স্যার ফজলে হাসান আবেদ : তুমি কি কেবলই ছবি?
মেজর ডা. খোশরোজ সামাদ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:০৮ ২৩ ডিসেম্বর ২০১৯
১. ১৯৭০ এর প্রলয়ঙ্করী ঝঞ্ঝায় উপকূল অঞ্চলে ১০ লক্ষাধিক মানুষ প্রাণ হারায় । একজন রাগী তরুণ ছুটে এলেন । গড়ে তুললেন 'হেল্প' নামের সংগঠন । অবহেলিত পূর্ব পাকিস্তান নামক জনপদে ব্যাপক ত্রাণ বিতরণ যজ্ঞ শুরু হল। মুক্তিযুদ্ধে ইংল্যান্ডসহ পৃথিবীর আনাচে কানাচে ঘুরে বাংলাদেশের পক্ষে জনমত সৃষ্টি ,অর্থ সংগ্রহ করলেন । এই কাজকে পূঁজি করে নেতা হতে চান নি। বটতলা গরম করেন নি ।
২. যুদ্ধ শেষে ভগ্নস্তুপে দাঁড়িয়ে 'ব্র্যাক''এর বীজ বপন করলেন । হাঁটি হাঁটি পা পা করে সেই শিশু ব্র্যাক আজ মহীরুহ হয়েছে । লাখো মানুষের কর্মসংস্থান করেছে। ব্র্যাকের এক হিন্দু কর্মকর্তার ভাষায় ,বেদ পাঁচ রকম । ঋগ্বেদ ,সামবেদ , অথর্ব বেদ , যর্জুবেদ এবং ' আ-বেদ' । রানি এলিজাবেদের ভাষায় 'দারিদ্র বিমোচন ও কর্মসংস্থানে তিনি পৃথিবীর পথিকৃৎ ' । তাঁকে নাইট উপাধি দিয়ে সন্মাননা জানানো হয়। লিও তলস্তয় পুরস্কারসহ অসংখ্য পুরস্কার তাকে সন্মানিত করে ধন্য হয়েছে । মানুষের ভালবাসা যদি পুরষ্কারের সবচেয়ে বড় মানদণ্ড হয় তবে সে স্রোতস্বিনীতে তিনি অনেক আগেই ভেসে গেছেন ।
৩. ক্ষমতা আঁকড়ে রাখার কুৎসিত সংস্কৃতির বিপরীত ধারায় তিনি নতুন নেতৃত্বের জন্য ব্র্যাকের চেয়ারপার্সনের পদবী স্বতঃপ্রণোদিত হয়ে ছেড়ে দেন ।মাছের পচন শুরু হয় মাথা থেকে । ক্ষমতা আর প্রতিপত্তির মোহে কেউ কেউ যখন বিভ্রান্ত তখন এই প্রজন্মের কাছে তিনি এক বাতিঘর । পরিশুদ্ধ এক বাঙালি ।
তিরাশিতে চলে গেলেন তিনি । শতায়ু হলে বাংলা নামের' ব' দ্বীপ আরো সমৃদ্ধ হত।
স্যার আবেদ, প্রিয় পিতৃব্য -
'আলো হাতে চলিয়াছে আঁধারের যাত্রী
তুমি কি তাঁদের মত সত্য নও?
নও ছবি নও ছবি নহ শুধু ছবি
তুমি কি কেবলই ছবি ?"
- ওয়েসলির জায়গায় ব্রাজিল বিশ্বকাপ দলে এডারসন
- সালমানের ভাইরাল পোস্ট প্রসঙ্গে মুখ খুললেন বরুণ
- কত দিন পর পর জিন্স কাচা উচিত? জেনে নিন ভালো রাখার নিয়ম
- বাংলাদেশের ওষুধ রপ্তানি হচ্ছে ১৪০টির বেশি দেশে: স্বাস্থ্যমন্ত্রী
- ফিলিপাইনে ভয়াবহ ভূমিকম্প: মৃতের সংখ্যা বেড়ে ১৫, আহত ১২৯
- শুভ-মিমের সঙ্গে ‘মালিক’ দেখার সুযোগ
- বাজেট উপস্থাপন ১১ জুন
- বিশ্বকাপ খেলতে গিয়ে যুক্তরাষ্ট্রে আটক ইরাকের ফুটবলার!
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- আম পাকার আগে ফ্রিজে রাখা যাবে না কেন?
- ‘সোলজার’ নিয়ে সুসংবাদ দিলেন শাকিব খান
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- গরুর মাংস যেভাবে খেলে ঝুঁকি কম
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ দেখাবে যে ৩ চ্যানেল
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় সোহেল-স্বপ্নার মৃত্যুদণ্ড
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- রামিসা হত্যার রায় রোববার, সৃষ্টি হতে যাচ্ছে নতুন ইতিহাস
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- বাংলাদেশে যে ৫ ধরনের ক্যান্সার বাড়ছে, কারণ কী?
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- রোজ হাঁটার অভ্যাস শরীরের কী কী উপকার করে?
- এলপিজির দাম কমলো

