মাদকবিরোধী আইন কতটা কার্যকর?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:০৩ ১১ ডিসেম্বর ২০১৮
বাংলাদেশে মাদক-বিরোধী বিশেষ অভিযানে নিহতের সংখ্যা ৪৯-এ পৌঁছেছে। সারাদেশে আটক হয়েছে কয়েক হাজার মানুষ। অপরাধ ঠেকাতে সরকার আইন-বহির্ভূত হত্যার পথ বেছে নিয়েছে বলে সমালোচনা উঠতে শুরু করেছে।
বাংলাদেশে মাদক ব্যবসা এবং পাচারের সাথে জড়িত সন্দেহভাজনদের আইনের আওতায় আনার জন্য মাদক বিরোধী আইন রয়েছে। বাংলাদেশের মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসেব অনুযায়ী, ২০১৭ সালে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে মোট ১১৬১২টি।
চলতি বছরের মার্চ মাস পর্যন্ত মামলা হয়েছে ৩২৮৯টি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো. জামাল উদ্দীন আহমেদ বলছেন, "২০১৭ সালে ২৫৪৪টি মামলার নিষ্পত্তি হয়েছে। এর মধ্যে ১০১৬টি মামলায় আসামীর সাজা হয়েছে।" আর আসামী খালাস পেয়েছে ১৫২৮টি মামলায়।
ওদিকে, সারা দেশে এই বিশেষ অভিযানে গত ১০দিনে ৪৯জন নিহত হওয়ার ঘটনার কথা জানিয়েছে মানবাধিকার সংগঠন অধিকার। মে মাসের ১৫ তারিখ থেকে ২৪শে মে পর্যন্ত সারাদেশের এই সংখ্যা দিচ্ছে তারা।
পুলিশের ভাষায়, নিহতের ঘটনার সবটাই ঘটেছে বন্দুক-যুদ্ধে। এসব কথিত বন্দুক যুদ্ধ নিয়ে যেমন সমালোচনা হচ্ছে তেমনি মামলা পরিচালনা করার প্রক্রিয়া নিয়ে রয়েছে বিতর্ক। মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর রহমান খান পুরো ব্যবস্থার মধ্যে গাফিলতি রয়েছে বলে উল্লেখ করেন।
তিনি বলেন, "পুরো সিস্টেমটাই তো গাফিলতির মধ্যে আছে। এখানে গাফিলতি একটা দুইটা ক্ষেত্রে না।"
তিনি বলেন, মাদক বিরোধী মামলা পরিচালনা করা তো দ্বিতীয় ধাপের ব্যাপার। "প্রথম ধাপে রয়েছে যারা এটার নিয়ন্ত্রণকারী, যারা এর আমদানিকারক কিংবা ব্যবসায়ী তাদের ধরা হচ্ছে না।" মি. খান প্রশ্ন রাখেন, "যারা আইনশৃঙ্খলা বাহিনী তারা কি নিরপেক্ষভাবে কাজ করছে, নাকি তারা আদিষ্ট হয়ে যা করতে বলা হচ্ছে তাই করছে?"
মামলা পরিচালনা এবং নিষ্পত্তি নিয়ে যখন প্রশ্ন উঠেছে, তখন পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে যে মামলার ধরণের কারণেই মাদকের মামলা দ্রুত নিষ্পত্তি করা সম্ভব।
পুলিশের মুখপাত্র সহেলী ফেরদৌস বলেন, মামলা সঠিকভাবে পরিচালনা না হওয়ার ক্ষেত্রে আইনশৃঙ্খলা বাহিনীর কোন গাফিলতি নেই বরং যেসব আইন রয়েছে সেটা নিয়ে আলোচনা করা দরকার। বাংলাদেশের মাদক বিরোধী আইনে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের ব্যবস্থা থাকলেও এর কিছু ত্রুটি এখনো রয়ে গেছে।
এ সম্পর্কে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের মহাপরিচালক মো.জামাল উদ্দীন আহমেদ বলেন, "প্রচলিত আইনের তফসিলে বেশ কিছু বিষয় অন্তর্ভুক্ত নেই। যাদের মাদকের গডফাদার বা মাস্টার-মাইন্ড বলা হয় তাদেরকে আইনে সোপর্দ করার কোন ব্যবস্থা বর্তমান আইনে নেই।"
"আমরা আইন সংশোধন করে, যারা মাদকের ব্যবসা করে এবং মাদক তৈরি করে তাদের আইনের আওতায় আনার জন্য আইনানুগ বিধান তৈরির উদ্যোগ গ্রহণ করেছি।"
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির






