ঢাকা, ১৯ জুলাই রোববার, ২০২৬ || ৪ শ্রাবণ ১৪৩৩
good-food
৯৪

এলপিজির দাম আরও বাড়ল

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৬:৪৭ ১৯ এপ্রিল ২০২৬  

ভোক্তাপর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম বাড়িয়েছে সরকার। ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দর ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়েছে।

রবিবার (১৯ এপ্রিল) বিকেলে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে। এদিন সন্ধ্যা ৬টা থেকে নতুন মূল্য কার্যকর হবে। 

এ নিয়ে এক মাসের মধ্যে দ্বিতীয় দফায় এলপিজির দাম বাড়ল। এর আগে গত ২ এপ্রিল জ্বালানি পণ্যটির দর সমন্বয় করা হয়েছিল। ওই দিন ১২ কেজি সিলিন্ডারের মূল্য নির্ধারণ করা হয় ১ হাজার ৭২৮। 

এপ্রিলের শুরুতে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৩৪১ টাকা থেকে বাড়িয়ে ১ হাজার ৭২৮ টাকা করা হয়েছিল। সেসময় ভোক্তাপর্যায়ে ১২ কেজির সিলিন্ডারে দর বেড়েছিল ৩৮৭ টাকা। 

এবার প্রতি কেজি এলপি গ্যাসে বেড়েছে ১৭ টাকা ৬২ পয়সা। এপ্রিলের শুরুতে কেজিপ্রতি বেড়েছিল ৩২ টাকা ৩০ পয়সা।

বিইআরসি জানিয়েছে, এলপিজি আমদানিতে জাহাজ ভাড়া, ট্রেড্রারের প্রিমিয়াম চার্জ এবং ডিজেলের মূল্য পরিবর্তিত হয়েছে। ফলে ভোক্তাপর্যায়ে এলপিজি ও অটোগ্যাসের মূল্য সমন্বয় করা হয়েছে।