অ্যালার্জি নাকি ঠান্ডা-কাশি, বোঝার উপায় ও প্রতিকার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪২ ২৮ মার্চ ২০২৪
দু-চারবার হাঁচি দেয়া কিংবা নাক টানা স্বাভাবিক হলেও এর সঙ্গে যদি শরীর চুলকানি থাকে, তাহলেই বিপদ। হতে পারে অ্যালার্জির কারণে এমনটা হচ্ছে। অনেক সময় ধুলাবালি, ছত্রাক, স্যাঁতস্যাঁতে পরিবেশ বা ঠান্ডা আবহাওয়াজনিত কারণে অ্যালার্জির সমস্যা হয়ে থাকে। এ কারণে নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা ছাড়াও ছোট ছোট বিভিন্ন সমস্যা হয়ে থাকে।
তবে কিছু পরিস্থিতিতে একদমই বোঝা যায় না, সর্দি লেগেছে নাকি অ্যালার্জির কারণে সমস্যা হচ্ছে। সম্প্রতি এ ব্যাপারে সিএনএন’র সঙ্গে কথা বলেছেন বাল্টিমোর’য়ের সাবেক স্বাস্থ্যবিষয়ক উপদেষ্টা মার্কিন চিকিৎসক ডা. লিয়ানা ওয়েন। এ চিকিৎসক বলেন, ঠান্ডা-কাশি ও অ্যালার্জির সমস্যায় একই ধরনের লক্ষণ হয়ে থাকে।
নাক বন্ধ বা আটকে যাওয়া বা পানি পড়া, হাঁচি দেয়া, কাশি কিংবা নাক, গলা ও মুখ চুলকিয়ে থাকে। এ ক্ষেত্রে মনে রাখতে হবে, অ্যালার্জি সংক্রান্ত সমস্যায় সাধারণত জ্বর আসে না। তবে ঠান্ডা লাগলে জ্বর হয়। এর অর্থ, ভাইরাস সংক্রমণের কারণে জ্বর হয়।
অ্যালার্জি হওয়ার কারণ: ডা. লিয়ানা বলেন, ‘ডাস্ট মাইটস’ বা অতি ক্ষুদ্র পরজীবী কীট বাসা-বাড়ির ধুলাবালি ও বাতাসের আর্দ্রতা খেয়ে বেঁচে থাকে। এই পরজীবী কীটের সংস্পর্শে আসার ফলে অনেকেরই ধুলাবালি থেকে অ্যালার্জি হয়ে থাকে। আবার ফুলের রেণুর সংস্পর্শেও অনেক সময় চুলকানি বা নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা হয়ে থাকে।
খাবারের মধ্যে রয়েছে ল্যাকটোজ। যা অনেকের সহ্য হয় না। এই ধরনের সমস্যার লক্ষণের মধ্যে গ্যাস হওয়া, পেট ফাঁপা ও ফোলাভাব রয়েছে। তবে প্রায় সময়ই দেখা যায় ব্যক্তিভেদে অ্যালার্জির স্থায়িত্বের প্রভাব ভিন্নরকম হয়ে থাকে। অনেক সময় কারও অল্প সময়ে ঠিক হয়, আবার কারও ঠিক হতে সপ্তাহখানেক সময় লেগে যায়। যাদের অ্যাজমা বা হাঁপানি ও একজিমার সমস্যা রয়েছে, তাদের অ্যালার্জি থাকলে অবস্থা আরও খারাপ হয়।
চিকিৎসা: অ্যালার্জির সমস্যা থেকে মুক্তি পাওয়ার জন্য অ্যান্টিহিস্টামিন ওষুধ গ্রহণ ভালো কার্যকর। অ্যালার্জিতে আক্রান্ত হলে শরীরের রোগপ্রতিরোধ ক্ষমতা নিঃসরণ করে হিস্টামিন রাসায়নিক। ফলে চুলকানি ও নাকে অস্বস্তির মতো সমস্যা সৃষ্টি হয়। আর অ্যান্টিহিস্টামিন ওষুধ হিস্টামিন নিঃসরণ বন্ধ করে।
এ ধরনের ওষুধ ফার্মেসির দোকান থেকে কোনো ধরনের প্রেসক্রিপশন ছাড়াই কেনা যায়। তবে যাদের সমস্যা গুরুতর, তারা বিশেষজ্ঞ কোনো চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করতে পারেন। এছাড়া সতর্কতা হিসেবে অ্যান্টিহিস্টামিন ওষুধ অধিকাংশ ক্ষেত্রে ঝিমানির সৃষ্টি করে। এ জন্য চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঘুম আসে না এমন ওষুধ গ্রহণ করা ভালো উপায় বলেও জানিয়েছেন এ মার্কিন চিকিৎসক।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




