অ্যাঞ্জিওপ্লাস্টি করে ভালো আছেন সৌরভ, এটা কী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫৪ ৫ জানুয়ারি ২০২১
এখন বেশ সুস্থ আছেন ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। করোনারি আর্টারিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করার পর তার অবস্থা স্থিতিশীল রয়েছে। ধীরে ধীরে সেরে উঠছেন তিনি। সবকিছু ঠিক থাকলে বুধবার (৬ জানুয়ারি) হাসপাতাল ছাড়তে পারেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সভাপতি।
স্বভাবতই প্রশ্ন উঠেছে, অ্যাঞ্জিওপ্লাস্টি কী? এর সুবিধা-অসুবিধায় বা কী? এটি একটি শল্যচিকিৎসা। এতে হৃৎপিণ্ডের পেশীতে রক্ত সরবরাহকারী রক্তনালী খোলা হয়। চিকিৎসা বিজ্ঞানের ভাষায় এ রক্তনালীকে করোনারি ধমনী বলে। হার্ট অ্যাটাক কিংবা ব্রেন স্ট্রোকের পর রোগিকে ঝুঁকিমুক্ত করতে অ্যাঞ্জিওপ্লাস্টি করেন চিকিৎসকরা।
গত শনিবার (২ জানুয়ারি ) বাড়িতে জিম করা অবস্থায় ব্ল্যাকআউটের শিকার হন সৌরভ। চোখে ঝাপসা দেখার পর মাথা ঘুরে মাটিতে পড়ে যান তিনি। এরপর দ্রুত তাকে দক্ষিণ কলকাতার উডল্যান্ড হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিকভাবে জানা যায়, কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার। কয়েকটি টেস্ট করার পর সাবেক বাঁহাতি ব্যাটসম্যানের ধমনীতে তিনটি ব্লক ধরা পড়ে।
ফলশ্রুতিতে অ্যাঞ্জিওপ্লাস্টি করে সৌরভের বিপজ্জনক একটি ব্লকে স্টেন্ট বসানো হয়। পরে তার অবস্থা স্থিতিশীল হয়। কোনো রোগির ক্ষেত্রে এক থেকে দেড় ঘণ্টার মধ্যে চিকিৎসা প্রয়োজন হলে এটি করা হয়। একে পার্কিউটেনিয়াস ট্রান্সুলামিনাল করোনারি অ্যাঞ্জিওপ্লাস্টিও বলে। এরপর রক্তনালীতে করোনারি আর্টারি স্টেন্ট বসানো হয়। শিরা-উপশিরাতে পুনরায় রক্ত চলাচলে সহায়তা করে এটি।
ভারতীয় হেলথলাইনের তথ্য অনুযায়ী, এক ঘণ্টার মধ্যে রোগির অ্যাঞ্জিওপ্লাস্টি করলে মৃত্যুঝুঁকি হ্রাস পায়। যত তাড়াতাড়ি এটি করা যায়, তত দ্রুত হৃদরোগের ঝুঁকি কমে। মূলত তিন ধরনের অ্যাঞ্জিওপ্লাস্টি রয়েছে। যথা: ১. বেলুন অ্যাঞ্জিওপ্লাস্টি, ২. লেজার অ্যাঞ্জিওপ্লাস্টি ও ৩. অ্যাথেরেক্টোমি অ্যাঞ্জিওপ্লাস্টি।
সুবিধা
ভারতীয় সোসাইটি ফর কার্ডিওভাসকুলার অ্যাঞ্জিওগ্রাফি অ্যান্ড ইন্ট্রাভেনশনস সোসাইটির রিপোর্ট অনুসারে, তাৎক্ষণিক অ্যাঞ্জিওপ্লাস্টি রোগির জীবন বাঁচাতে পারে। হৃদপিণ্ডের পেশীর ক্ষতি কমে। বুকে ব্যথাতে স্বস্তি দেয়। রক্ত জমাট বাঁধে না। সর্বোপরি, হৃদরোগ ও মস্তিষ্কে রক্তক্ষরণের ঝুঁকি হ্রাস পায়।
অসুবিধা
প্রতিটি চিকিৎসা পদ্ধতির অসুবিধা আছে। অ্যাঞ্জিওপ্লাস্টিতে অ্যানেশথিক, রঞ্জকসহ অন্যান্য উপকরণ ব্যবহারে ফলে রোগির চিরস্থায়ী অ্যালার্জি হতে পারে। ব্লকড ধমনীতে রক্তপাত সৃষ্টি, রক্ত জমাট বাঁধতে কিংবা ক্ষত তৈরি হতে পারে। অস্ত্রোপচারের পর অনিয়মিত হার্টবিট হওয়ার ঝুঁকিও রয়েছে।
অ্যাঞ্জিওপ্লাস্টি রক্তনালী, হার্টের ভাল্ভ এবং ধমনীর ক্ষতি সাধন হতে পারে। এছাড়া এ প্রক্রিয়ায় কিডনি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকে। অধিকন্তু যাদের কিডনির সমস্যা রয়েছে, তাদের শরীরে সংক্রমণ ছড়িয়ে পড়তে পারে।
সতর্কতা
অ্যাঞ্জিওপ্লাস্টির পর শরীর নিয়ে অবহেলা করা যাবে না। রোগিকে নিজের ব্যাপারে আগের চেয়ে বেশি যত্নবান হতে হবে। চিকিৎসকের পরামর্শে ওষুধ খেতে হবে। ধূমপান-অ্যালকোহল ছেড়ে দেয়া শ্রেয়। ভারসাম্যপূর্ণ ডায়েট অনুসরণ করা খুবই জরুরি।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




