৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৩৯ ২০ নভেম্বর ২০২৬
দেশের বাজারে সোনার রেকর্ড দরপতন ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের দাম কমেছে ১০ হাজার ৯৬৪ টাকা। এতে প্রতি ভরির মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ১ হাজার ১৪৬ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। এদিন থেকেই নতুন দর কার্যকর হয়েছে।
বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের চেয়ারম্যান দেওয়ান আমিনুল ইসলাম শাহীন বলেন, “এর আগে বাংলাদেশের ইতিহাসে এক দফায় সোনার দাম কখনও এত কমেনি।”
তিনি বলেন, “বিশ্ববাজারে সোনার দামে বড় পতন হয়েছে। দেশের মার্কেটে তেজাবি সোনার (পাকা বা খাঁটি সোনা) দর হ্রাস পেয়েছে। ফলে স্থানীয় বাজারে মূল্যবান ধাতুটির মূল্য নিম্নমুখী হয়েছে।”
এ নিয়ে টানা আট দফা কমলো সোনার দাম। এসময়ে সবমিলিয়ে গুরুত্বপূর্ণ ধাতুটির দর কমেছে ২৮ হাজার ৫১৮ টাকা।

একটি সোনার দোকান। ফাইল ছবি
আগের দিন (বৃহস্পতিবার, ১৯ নভেম্বর) প্রতি ভরি সোনার দাম কমেছিল ৩ হাজার ২৬৬ টাকা। গত ৬ নভেম্বর ভরিতে ২ হাজার ৭৪১ টাকা হ্রাস পেয়েছিল। ১১ নভেম্বরও ২ হাজার ৭৪১ টাকা দরপতন ঘটেছিল।
১২ নভেম্বর ভরিপ্রতি সোনা দর হারিয়েছিল ২ হাজার ২১৬ টাকা। পরের দিন কমেছিল ২ হাজার ১৫৮ টাকা। ১৪ নভেম্বর নিম্নগামী হয়েছিল ২ হাজার ২১৬ টাকা। ১৮ নভেম্বর হ্রাস পেয়েছিল ২ হাজার ২১৬ টাকা।
এর আগে ৫ নভেম্বর ২২ ক্যারেট প্রতি ভরি সোনার দাম উঠেছিল ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকায়। এরপর থেকে ‘সুসময়ের বন্ধু’খ্যাত ধাতুটির দাম কমছেই।
চলতি বছরের ২৯ জানুয়ারি দেশের বাজারে সোনার দাম ভরিতে ২ লাখ ৮৬ হাজার ১ টাকা উঠেছিল। বাংলাদেশের ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ।
বাজুসের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সবচেয়ে উন্নতমানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ১ হাজার ১৪৫ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৯২ হাজার ১০৬ টাকা এবং ১৮ ক্যারেটের ১ লাখ ৬৪ হাজার ৯৮৭ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির ভরিপ্রতি সোনার দাম ঠিক করা হয়েছে ১ লাখ ৩৪ হাজার ৮৩৬ টাকা।
কমেছে রুপার দরও
দেশের বাজারে রুপার দামও হ্রাস পেয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরির মূল্য ৩৫০ টাকা কমানো হয়েছে। এতে সবচেয়ে ভালো মানের দর ৩ হাজার ৩২ টাকা, ২১ ক্যারেটের ২ হাজার ৯১৬ টাকা, ১৮ ক্যারেটের ২ হাজার ৫০৮ টাকা দাঁড়িয়েছে। এছাড়া সনাতন পদ্ধতির ভরিতে রুপার দাম ৯২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববাজারে সোনার দাম কমা ক্রেতা চাহিদা বেড়েছে। ফাইল ছবি
আন্তর্জাতিক বাজারেও নিম্নমুখী
গত ২৯ জানুয়ারি বৈশ্বিক বাজারে প্রতি আউন্স সোনার দাম ছাড়িয়েছিল ৫ হাজার ৫৯৪ ডলার ৮২ সেন্ট। বিশ্ব ইতিহাসে যা ছিল সর্বকালের সর্বোচ্চ। অর্থাৎ এর আগে কখনও এত চড়া দর দেখেননি বিশ্ববাসী।
এরপর বিশ্ববাজারে সোনার দাম ওঠা-নামার মধ্যে থেকেছে। কিন্তু সময় গড়ানোর সঙ্গে মূল্যবান ধাতুটি তুলনামূলক কম দামেই লেনদেন হয়েছে। গত ৩০ অক্টোবর স্পট মার্কেটে আউন্সপ্রতি দর ৪ হাজার ডলারের নিচে নামে। ১৬ নভেম্বর যা এক বছরের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যায়।
নেপথ্যে প্রধান আন্তর্জাতিক মুদ্রা ডলার শক্তিশালী থাকা, বন্ডের সুদের হার বৃদ্ধি এবং ফেডারেল রিজার্ভের (ফেড) সুদের হার বাড়ানোর সম্ভাবনা অনুঘটক হিসেবে কাজ করেছে। এ অবস্থা এখনও জিইয়ে আছে। এতে বর্তমানে আট মাসের মধ্যে সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতনের পথে রয়েছে সোনা।
পাশাপাশি রুপার দামও পড়তির দিকে রয়েছে। এখন প্রতি আউন্স রুপা বিক্রি হচ্ছে ৪৭ ডলারে। চলমান বছরের ২৯ জানুয়ারি যা ছিল ১২১ ডলার। ইতিহাসে তা ছিল সর্বকালের সর্বোচ্চ। সেই থেকে এ ধাতুটির দর কমছেই।
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- শীতে সাইনাসের সমস্যা থেকে মুক্তির উপায়
- যেসব অভ্যাস বাড়াতে পারে মাইগ্রেনের সমস্যা
- রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন
- প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
- মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে
- গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব চলছেই
- গ্লিসারিন নাকি পেট্রোলিয়াম জেলি: শীতে ত্বকের যত্নে কোনটি সেরা?
- ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
- টুঙ্গিপাড়া থানার পর বিএনপির এমপির বাড়িতে আগুন
- ৯৯৯-এ ফোন করে মিলবে যেসব জরুরি সেবা
- ডিসেম্বরের বেতন নতুন কাঠামোয় পাবেন পোশাক শ্রমিকরা
- ভুল সম্পর্কে জড়াচ্ছেন কি না, বুঝবেন যেভাবে
- ৩৩৩-এ ফোন করে যেসব সেবা পাবেন
- শীতে ত্বকের যত্নে গ্লিসারিন ব্যবহার কতটা কার্যকর
- গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, জনমনে আতঙ্ক
- ইতিহাসে অমর হয়ে থাকবেন জননেতা ভাসানী
- টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দিলো ছাত্রলীগ
- ডায়াবেটিস নিয়ন্ত্রণে খাবারের ২০ নিয়ম
- বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপের তথ্য খুঁজবেন যেভাবে
- পটুয়াখালীতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাকিরা
- রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুজনকে হত্যার অভিযোগ
- ফের শ্রমিকদের অবরোধ: ৭০ পোশাক কারখানা বন্ধ
- গোপালগঞ্জ উত্তাল: লগি-বৈঠা নিয়ে আ. লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
- ১০ বছরে ‘গল্পকথা’য় পরিণত হবে ক্যান্সার-অ্যালঝাইমার্স!
- ৩৩৩-এ ফোন করে যেসব সেবা পাবেন
- রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন
- রসগোল্লা ভেবে মুখে দেওয়ার পর বোমা বিস্ফোরণ, নিহত ১
- হাসিনাকে ফেরত দিতে দুই শর্ত ভারতের
- ভুল সম্পর্কে জড়াচ্ছেন কি না, বুঝবেন যেভাবে
- হাঁসের মাংসের উপকারিতা কত?
- শীতে নিউমোনিয়ার ঝুঁকি এড়াতে যেসব টিকা নেবেন?
- ইতিহাসে অমর হয়ে থাকবেন জননেতা ভাসানী
- শীতে সাইনাসের সমস্যা থেকে মুক্তির উপায়
- বিদেশি বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্কলারশিপের তথ্য খুঁজবেন যেভাবে
- রংপুরে চলন্ত বাস থেকে ফেলে দুজনকে হত্যার অভিযোগ
- গণঅভ্যুত্থানের মীরজাফর হাসনাত-সারজিস: রাশেদ
- গোপালগঞ্জে পরিস্থিতি থমথমে, জনমনে আতঙ্ক
- পটুয়াখালীতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন শাকিরা
- গ্লিসারিন নাকি পেট্রোলিয়াম জেলি: শীতে ত্বকের যত্নে কোনটি সেরা?
- টুঙ্গিপাড়ায় নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যালয় খুলে দিলো ছাত্রলীগ
- মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
- গোপালগঞ্জ উত্তাল: লগি-বৈঠা নিয়ে আ. লীগের মিছিল, ভাঙচুর-অগ্নিসংযোগ
- গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব চলছেই








