্তী সময় যেসব বিষয়গুলো নজরে রাখা জরুরি
লাইফ টিভি 24
প্রকাশিত: ০৩:৪৪ ১৬ সেপ্টেম্বর ২০২৪
প্রতি বছরই কমবেশি আমাদের দেশে বন্যা হচ্ছে। তবে এ বছর টানা বৃষ্টি আর ভারত থেকে নেমে আসা ঢলে দেশের ১১টি জেলায় স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে পড়েছে। এই বন্যা পরিস্থিতির কারণে অসহায় মানুষ পানিবন্দি অবস্থায় দিনাতিপাত করছেন। দুর্যোগপূর্ণ এমন ভয়ংকার পরিস্থিতিতে অনেকে জানে বেঁচে গেলেও বন্যা পরবর্তী সময়ে সঠিক স্বাস্থ্যসেবার অভাবে করুণ পরিণতির শিকার হতে হয় তাদের। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও গর্ভবতী নারীদেরকে কঠিন পরিস্থিতির সম্মুখীন হতে হয়।
এছাড়া বন্যার পরবর্তী সময়ে বিভিন্ন দিক থেকে পরিকল্পনা করা জরুরি, যেমন নিরাপত্তা, স্বাস্থ্য সুরক্ষা, পুনর্গঠন, এবং সামগ্রিক জীবিকা নির্বাহ। বন্যার পর ধীরে ধীরে স্বাভাবিক অবস্থায় ফিরে আসা একটি চ্যালেঞ্জিং প্রক্রিয়া হতে পারে। চলুন জেনে নেই এমন কিছু বিষয়।
বাড়ি ফেরার আগে সতর্কতা
বন্যার পানি নেমে গেলে বাড়িতে ফিরে যাওয়ার আগে স্থানীয় প্রশাসন থেকে নির্দেশনা মেনে চলুন। বাড়ি নিরাপদ কিনা তা নিশ্চিত করে নিন, বিশেষত বৈদ্যুতিক তার, গ্যাস লিক বা অন্যান্য বিপজ্জনক অবস্থার জন্য।
বাড়ি এবং আশপাশ পরিষ্কার:
বাড়ি ও আশপাশের এলাকা পরিষ্কার করার সময় গ্লাভস এবং বুট ব্যবহার করুন। ময়লা পানি বা আবর্জনার সংস্পর্শ এড়িয়ে চলুন।
গ্যাস ও বিদ্যুৎ সংযোগ পরীক্ষা:
গ্যাস বা বিদ্যুৎ ব্যবহারের আগে সংযোগগুলো পরীক্ষা করে নিশ্চিত হয়ে নিন যে সেগুলো ঠিকমতো কাজ করছে এবং কোনো লিকেজ নেই।
বিশুদ্ধ পানির ব্যবহার:
বন্যার পর সবসময় বিশুদ্ধ পানি পান করা জরুরি। বোতলজাত পানি না পেলে, পানি ফোটানো বা পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট ব্যবহার করতে হবে। পানি বিশুদ্ধ করার জন্য ফিল্টার বা স্যান্ড ফিল্টার ব্যবহার করা যেতে পারে।
স্বাস্থ্যকর খাবার গ্রহণ:
নিরাপদ ও স্বাস্থ্যকর খাবার গ্রহণ করুন। পুরানো বা দূষিত খাবার খেলে ফুড পয়জনিং হতে পারে। খাবার সর্বদা ঢেকে রাখুন এবং রান্না করার পর খাবার ভালোভাবে গরম করে খান।
ব্যক্তিগত স্বাস্থ্যবিধি:
খাবার খাওয়ার আগে এবং টয়লেট ব্যবহারের পর সাবান ও পরিষ্কার পানি দিয়ে হাত ধোয়া অত্যন্ত জরুরি। দূষিত পানি থেকে দূরে থাকতে হবে এবং যত তাড়াতাড়ি সম্ভব পরিষ্কার ও শুকনো পোশাক পরিধান করতে হবে।
মশা প্রতিরোধ:
বন্যার পরে মশার প্রকোপ বাড়ে, যার ফলে ডেঙ্গু, ম্যালেরিয়া এবং চিকুনগুনিয়ার মতো রোগের ঝুঁকি বাড়ে। মশারি ব্যবহার করুন, এবং শরীরের খোলা অংশে মশা প্রতিরোধক (মশার স্প্রে বা ক্রিম) ব্যবহার করুন। মশার বংশবিস্তার রোধ করার জন্য বাড়ির আশেপাশে জমে থাকা পানির পাত্র বা স্থানে পানি জমতে দেবেন না।
সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা:
স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা বজায় রাখা জরুরি। খোলা জায়গায় মলমূত্র ত্যাগ করা থেকে বিরত থাকতে হবে। ময়লা-আবর্জনা নিয়মিতভাবে পরিষ্কার করতে হবে এবং সঠিকভাবে নিষ্পত্তি করতে হবে।
বন্যার পর রোগের লক্ষণ সম্পর্কে সচেতনতা:
বিভিন্ন পানিবাহিত রোগ যেমন- ডায়রিয়া, কলেরা, টাইফয়েড ইত্যাদি পানিবাহিত রোগের লক্ষণ সম্পর্কে সচেতন থাকুন। পেটের সমস্যা, জ্বর, মাথাব্যথা ইত্যাদি দেখা দিলে অবিলম্বে চিকিৎসা নিন। বন্যার পানি ত্বকের সংক্রমণ ঘটাতে পারে। তাই চর্মরোগের যেকোনো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন।
আবর্জনা ও দূষিত বস্তুর সংস্পর্শ এড়িয়ে চলুন:
বন্যার পর আবর্জনা বা দূষিত বস্তু যেমন ভেজা কাঠ, প্লাস্টিক বা ভাঙা কাচ থেকে দূরে থাকুন। এই ধরনের বস্তুতে জীবাণু থাকতে পারে যা সংক্রমণের কারণ হতে পারে। যদি পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ করতে হয়, তবে সুরক্ষামূলক গ্লাভস এবং জুতা ব্যবহার করুন।
প্রাথমিক চিকিৎসা ও ওষুধপত্র:
প্রাথমিক চিকিৎসার জন্য কিছু প্রয়োজনীয় ওষুধ যেমন ডায়রিয়া প্রতিরোধক ওষুধ, প্যারাসিটামল, এবং অ্যান্টিসেপটিক ব্যবহার রাখুন। জ্বর, কাশি বা সংক্রমণের কোনো লক্ষণ দেখা দিলে দ্রুত ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন।
মানসিক স্বাস্থ্য সুরক্ষা:
বন্যার পরে মানসিক চাপ, উদ্বেগ বা বিষণ্ণতা দেখা দিতে পারে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলুন এবং প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নিন। বন্যার পর সঠিকভাবে স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা গ্রহণ করলে রোগের প্রাদুর্ভাব কমিয়ে আনা সম্ভব। সঠিক পরিচ্ছন্নতা এবং সুরক্ষা ব্যবস্থা নেওয়া বন্যার পরবর্তী স্বাস্থ্য ঝুঁকি এড়াতে সাহায্য করে।
- বাংলাদেশ, নেপালের মতো ভারতে সরকার বদল হবে না: আরএসএস প্রধান
- রসুনের জাদুকরী গুণের কথা জানেন?
- মেসি-বেকহ্যামকে ট্যাগ করে নেইমারের রসিকতা
- পুলিশ কর্মকর্তার বাড়িতে মাদক জব্দ: নারীসহ আটক ৮৪
- আ.লীগ-জামায়াত এক হয়েছে, পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে:প্রধানমন্ত্রী
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ

