এখনও রাতে বিছানায় প্রসাব করে বাচ্চা? কি করবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:১৬ ২৪ ডিসেম্বর ২০২০
ঘুমের ঘোরে বিছানা ভিজিয়ে ফেলার প্রবণতা অনেক বাচ্চার মধ্যেই দেখা যায়। চিকিৎসা বিজ্ঞানের পরিভাষায় একে বলা হয় নকচারনাল ইনুরিসিস। রাতে অনেকেরই ব্লাডারের ওপর নিয়ন্ত্রণ থাকে না। শিশুরা সাধারণত ঘুমের মধ্যে বিছানা ভিজিয়ে ফেলে। অনেক সময় কিছুটা বড় হওয়ার পরও এ সমস্যা থেকে যায়। একটু বড় হয়ে যাওয়া ছেলেমেয়ের জন্য এ সমস্যা যথেষ্ট অস্বস্তিকর। যদিও এর মধ্যে কোনও অস্বাভাবিকতা নেই।
বিছানা ভেজানোর কারণ
কয়েকটি নির্দিষ্ট শারীরিক ও মানসিক কারণে বিছানা ভিজিয়ে ফেলার সমস্যা অনেকের মধ্যে দেখা যায়। বাচ্চারা সাধারণত যেসব কারণে বিছানা ভিজিয়ে ফেলে, সেগুলো হলো-
* ব্লাডার যদি ছোট হয়, সেক্ষেত্রে কম পরিমাণ ইউরিন তা ধরে রাখতে পারে। বেশি পারে না।
* স্লিপ অ্যাপনিয়া থাকলেও অনেক সময় বিছানায় প্রসাব হয়ে যেতে পারে। এটি হলো এমন এক সমস্যা, যার কারণে ঘুমের মধ্যে হঠাৎ করে অল্প কিছুক্ষণের জন্য শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়।
* উদ্বেগ ও ভয় মনের মধ্যে কাজ করলেও বাচ্চারা বিছানা ভিজিয়ে ফেলে।
* ইউরিনারি ট্র্যাক্স ইনফেকশন হলে এ সমস্যা দেখা দিতে পারে।
* কনস্টিপেশন থাকলেও অনেক সময় ঘুমের মধ্যে বিছানা প্রসাবের ঘটনা ঘটে।
বিছানা ভেজানোর বিপদ
যদিও ছোটবেলায় ছেলে ও মেয়ে দুজনের মধ্যে বিছানা ভেজানোর সমস্যা দেখা যায়। কিন্তু ছেলেদের মধ্যে সাধারণত কিছুটা বড় বয়সেও এটি থাকতে পারে। সাধারণত ৩ থেকে ৫ বছর বয়সী শিশুদের মধ্যে রাতে বিছানায় প্রসাব করার প্রবণতা দেখা যায়। তবে ছেলেদের মধ্যে অনেক সময় এ সমস্যা আরও একটু বড় বয়স পর্যন্ত থাকে। এ বিষয়ে পারিবারিক ইতিহাসও বড় ভূমিকা পালন করে। যে শিশুর বাবা, মা, ভাই, বোন বা পরিবারের অন্য কোনও সদস্যের বিছানা ভেজানোর সমস্যা ছিল, সেই শিশুর মধ্যে এই প্রবণতা বেশি দেখা দিতে পারে।
সমস্যার সমাধান
বাচ্চাদের এ সমস্যা নিয়ন্ত্রণে আনার জন্য কী করবেন আর কী করবেন না, জেনে নিন…
* দিনের বেলা বাচ্চাকে বেশি করে তরল পানীয় খাওয়ান।
* সারাদিনে বাচ্চা যেন ৫-৭ বার টয়লেটে যায়, সেদিকে খেয়াল রাখুন।
* রাতে ঘুমানোর ঠিক আগে যেন সে টয়লেট করে।
* রাতে ঘুম ভেঙে গেলে যাতে সহজেই টয়লেট করতে পারে, তার ব্যবস্থা রাখুন।
* বিছানার ওপর ওয়াটারপ্রুফ কভার পেতে রাখুন।
* বাচ্চা বিছানায় প্রসাব করলে তাকে বকাবকি করবেন না, শাস্তি দেবেন না। এতে পরিস্থিতি আরও খারাপ হতে পারে।
* সন্তানকে ক্যাফেইন রয়েছে এমন কোনও পানীয় দেবেন না। যেমন কোক, চা বা কফি। এগুলো খেলে বেশি ইউরিন হয়।
* সন্তানের সঙ্গে কথা বলে বোঝার চেষ্টা করুন যে তার মনের মধ্যে কোনও ভয় বা অস্বস্তি বাঁসা বেধে আছে কিনা। মানসিক কারণেও রাতে সে বিছানা ভিজিয়ে ফেলতে পারে।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




