অ্যাপেন্ডিসাইটিস বুঝবেন কীভাবে, জেনে নিন লক্ষণ ও প্রতিকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৩৬ ২৬ আগস্ট ২০২৫
সাধারণত পেটব্যথার চেয়েও অ্যাপেন্ডিসাইটিসের ব্যথার পরিমাণ অনেক বেশি হয়ে থাকে। আর এটি একটি জটিল রোগ, তাই একে অবহেলা করা যাবে না। এর থেকে জীবনহানিও হতে পারে। আর এ জন্য সমাধান হিসেবে অস্ত্রোপচারের মাধ্যমে অ্যাপেন্ডিক্স অপসারণ করে থাকেন চিকিৎসকরা।
বৃহদান্ত্র বা মলাশয়ের নিচের দিকে যুক্ত থাকা পেটের ডান দিকে আঙুলের সমান থলের মতো ছোট অংশটির নাম হচ্ছে অ্যাপেন্ডিক্স। আর এতে সংক্রমণ হলে তাকে বলা হয় অ্যাপেন্ডিসাইটিস। জনহপকিন্স মেডিসিন ডটঅর্গে প্রকাশিত প্রতিবেদনের তথ্যানুসারে রোগপ্রতিরোধের অংশ হিসেবে কাজ করে অ্যাপেন্ডিক্স।
আর মূলত হয় কী কারণে, তা আমাদের জানা ভীষণ জরুরি। এটি মূলত অ্যাপেন্ডিক্সের আস্তরণ, যাকে ‘লুমেন’ বলা হয়, সেটিতে প্রতিবন্ধকতা তৈরি হলে অ্যাপেন্ডিসাইটস হয়। ফলে অ্যাপেন্ডিক্স ফুলে যায়, আর শুরু হয় ব্যথা।
সাধারণত নানা কারণে এ রোগ হতে পারে। যেমন— ভাইরাস, ব্যাক্টেরিয়া বা অন্ত্রে থাকা পরজীবীর আক্রমণ। বৃহদান্ত্রের সঙ্গে অ্যাপেন্ডিক্স যে নলের মাধ্যমে যুক্ত থাকে, সেটাতে প্রতিবন্ধকতা তৈরি হলেও বা মল আটকে গেলে এ সমস্যা দেখা দেয়। আবার অনেক সময় দেখা যায়, টিউমারের কারণেও অ্যাপেন্ডিসাইটস হতে পারে।
আর অ্যাপেন্ডিক্স ফুলে যাওয়া মানে, সেখানে রক্তপ্রবাহ বন্ধ হয়ে যাওয়া। এরপর ব্যথা ও ফোলার পরিমাণ বাড়তে থাকে। দেহের সব অঙ্গপ্রত্যঙ্গের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজনীয় রক্তপ্রবাহ জরুরি হয়ে পড়ে। পর্যাপ্ত রক্তপ্রবাহের অভাবে অ্যাপেন্ডিক্স হয়ে কেউ কেউ মারাও যেতে পারে। আর এর দেয়ালে ছিদ্র তৈরি হলে ফেটে যাওয়ার সম্ভাবনা বেড়ে যায়।
সেই সঙ্গে ছিদ্র থেকে মল, ব্যাক্টেরিয়া, শ্লেষ্মা ইত্যাদি পেটের ভেতর ছড়িয়ে পড়ে, যাকে বলে ‘পেরিটোনাইটিস’। এই মারাত্মক সংক্রমণ পেটে তখনই হয়, যখন অ্যাপেন্ডিক্স, অন্ত্রের যে কোনো অংশ কিংবা পাকস্থলীতে ছিদ্র তৈরি হয়ে নানান উপাদান বের হয়ে যেতে থাকে।
এখন জেনে নিন এসব ঝুঁকি কাদের বেশি হয়—
অ্যাপেন্ডিসাইটিস হওয়ার নির্দিষ্ট কোনো বয়স নেই। এটি যে কারও যে কোনো সময় এ সমস্যা দেখা দিতে পারে। এ বিষয়ে যুক্তরাষ্ট্রের অলাভজনক প্রতিষ্ঠান মায়ো ক্লিনিক জানাচ্ছে— সাধারণত বয়স ১০ থেকে ত্রিশের মধ্যে এই রোগ হওয়ার সম্ভাবনা বেশি থাকে। আবার যাদের পারিবারিক ইতিহাস রয়েছে, তাদের অ্যাপেন্ডিসাইটিস হওয়ার সম্ভাবনা থাকে; বিশেষ করে পুরুষের ক্ষেত্রে।
কীভাবে বুঝবেন আপনার অ্যাপেন্ডিসাইটিসের ব্যথা। জনহপকিন্স মেডিসিন জানাচ্ছে, অ্যাপেন্ডিসাইটিস হয়েছে কিনা সেটি বোঝার সাধারণ কিছু উপসর্গ রয়েছে। এর মধ্যে অন্যতম লক্ষণ হচ্ছে— তলপেটের ডান দিকে ব্যথা। যেমন— নাভির চারপাশজুড়ে ব্যথা শুরু হয়ে পেটের নিচের দিকে ডান পাশে ব্যথা ছড়িয়ে পড়া। অথবা সরাসরি তলপেটের ডান দিকে ব্যথা।
আর সময়ের সঙ্গে ব্যথার পরিমাণ বৃদ্ধি পাবে। নড়াচড়া, গভীর শ্বাস নেওয়া, স্পর্শ করলে বা কাশি দিলে ব্যথা আরও বেশি বোধ হয়। সেই সঙ্গে যদি অ্যাপেন্ডিক্স ফেটে যায়, তবে পুরো পেটজুড়ে তীব্র ব্যথা অনুভূত হতে পারে। এ ছাড়া আরও লক্ষণ আছে—
১. পেট ফোলা
২. গ্যাস নির্গত হওয়াতে সমস্যা হওয়া
৩. পেট খারাপ করা ও বমি হওয়া
৪. কোষ্ঠকাঠিন্য
৫. জ্বরের সাথে ঠাণ্ডা বোধ হওয়া
৬. রুচি চলে যাওয়া
যদি এসব লক্ষণ দেখা দেয়, তাহলে ব্যথানাশক ওষুধ না খেয়ে দ্রুত চিকিৎসকের শরণাপন্ন হতে হবে। আর প্রাথমিক অবস্থায় অ্যাপেন্ডিসাইটিসের লক্ষণ সাধারণ সমস্যা বলে মনে হয়। তাই অবহেলা করা ঠিক হবে না, দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী








