একদিনে যোগ দিলেন ৩২৬৩ চিকিৎসক
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫৩ ১ ফেব্রুয়ারি ২০২৬
৪৮তম বিশেষ বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারে নিয়োগ পাওয়া তিন হাজার ২৬৩ জন চিকিৎসক একদিনে যোগ দিয়েছেন।
যোগদান করা চিকিৎসকদের মধ্যে দুই হাজার ৯৮৪ জন সহকারী সার্জন এবং ২৭৯ জন সহকারী ডেন্টাল সার্জন রয়েছেন।
শনিবার রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে তারা আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ সহকারী মো. সায়েদুর রহমান বলেন, “স্বল্প সময়ে বিপুলসংখ্যক চিকিৎসক নিয়োগ একটি যুগান্তকারী ঘটনা। বর্তমান অন্তর্বর্তী সরকারের আমলে পদসৃজন থেকে শুরু করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে একদিনেই এতসংখ্যক চিকিৎসকের যোগদান নিশ্চিত করা হয়েছে।”
এ নিয়োগের মাধ্যমে প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা আরও শক্তিশালী হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সায়েদুর রহমান বলেন, “নবনিযুক্ত চিকিৎসকদের মেধা ও মানবিকতার ভিত্তিতে পদায়ন করা হবে। পদায়নের ক্ষেত্রে দম্পতি চিকিৎসকদের একই কর্মস্থলে রাখার বিষয়টি অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি যাদের দুরারোগ্য ব্যাধি রয়েছে, তাদের ক্ষেত্রেও বিশেষ বিবেচনা করা হবে। মেধার পাশাপাশি মানবিক দৃষ্টিভঙ্গিকে গুরুত্ব দিয়েই এই পদায়ন কার্যক্রম পরিচালিত হবে।”
নতুন চিকিৎসকদের প্রতি প্রত্যাশা রেখে তিনি বলেন, “স্বচ্ছ ও ন্যায্য প্রক্রিয়ায় নির্বাচিত এই তরুণ চিকিৎসকরা উপজেলা পর্যায়ে স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনবেন। তাদের যুক্ত হওয়ার ফলে গ্রামীণ ও প্রত্যন্ত অঞ্চলের মানুষের চিকিৎসাসেবায় নতুন গতি সৃষ্টি হবে।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব মো. সাইদুর রহমান এবং স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবু জাফর।
এর আগে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম নবনিযুক্ত চিকিৎসকদের যোগদান কার্যক্রম পরিদর্শন করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
সরকারি সূত্র জানায়, এই নিয়োগের মাধ্যমে দীর্ঘদিনের জনবল সংকট অনেকাংশে কমবে। বিশেষ করে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসাসেবার মান ও পরিধি বাড়বে বলে আশা করা হচ্ছে।
নতুন নিয়োগ পাওয়া চিকিৎসকদের মাধ্যমে দেশের সার্বিক স্বাস্থ্য ব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আসবে বলেও সংশ্লিষ্টরা মনে করছেন।
- এ আর রহমানের নজরে বাংলাদেশের শুভ-নন্দিতার গান
- বিশ্বকাপ ফাইনালে ১১ রেকর্ডের সামনে মেসি
- কাশিমপুর কারাগার থেকে নারী বন্দির পলায়ন, ৭ জন বরখাস্ত
- কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু
- ২০ জুলাই প্রকাশ হচ্ছে না এসএসসি পরীক্ষার ফল
- আন্দোলনকারীদের অনেকে ছাত্র বা পরীক্ষার্থী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী
- আবু সাঈদ হত্যা: দণ্ডিত ৪ আসামির আপিল
- ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলার আসামি আটক
- স্বর্ণে কেন মরিচা ধরে না?
- ইংল্যান্ডকে হারিয়ে ফকল্যান্ড দাবি আর্জেন্টিনার
- আর্জেন্টিনা কাপ জিতলে ফের বিয়ে করবেন পরীমণি
- বন্যাদুর্গতদের ৫ কোটি ৭০ লাখ টাকা সহায়তা যুক্তরাজ্যের
- বিশ্বজুড়ে কমছে জন্মহার, কতটা দায়ী স্মার্টফোন ও লাইফস্টাইল?
- আইসিসির স্বীকৃতি পেলেন বিসিবি সভাপতি তামিম
- হাসিনার আত্মসমর্পণের সুযোগ নেই: স্বরাষ্ট্রমন্ত্রী
- এইচএসসির ভুল প্রশ্নের পূর্ণ নম্বর দেওয়া হবে: শিক্ষামন্ত্রী
- আত্মসমর্পণ করে জামিন পেলেন নায়িকা ববি
- দাম্পত্য সম্পর্ক দুঃসহ হয় যেসব কারণে
- মায়ের হাতের রান্না এত প্রিয় হয় কেন?
- বন্যায় পানি বিশুদ্ধ করার যত উপায়
- ১ বছরে ৪১ লাখ নারী ফ্যামিলি কার্ড পাবেন: প্রধানমন্ত্রী
- ‘হাসির রাজা’ দিলদারকে হারানোর দিন
- ফুটবলাররা পানি মুখে নিয়ে কুলি করে ফেলে দেন কেন?
- যুক্তরাষ্ট্র-ইরানের পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত উপসাগরীয় অঞ্চল
- দেশের ১৪ জেলায় বন্যার আশঙ্কা
- ওষুধ না খেয়ে জ্বর-সর্দি থেকে সুস্থ হবেন যেভাবে
- রাজপাল যাদবের ৩ মাস জেল
- রোনালদো-রিভালদোর রেকর্ড স্পর্শ করলেন এমবাপ্পে-দেম্বেলে
- দেশের পাঁচ নদীর পানি বিপৎসীমার ওপরে
- ডিসেম্বরে দেশে ফিরে আত্মসমর্পণের পরিকল্পনা শেখ হাসিনার: রয়টার্স