বাংলাদেশসহ ১৩ দেশের ওপর ভিসা নিষেধাজ্ঞা সৌদির
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১৫ ৭ এপ্রিল ২০২৫
হজ মৌসুমে অতিরিক্ত ভিড় ও নিরাপত্তা ঝুঁকি এড়াতে মাল্টিপল এন্ট্রি ভিসা ব্যবহার করে হজে অংশগ্রহণ বা হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে অবৈধভাবে অবস্থানকারীদের ঠেকাতে বাংলাদেশসহ ১৩ দেশের নাগরিকদের জন্য সাময়িক ভিসা নিষেধাজ্ঞা জারি করেছে দেশটি।
বাংলাদেশ ছাড়াও এ নিষেধাজ্ঞার আওতায় পড়েছে—পাকিস্তান, ভারত, মিশর, ইন্দোনেশিয়া, ইরাক, নাইজেরিয়া, জর্ডান, আলজেরিয়া, সুদান, ইথিওপিয়া, তিউনিসিয়া ও ইয়েমেন। তবে যাদের কাছে বৈধ ওমরাহ ভিসা রয়েছে, তারা ১৩ এপ্রিল পর্যন্ত সৌদি আরবে প্রবেশ করতে পারবেন।
নিষেধাজ্ঞার আরেকটি কারণ হচ্ছে ভিসার অপব্যবহার। ব্যবসা ও পারিবারিক ভিসা ব্যবহার করে অনেকেই অনুমোদিত নয়—এমন কাজে নিযুক্ত হচ্ছেন, যা ভিসার শর্ত ভঙ্গ এবং শ্রমবাজারে বিঘ্ন সৃষ্টি করছে।
নিরাপত্তা ও নিয়মশৃঙ্খলার ওপর জোর
সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সাময়িক এই নিষেধাজ্ঞা ভ্রমণ সংক্রান্ত নিয়মাবলি সহজতর করতে এবং হজ মৌসুমে নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এ সময় ভ্রমণকারীদের নতুন নিয়ম মেনে চলার আহ্বান জানিয়ে বলা হয়েছে। তা না হলে আর্থিক জরিমানার সম্মুখীন হতে হবে।
সূত্র বলছে, নিষেধাজ্ঞা অমান্য করে যারা সৌদি আরবে অবৈধভাবে অবস্থান করবেন, ভবিষ্যতে তাদের দেশটিতে প্রবেশের ওপর পাঁচ বছরের নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। সৌদি কর্মকর্তারা জানিয়েছেন, হজযাত্রী ও দর্শনার্থীদের সুশৃঙ্খল ব্যবস্থাপনা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জুনের মাঝামাঝি সময় থেকে সাধারণ ভিসা কার্যক্রম আবার শুরু হবে বলেও জানানো হয়েছে।
এর আগে, বিশ্বের বিভিন্ন দেশের তীর্থযাত্রীদের সুবিধার্থে সৌদির হজ ও উমরা মন্ত্রণালয় ১৬টি ভাষায় একটি ডিজিটাল গাইড চালু করেছিল। রাষ্ট্রায়ত্ত গণমাধ্যম জানায়, এই গাইড পিডিএফ ও অডিওসহ একাধিক ফরম্যাটে পাওয়া যেত এবং তা মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইট থেকেও অ্যাক্সেসযোগ্য ছিল।
গাইডটিতে উর্দু, ইংরেজি, আরবি, তুর্কি, ফরাসি, ফারসি, উজবেক এবং ইন্দোনেশীয় ভাষায় গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়, যাতে তীর্থযাত্রীরা সহজে তাদের ধর্মীয় কার্যক্রম পালন করতে পারেন।
- আমরা সমান, কেউ ছোট বা বড় নয়: ভারতের হাইকমিশনার
- সেগুন, মেহগনি নাকি গামারি: আসবাবের জন্য কোন কাঠ সেরা
- জুলাই স্মৃতি ফাউন্ডেশনের ১৪ জনের নামে মামলার আবেদন, তদন্তে সিআইডি
- দক্ষিণী অভিনেত্রীরা: কে সবচেয়ে বেশি পারিশ্রমিক পান
- নেপাল-তিব্বতে বন্যায় নিহত ১০০০ ছাড়ালো
- অবসরে মেসি: আর্জেন্টিনার জার্সিতে ২১ বছরের রেকর্ড ও অর্জন
- রাগ নিয়ন্ত্রণের ১০ উপায়
- পপিকে খোঁচা জয়ের
- আতঙ্ক ছড়িয়ে পড়েছে পাকিস্তানে
- ‘মক্কা চুক্তিতে বাংলাদেশের যোগদান নিয়ে তাড়াহুড়োর কিছু নেই’
- যুক্তরাষ্ট্র থেকে বোয়িংয়ের আরও উড়োজাহাজ কিনবে বাংলাদেশ
- র্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান
- স্বামী-স্ত্রীর বয়সের ব্যবধান কত হওয়া উচিত?
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি
- গুমের আগে কোথায়, কীভাবে ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- ৬ মাসে ২ লাখ জনশক্তি নিতে চায় মালয়েশিয়া
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- রাষ্ট্রপতি মির্জা ফখরুলের সাফল্য কামনা পুতিনের
- বন্ধু নাকি গোপন শত্রু, চেনার সহজ কৌশল
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- জানুয়ারিতে বাংলাদেশ সফরে আসতে পারে ভারত
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- মক্কা চুক্তি সম্প্রসারিত হলে অন্যদের উদ্বিগ্ন হওয়ার কারণ নেই
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- ওয়ানডে বিশ্বকাপের ফরম্যাট বদল, আইসিসির সমালোচনায় অজি কিংবদন্তি
- নেপালে বিপর্যয়ের ৫ মাস আগেই দেওয়া হয়েছিল পূর্বাভাস
- ‘সেরা ইউনিয়ন পরিষদ ও চেয়ারম্যান’ পুরস্কার দেওয়া হবে
- ‘অবিশ্বাস্য’ দামে বিক্রি ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ বল
- রাষ্ট্রপতি নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতার নতুন অধ্যায়: স্পিকার
- ৯ বছরেও স্বদেশে ফেরা হয়নি রোহিঙ্গাদের
- প্রতিদিন লিকার চা খেলে শরীরে কী ঘটে?
- কেমন আছেন ইলিয়াস কাঞ্চন?
- চলতি অর্থবছরেই সব স্থানীয় সরকার নির্বাচন
- থালাপতি বিজয়ে মুগ্ধ যশ
- জলে নয়, মুহূর্তে ডুবেছেন পূজা
- রাষ্ট্রীয় দায়িত্বপালনে দলনিরপেক্ষভাবে কাজ করব: রাষ্ট্রপতি
- চিরতরুণ থাকতে খান জাম্বুরা
- চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে পাঁচ শিশুর মৃত্যু
- বিনা খরচে ১০ হাজার কর্মীকে মালয়েশিয়া পাঠাবে সরকার
- অবশেষে নতুন সিনেমায় বাপ্পারাজ
- খালেদকে দিলেও কেন শরিফুলকে কাউন্টিতে খেলতে দিলো না বিসিবি
- ব্যালন ডি’অরে রাজনীতি ঢুকেছে: মরিনহো
- সব অভিবাসী ভিসা আবেদন স্থগিত করলো যুক্তরাষ্ট্র
- ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর ৭ নির্দেশনা
- সোয়াইন ফ্লুতে আক্রান্ত ইমরান হাশমি



