যে হাটে ‘বিক্রি হন’ দরিদ্র মানুষ
নান্দাইল প্রতিনিধি
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৬ ১৭ মে ২০২১
এই হাটে কোনো পণ্য বিক্রি হয় না। তাই বলে ক্রেতা-বিক্রেতারও অভাব নেই। কেনাবেচা চলে দেদার। যেখানে ‘বিক্রি হন’ দরিদ্র মানুষ। প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জড়ো হন তাঁরা। সকাল শুরু হয় সারাদিনের জন্য শ্রম বিক্রির অপেক্ষায়। এই হাটকে কামলার হাটও বলা হয়।
নান্দাইল পৌরসদরের ঝালুয়া পুরোনো ব্রিজে প্রতিদিন বসে এই হাট। সেখানে স্থানীয় ও পাশের ঈশ্বরগঞ্জ উপজেলার নিম্নআয়ের মানুষ শ্রম বিক্রি করেন। করোনা পরিস্থিতিতেও তা বন্ধ নেই। রুটি–রুজির জন্য ঝুঁকি নিয়েই এখানে আসেন তাঁরা।
চুক্তিতে এ হাট থেকে মৌসুমি ফসল কাটতে যান অনেকে। কেউ মাটিকাটা, নির্মাণসামগ্রী বহনকারী, রাজমিস্ত্রি, রংমিস্ত্রি, কাঠমিস্ত্রি, স্যানিটারি ও টাইলস মিস্ত্রি হিসেবেও কাজ করতে যান। বেশির ভাগ মানুষেরই নির্দিষ্ট কোনো পেশা নেই। আবার অনেকে সারাদিন কোনো কাজ না পেয়ে বাড়ি ফিরে যান।
নান্দাইলের কামলার হাটে দেখা যায়, বিভিন্ন এলাকা থেকে শ্রম বিক্রি করতে জড়ো হয়েছেন দিনমজুরেরা। এর মধ্যে উপজেলার ভাটি সাভার, চারি আনিপাড়া, ভাটিকান্দা, পাঁচপাড়া, চামটা, বলদার চর; ঈশ্বরগঞ্জের দত্তগ্রাম, তারাটি গ্রামের শ্রমিকেরা ব্রিজে বসে আছেন। কারো হাতে কাস্তে, দা, কোদাল, নিড়ানি রয়েছে। বেশির ভাগ লোকের গলায় গামছা, হাতে বা ব্যাগে লুঙ্গি। সারা দিন কাজ শেষে নির্দিষ্ট পারিশ্রমিক নিয়ে সন্ধ্যায় বাড়ি ফেরেন। এই আয় দিয়েই কোনোরকমে চলে যায় তাঁদের। আর কাজ না পেলে পরের দিন বিক্রির অপেক্ষায় থাকেন।
বিভিন্ন এলাকা থেকে কাজের জন্য শ্রমিক নিতে এ হাটে আসে লোকজন। এমনই একজন তারাটি গ্রামের আব্দুল কুদ্দুস। তিনি এসেছেন বাড়ি তৈরির জন্য পাঁচজন শ্রমিক নিতে। আব্দুল কুদ্দুস জনপ্রতি ৫০০ টাকা করে শ্রমিক নিয়েছেন।
দিনমজুর রহিম বলেন, ‘প্রতিদিন কাজের সন্ধানে কামলার হাটে জড়ো হই। এখন বোরো মৌসুম ধান কাটার সময় দৈনিক ৫০০ টাকা পাই। চুক্তির ভিত্তিতে করলে ১০ শতাংশ জমির ধান কাটলে ৬০০ টাকা।’
পৌরসদরের কাকচর এলাকার আশরাফ উদ্দিন বলেন, ‘বয়স হয়েছে। এখন আর ভারী কাজ করতে পারি না। বয়স বেশি দেখে অনেকে কাজে নেয় না। কিন্তু জীবিকার তাগিদে এখনো আমাকে এখানে আসতে হয়। অপেক্ষায় থাকি, কেউ যদি কিনে নেয়। তাহলে কয়টা টাকা হলে চারটা খাবার জোটাতে পারব।’
- ঘুমাতে গেলেই কি মাথায় ঘোরে পুরোনো কথা?
- বিশ্ববাজারে তেলের দামে ধস
- সোনার দামে বড় দরপতন কেন?
- ইসরায়েলের আকাশে ক্ষেপণাস্ত্র আধিপত্যের ঘোষণা ইরানের
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- ঈদে তেল-মশলা খেয়ে পেট খারাপ? সুস্থ হওয়ার ঘরোয়া উপায়
- বাংলাদেশের আয়ারল্যান্ড সফর স্থগিত, আসছে ভারত
- ভারত সফর বাতিল করলেন শাকিরা
- কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষে নিহত ১২: তদন্তে ৩ কমিটি, বরখাস্ত ২
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ঈদ উৎসবে হজম ভালো রাখতে যা করবেন
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- চোখের জলে গুনাহ মাফ চেয়ে বিশ্ব সম্প্রদায়ের কল্যাণ কামনা
- ঈদের প্রধান জামাতে অংশগ্রহণ রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর
- ভক্তদের ঈদ শুভেচ্ছা সাকিব-তাসকিনদের
- প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদের দিন কী খাবেন, কী এড়িয়ে চলবেন
- ইসরায়েল ফুটবলকে জরিমানা করল ফিফা
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- মধ্যপ্রাচ্যে যুদ্ধে এখন পর্যন্ত ৫ বাংলাদেশি নিহত: প্রতিমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- খুশির ঈদ শনিবার, প্রস্তুতি সম্পন্ন
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- বিশ্বকাপ বয়কট করছে না ইরান
- ‘ধুরন্ধর ২’ দেখে মাথা ঘুরে গেছে আল্লু অর্জুনের!
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!
- হরমুজ প্রণালী: উত্তেজনার এক দীর্ঘ ইতিহাস
- ৪০ ভাগ কারখানায় বেতন-বোনাস পাননি শ্রমিকরা, মালিকের বক্তব্য ভিন্ন
- ঈদের বাড়ি ফেরায় যানজটে সুস্থ থাকবেন যেভাবে
- ইরান যুদ্ধ ‘গুটিয়ে আনার’ কথা ভাবছে যুক্তরাষ্ট্র
- ইরান যুদ্ধে হতাহতের সংখ্যা ২৬ হাজার ছাড়াল
- প্রধানমন্ত্রী ও বাংলাদেশের জনগণকে ঈদের শুভেচ্ছা জানালেন মোদী
- ধুরন্ধর ২: রণবীরের অভিনয়ের চেয়ে মোদীর ভাষণে বেশি হাততালি
- ঈদে চড়া মসলার বাজার
- প্রধানমন্ত্রীর ২৮ দিনের ২৮ পদক্ষেপ দেখে নিন
- এক নো বলেই উত্তাল ক্রিকেট বিশ্ব
- পদ্মা সেতুতে স্বস্তির ঈদযাত্রা, ২ দিনে টোল আদায় ৯ কোটি টাকা
- ছবিতে বিশ্বজুড়ে ঈদুল ফিতর উদযাপন
- ইরান যুদ্ধ চললে দেশের অর্থনীতিতে চাপ বাড়বে: অর্থমন্ত্রী
- মেগাবাজেটের রোম্যান্সে ফিরছেন শাহরুখ
- ঈদের দিন সকালের স্বাস্থ্যকর তিন পদ
- ঈদের দিন সারাদেশে ঝড়ো হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- ঈদের দিন বিয়ের খবর জানালেন অভিনেত্রী নীলাঞ্জনা নীলা
- ৩৫ বছর পর জাতীয় ঈদগাহের নামাজে প্রধানমন্ত্রী
- সবার সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করার আহ্বান প্রধানমন্ত্রীর
- হরমুজ প্রণালিতে ইরানকে টোল ও কর দিতে হবে!

