ঢাকা, ১৮ নভেম্বর বুধবার, ২০২৬ || ৪ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
৯

প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং

লাইফ টিভি 24

প্রকাশিত: ২১:০৬ ১৮ নভেম্বর ২০২৬  

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে যোগ দিতে গিয়ে প্রথমবারের মত একসঙ্গে দেখা গেল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে। 

বিবিসি জানায়, বুধবার চীনের শেনজেন প্রদেশের গুয়াংডং শহরে সম্মেলনের অংশ হিসেবে স্বাগত নৈশভোজের আগে তিন নেতাকে একই রেড কার্পেটে দেখা যায়। এদিনই প্রথমবারের মতো তারা একসঙ্গে নৈশভোজে অংশ নেন।

ক্রেমলিন দ্বারা টেলিগ্রামে প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, শেনজেনে গালা ডিনারের আগে ট্রাম্প, শি জিনপিং ও তার স্ত্রী পাশাপাশি দাঁড়িয়ে আছেন। এ সময় তাদের কাছে এগিয়ে আসেন পুতিন। ট্রাম্প ও পুতিন একে অপরের সঙ্গে করমর্দন করেন এবং কাঁধে হাত রেখে উষ্ণভাবে সম্ভাষণ জানান।

২০২৫ সালের আগস্টে আলাস্কায় অনুষ্ঠিত রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ সম্মেলনের পর এই প্রথম মুখোমুখি হলেন ট্রাম্প ও পুতিন। তাদের এই করমর্দনের সময় পাশে ছিলেন শি জিনপিং।

ত্রিপক্ষীয় বৈঠকের এক দিন আগে তিন প্রভাবশালী নেতার একসঙ্গে উপস্থিতি আন্তর্জাতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। 

বৃহস্পতিবার বিকেলে তাদের ত্রিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। এই প্রথম শি জিনপিং, ট্রাম্প ও পুতিন কোনো ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন।

এদিকে, ট্রাম্পকে উষ্ণ অভ্যর্থনা জানানো হলেও যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ও বিধিনিষেধের সমালোচনায় একমত হয়েছে চীন ও রাশিয়া।

অন্যদিকে, রাশিয়ার ক্রেমলিনপন্থি গণমাধ্যমগুলো শি জিনপিংয়ের উপস্থিতিতে ট্রাম্প ও পুতিনের করমর্দনকে ‘ঐতিহাসিক’ বলে অভিহিত করেছে।