সড়কে ক্ষুধার্ত কুকুর, রান্না করে খাওয়ালো তরুণ-তরুণীরা
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:১৩ ২৮ মার্চ ২০২০
রাজধানীর অলি-গলিতে এবং বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো কুকুরগুলোর প্রাণ বাঁচে খাবার হোটেল ও ডাস্টবিনের উচ্ছিষ্ট খেয়ে। তবে দেশে সাধারণ ছুটি ও করোনাভাইরাসের কারণে খাবার হোটেলসহ সব ধরনের হোটেল বন্ধ। খাবারের সন্ধানে দল বেঁধে এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছে ক্ষুধার্ত কুকুরগুলো।
রাজধানীর বনশ্রীতে এমনই কয়েকটি ক্ষুধার্ত কুকুরকে আহার করিয়েছেন সানজিদা মোস্তাফিজ লিন্ডা নামের এক স্থানীয় বাসিন্দা। কুকুরদের বিস্কুট ও বাসায় খাবারের উচ্ছিষ্টসহ নানা খাবার খাওয়ালেন তিনি। শুক্রবার (২৭ মার্চ) রাতে ফেসবুকে এ বিষয়ে একটি পোস্টও করেছেন লিন্ডা।
মুহূর্তেই অনেক অনেক শেয়ার-কমেন্ট হতে থাকে পোস্টটিতে। অনেকেই লিন্ডার পোস্টটিতে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ এলাকার কুকুরদের খাওয়ানো শুরু করেন।
ফেসবুক পোস্টে লিন্ডা বলেন, ‘রাতে বেলকনিতে দাঁড়িয়ে দেখি, এক বেদনাদায়ক দৃশ্য! রোডে যেই এক দুজন লোক যাচ্ছে, দল বেঁধে কুকুরেরা তাদের ঘিরে ধরছে খাবারের জন্য। বনশ্রী ডি ব্লকে আমি যে বাসায় থাকি তার আশপাশের বাসার নিচে ৭-৮টা খাবারের হোটেল আছে। আজ ৩-৪ দিন সব বন্ধ। এই রোডে অনেক কুকুর এসব হোটেলের উচ্ছিষ্ট খেয়ে বেঁচে থাকে। সব বন্ধ হওয়ার কারণে এ সব নিরীহ প্রাণীর যে সীমাহীন কষ্ট শুরু হয়েছে তা আর বলার অপেক্ষা রাখে না। ওদের কষ্ট দেখে ছুটে গেলাম কিছুটা খাবার দেয়ার জন্য। খেটে খাওয়া মানুষের পাশাপাশি এই সকল প্রাণীর প্রতিও আমাদের সদয় হওয়া উচিত। অন্তত যার পক্ষে যা দিয়ে সম্ভব হয়। হোক তা বাসা থেকে খাবার রান্না করে দেয়া থেকে শুরু করে বেলকনি থেকে বিস্কুট ছুড়ে দেয়া, কিংবা ঘরের প্রতিদিনের উচ্ছিষ্টগুলো জমিয়ে রেখে দিন শেষে নিজে বা বাসার দারোয়ানের হাতে ওদের জন্য দেয়া। অন্তত এই দুর্দিনে এ প্রাণীগুলো যেন বেঁচে থাকতে পারে। শুধু আমাদের টিকে থাকার কথা ভাবলেই হবে না, পরিবেশের ভারসাম্য রক্ষায় প্রতিটি প্রাণীকে আমাদের টিকিয়ে রাখতে হবে...’
এ দিকে একই উদ্যোগ নিয়েছে বাড্ডার দুই যুবক শিক্ষার্থী সোহেল সরকার ও আফিফ। সোহেল সরকার হাবিবুল্লাহ বাহার ইউনিভার্সিটিতে রাষ্ট্রবিজ্ঞানে ফাইনাল বর্ষের ছাত্র। তার বন্ধু আফিফ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। দুজনই উত্তর বাড্ডার খিলবাড়িটেক এলাকায় বসবাস করেন। অসহায় কুকুরকে দেখে শুক্রবার নিজেদের টাকা দিয়ে ৫ কেজি চাল ও মুরগির নাড়ি-ভুঁড়ি, গিলা-কলিজা কিনে রান্না করে রাস্তায় ঘুরে ঘুরে কুকুরদের খাওয়ালেন তারা।
সোহেল সরকার বলেন, ‘চারদিকে মহামারির আতঙ্কে সব কিছু বন্ধ রয়েছে। কোনো হোটেল-রেস্তোরাঁও খোলা নেই। এতে এ অসহায় কুকুরগুলো না খেয়ে ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল। রাতে ফার্মেসিতে ওষুধ কিনতে এসে বিষয়টি লক্ষ্য করলাম। আমার মনে হলো, কুকুরগুলো ক্ষুধায় এমনটি করছে, নিজেকে আর সামলে রাখতে পারিনি। কুকুরগুলোর কাছাকাছি যেতেই চারদিক থেকে ক্ষুধার্ত অসহায় চোখে আমাকে ঘিরে খাবারের জন্য যেন আকুতি জানাচ্ছিল। এরপর দ্রুতই আমার খাবারগুলো কুকুরদের মধ্যে বিলিয়ে দেই।’
তারা ক্ষুধার্ত ও অসুস্থ কুকুরদের প্রতি দেশবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান।
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে বাংলাদেশ
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির






