শপথ নেয়ার ক’ঘন্টা পরেই সুলতানকে বহিষ্কার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৪ ৭ মার্চ ২০১৯
ফাইল ছবি
দলীয় সিদ্ধান্ত উপেক্ষা করে সংসদ সদস্য হিসেবে শপথ নেয়ার অভিযোগে গণফোরাম থেকে বহিষ্কার করা হলো সুলতান মো. মনসুর আহমেদকে ।
অবশ্য ড. কামাল হোসেনের দল গণফোরামে সুলতান মনসুরের নাম সভাপতিমণ্ডলীর তালিকায় থাকলেও তিনি দাবি করে আসছেন, এই দলে তিনি যুক্ত নন।
জাতীয় ঐক্যফ্রন্টের হয়ে বিএনপির ‘ধানের শীষ’ প্রতীক নিয়ে একাদশ সংসদ নির্বাচনে বিজয়ী এক সময়ের আওয়ামী লীগ নেতা সুলতান মনসুর আজ বৃহস্পতিবার সকালে শপথ নেন।
শপথ নেয়ার পর তিনি সাংবাদিকদের বলেন, জোটের শীর্ষ নেতা অর্থাৎ কামাল হোসেনকে ‘জানিয়েই’ তিনি শপথ নিয়েছেন।
তার কয়েক ঘণ্টার মধ্যে বিকেলে মতিঝিলে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে সুলতান মনসুরকে গণফোরাম থেকে বহিষ্কারের সিদ্ধান্ত জানান দলটির সাধারণ সম্পাদক মোস্তফা মহসিন মন্টু। তিনি বললেন, কামাল হোসেনের ‘নির্দেশেই’ এই পদক্ষেপ নেয়া হয়েছে।
সুলতান মনসুরকে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটি থেকেও অব্যাহতি দেয়া হয়েছে বলেও জানান মন্টু। ওই জোটে গণফোরাম ছাড়াও রয়েছে বিএনপি, কৃষক-শ্রমিক-জনতা লীগ, জেএসডি ও নাগরিক ঐক্য।
একাদশ সংসদ নির্বাচনের আগে ড. কামাল হোসেনের উদ্যোগে বিএনপিকে নিয়ে এই জোট গঠিত হয় এবং জোটের প্রায় সব প্রার্থী বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নিয়েছিলেন।
সুলতান মনসুরও মৌলভীবাজার-২ আসনে ধানের শীষ প্রতীকের প্রার্থী হন। তিনিসহ জোটের মোট আটজন জিতলেও হেরে যান বাকি সবাই।
ফল ঘোষণার পর ‘ভোট ডাকাতি’র অভিযোগ তুললেও কামাল হোসেন ঐক্যফ্রন্ট থেকে বিজয়ীদের শপথ নেয়ার ইঙ্গিত দিয়েছিলেন। কিন্তু পরে বিএনপির অনড় অবস্থানের মধ্যে জোটের পক্ষ থেকে জানানো হয়, ঐক্যফ্রন্ট থেকে নির্বাচিত কেউ সংসদ সদস্য হিসেবে শপথ নেবে না।
কিন্তু এর মধ্যে গণফোরামের হয়ে নির্বাচনে জিতে আসা সুলতান মনসুর ও মোকাব্বির খান শপথ নেওয়ার আগ্রহ জানিয়ে চিঠি দেন স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে।
শেষ মুহূর্তে মোকাব্বির দলের সিদ্ধান্তের অপেক্ষায় থেকে বৃহস্পতিবার সংসদ ভবনে না গেলেও সুলতান মনসুর গিয়ে শপথ নেন।
শপথ নেয়ার পর আওয়ামী লীগের সাবেক এই সংগঠনিক সম্পাদক বলেন - ‘জয় বাংলা-জয় বঙ্গবন্ধু’ ।
২০০৭ সালে জরুরি অবস্থার সময় সংস্কারপন্থি হিসেবে চিহ্নিত হয়ে দলে অপাঙক্তেয় হয়ে পড়ার কয়েক বছর পর যোগ দিয়েছিলেন আওয়ামী লীগেরই এক সময়ের নেতা ড. কামাল হোসেনের সঙ্গে।
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ
- এমপিও শিক্ষকরা নির্বাচনে অংশ নিতে পারবেন কি না, সিদ্ধান্ত ইসির
- ভারত থেকে প্রথমবার ইলিশ আমদানি করল বাংলাদেশ
- ডায়ালাইসিস সেবা মিলবে সব জেলা-উপজেলায়
- ফের বাড়ল সবজির দাম, বেগুনে আগুন
- ৯/১১ পরবর্তী বিষাক্ত পদার্থের সংস্পর্শে ৯৪০০ জনের মৃত্যু
- অপারেশনের সময় ডাক্তাররা সবুজ পোশাক পরেন কেন?
- টানা ৩ দফা কমলো সোনার দাম
- বারবার মাথা ব্যথার ওষুধ খেলে শরীরে কী কী ঘটে?
- প্রতিদিন একটি ডিম খেলে কী হয়?
- বিরোধী দলের আপত্তিতেও এসআরবি বিল পাস, র্যাব বিলুপ্ত
- নিম পাতায় দূর হয় যত সমস্যা
- সিপিএল অভিষেকেই বাজিমাত মিরাজের
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- এসএসসির খাতা পুনর্মূল্যায়ন: ফেল থেকে পাস ৪৫৮৫ পরীক্ষার্থী
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- অস্ট্রেলিয়ায় প্রথম বাংলাদেশি নারী ডেপুটি মেয়র এলিজা
- আশির দশক নস্টালজিক ট্রেন্ডে গা ভাসালেন তারকারা
- টাকার বিপরীতে ডলারের মান কমলো
- এবারের ব্যালন ডি’অরের তালিকায় আছেন যারা
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- এদের কাছে বাচ্চার কান্নাও কিছু না, বাঁধন ইস্যুতে পরীমনি
- আফগানিস্তান-জিম্বাবুয়ের সঙ্গে ত্রিদেশীয় সিরিজ খেলবে বাংলাদেশ
- ছবি ছাড়া জাতীয় পরিচয়পত্র নয়: হাইকোর্ট
- সুগন্ধি চাল রপ্তানিতে ৫০ শতাংশ কোটা কমাল সরকার
- আগস্টে সড়কে ঝরেছে ৪৮১ প্রাণ, আহত ৬৬৪
- সালমান শাহ’র মৃত্যুর ৩০ বছর: এখনো খোলেনি রহস্য জট
- কাঁচকলার কত গুণ?
- স্থানীয় নির্বাচনের আচরণবিধি জারি: কী করা যাবে, কী করতে মানা
- ‘তিন নম্বর জন ডান’, পরীমনির কোলে থাকা শিশু নিয়ে জল্পনা তুঙ্গে
- চিনির বদলে কি গুড় খাওয়া ভালো
- পরোক্ষ ধূমপানে বিশ্বজুড়ে ১৭ লাখ মানুষের মৃত্যু
- নেপালে যেভাবে ৯০০ শিক্ষার্থীর প্রাণ বাঁচালেন স্কুলের প্রধানশিক্ষক
- হাইকোর্টে বিদিশা সিদ্দিকের জামিন
- হাসিনাকে ধরে আনব, তার জন্য ফাঁসি অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা
- ফিক্সিংয়ের শঙ্কা: পাকিস্তান ক্রিকেটারদের ফোন জব্দ
- রাজস্ব হারাচ্ছে সোনামসজিদ, ব্যবসায়ীরা ঝুঁকছে অন্য বন্দরে
- গোলরক্ষক হয়েও জোড়া গোল, কোমানের ছেলের ইতিহাস
- সুস্থ থাকার ৭ ঘরোয়া উপায়
- ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন ২৯ অক্টোবর
- অভিনয়ের জাদুতে অমর এটিএম শামসুজ্জামান
- সকালের খাবার কোন সময়ে খাওয়া ভালো
- বিশ্ব স্বাস্থ্য সংস্থার পদ ছাড়লেন পুতুল





