অন্তঃসত্ত্বা নারীদের যে ৭ পানীয় পান করা উচিত
লাইফ টিভি 24
প্রকাশিত: ১২:৫০ ২৬ সেপ্টেম্বর ২০২২
অন্তঃসত্ত্বা প্রত্যেক নারীর জীবনেই বিশেষ একটা সময়। সন্তানের সুস্থতা এবং নিজের স্বাস্থ্যের কথা ভেবে এই সময় হবু মা-কে বেশ কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। বিশেষ করে খাওয়াদাওয়ার ক্ষেত্রে কঠোর নিয়ম মেনে চলার পরামর্শ দেন ডাক্তাররা। প্রিয় খাদ্যগুলো ডায়েট থেকে বাদ চলে যায় এবং যেগুলো একবারেই খেতে ভালো লাগে না, অনিচ্ছা সত্বেও সেগুলোই খাদ্যতালিকায় যোগ করতে হয়।
অন্তঃসত্ত্বা অবস্থায় শারীরিক অবস্থার যেমন ওঠাপড়া লেগেই থাকে, তেমনই জিভের স্বাদেরও রদবদল ঘটতে থাকে ঘন ঘন। অনেকেরই অন্তঃসত্ত্বা অবস্থায় বিশেষ কিছু খাবার খাওয়ার প্রতি টান থাকে। কারও আইসক্রিম, চকোলেট, মশলাদার খাবার খেতে ইচ্ছে হয়। কেউ আবার টক, ঝাল খাবার বা আচার খেতে চান। কিন্তু অন্তঃসত্ত্বা অবস্থায় মা এবং গর্ভস্থ শিশু উভয়ই সুস্থ থাকতে হলে বেশ কিছু পানীয় নিয়মিত পান অত্যন্ত জরুরি -
ডাব
ডাব সবচেয়ে পুষ্টিকর ও রিফ্রেশিং প্রাকৃতিক পানীয়। ডাবে উপস্থিত সোডিয়াম, পটাসিয়াম ও ক্যালসিয়ামের মতো খনিজ লবণ ভ্রুণের বৃদ্ধি এবং বিকাশের মূল নিয়ন্ত্রক হিসেবে কাজ করে। এছাড়া এতে প্রচুর পরিমাণে ভিটামিন বি এবং সি রয়েছে। অন্তঃস্বত্তা অবস্থায় অনেক নারীই গ্যাস ও কোষ্ঠকাঠিন্যে ভোগেন। ডাব এসব সমস্যা খুব সহজেই দূর করতে পারে।
টাটকা ফলের রস
ফলের রস অন্তঃসত্ত্বা নারীদের ডায়েটরি ফাইবার সরবরাহ করে। গর্ভাবস্থায় সব ধরনের মৌসুমি ফলের রস খাওয়া যেতে পারে। প্রায় সব ফলই নারীদেহে প্রচুর পরিমাণ ভিটামিন এবং খনিজ সরবরাহ করে, যা ক্রমবর্ধমান শিশুর জন্য অপরিহার্য।
স্যুপ
অন্তঃসত্ত্বা অবস্থায় বিভিন্ন সবজি দিয়ে তৈরি স্যুপ নিয়মিত গ্রহণ করা উচিত। স্যুপ নারীদের শরীরে পুষ্টি সরবরাহ করে এবং গর্ভাবস্থায় যেসব নারী খাবার খেতে চান না, তাদের খিদে বাড়াতে সাহায্য করে। ব্রকলি, গাজর, বাঁধাকপি, পেঁয়াজ, টমেটো-এসব সবজি দিয়ে তৈরি স্যুপ দেহে প্রোটিন ও ফাইবার সরবরাহ করে।
বাটার মিল্ক
বাটারমিল্ক বা ঘোল পাচনতন্ত্রকে প্রশমিত করে এবং গর্ভাবস্থায় অম্বলের সমস্যা দূর করে। ঘোল নারীদের অন্ত্রে ভালো ব্যাকটেরিয়া বাড়াতেও সাহায্য করে। গরমকালে দিনের বেলা এই পানীয় পানে শরীরে তরল ও লবণের ঘাটতি দূর হয়।
দুধ
দুধ হলো ক্যালসিয়ামের অন্যতম উৎস। শিশুর হাড় ও দাঁতের বিকাশের জন্য পর্যাপ্ত ক্যালসিয়াম অত্যন্ত প্রয়োজনীয়। তাই অন্তঃসত্ত্বা নারীদের নিয়মিত দুধ ও দুগ্ধজাত দ্রব্য খাওয়া আবশ্যক।
লেবু পানি
লেবু পানি এক ধরনের শক্তিদায়ক পানীয়। সকালে এক চা চামচ মধুর সঙ্গে উষ্ণ লেবু পানি পান করতে পারেন। এই সাইট্রাস ফলটি ভিটামিন সি-র পাওয়ার হাউস, যা হজমে সাহায্য করে। সেই সঙ্গে বমি বমি ভাব দূর করে। মর্নিং সিকনেস এবং পেটের ফোলাভাব উপশম করতে সহায়তা করে।
শাকসবজির রস
ফলের রসের মতো, শাকসবজির জুস করেও খেতে পারেন। শাকসবজি ফাইবার, ভিটামিন, প্রোটিন ও খনিজের দুর্দান্ত উৎস। এর জন্য গাজর, বীট, শসা ও পালং শাক ব্যবহার করতে পারেন। পানি অন্তঃসত্ত্বা নারীদের সারাদিন প্রচুর পরিমাণে পানি পান করা উচিত। এর অগণিত উপকারিতা রয়েছে। পানি কেবল ডিহাইড্রেশন প্রতিরোধ করে না, পাশাপাশি হরমোনের ভারসাম্য বজায় রাখে। সেই সঙ্গে মুড ঠিক রাখে এবং শরীর থেকে টক্সিন বের করে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




