রাজিয়ার স্বপ্নটা কী পূরণ হবে না?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:০৪ ৩১ জানুয়ারি ২০১৯
জন্ম থেকেই দুটি-পা অকেজো রাজিয়া সুলতানা রুমকির। মায়ের নিরলস সমর্থন আর নিজের হার না মানা সংগ্রামের ফলে শারীরিক প্রতিকূলতাকে পাশ কাটিয়ে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে রেখেছেন মেধার স্বাক্ষর। শিক্ষক হওয়ার স্বপ্ন নিয়ে দীর্ঘ সংগ্রাম শেষে ভর্তি হয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৮-১৯ সেশনে আরবি বিভাগের প্রথম বর্ষে। কিন্তু এতদূর এসেও যেন সেই স্বপ্ন থেমে যেতে বসেছে রাজিয়ার।
রাজিয়া সুলতানা জানান, আরবি বিভাগের ক্লাস হয় বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলা ভবনের ৩তলায়। তার জন্য প্রতিদিন সিঁড়ি বেয়ে ওপরে উঠে ক্লাস করা দুষ্কর। নিজের সমস্যার কথা প্রশাসনকে বারবার জানিয়েও ফল পাচ্ছেন না। এমন দুর্ভোগে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা যেন থমকে যেতে বসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে তার আবেদন ওকে যেন নিচতলায় ক্লাস হয় এমন বিভাগে স্থানান্তর করা হয়।
পরিবার সূত্রে জানা যায়, দুই ভাইবোনের মধ্যে বড় রাজিয়া জন্ম থেকেই শারীরিক প্রতিবন্ধী। কোমর থেকেই তার পা অকেজো। হুইল চেয়ারে বসেই জীবনযাপন করতে হয় তাকে। এভাবেই ২০১৫ সালে মাধ্যমিকে বহুমুখী উচ্চ বিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে ৪.৩৯ এবং ২০১৭ সালে উচ্চ মাধ্যমিকে সরকারী মহিলা কলেজ থেকে মানবিক বিভাগে ৪.০৮ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। পিকআপ ভ্যান চালক বাবা আর গৃহিণী মায়ের অকুণ্ঠ সমর্থন ও শত সংগ্রাম শেষে ২০১৮-১৯ সেশনে রাবির আরবি বিভাগে ভর্তি হয়েছেন।
রাজিয়ার মা নাজনীন বেগম বলেন, আমার কষ্টটা কষ্টই রয়ে গেল। ছোট থেকেই অনেক কষ্ট করে তাকে পড়াশোনা করিয়েছি। এখন রাবির মতো এত বড় জায়গায় পড়ার সুযোগ পেয়েও সিঁড়ি বেয়ে ওপরে উঠার জন্য তার পড়াশোনা বন্ধ হয়ে যেতে বসেছে। রাজিয়ার স্বপ্নটা কী আর পূরণ হবে না?
ওই শিক্ষার্থী বলেন, আমার স্বপ্ন শিক্ষক হওয়ার। পড়াশোনা শেষ করে আমি আমার মতো দুর্ভাগাদের নিয়ে কাজ করতে চাই। যারা এমন সীমাহীন কষ্ট করে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কিন্তু তিনতলায় উঠে ক্লাস করা আমার জন্য সম্ভব হবে না। আমার স্বপ্নটা বোধ হয় আর পূরণ হবে না।
আরবি বিভাগের সভাপতি বলেন, আমাদের বিভাগে নিয়মিত ক্লাস না করলে টিকে থাকাও মুশকিল হয়ে যাবে। তিনতলায় এসে ক্লাস করাটাও তার জন্য কষ্টকর। এখন যদি উপাচার্য তাকে নিচতলায় যেসব বিভাগের ক্লাস হয়, সেগুলোতে স্থানান্তর করার ব্যবস্থা করেন তাহলে সমস্যাটা সমাধান হতে পারে।
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির






