ঢাকা, ২৩ অক্টোবর শুক্রবার, ২০২৬ || ৭ কার্তিক ১৪৩৩
good-food
২

সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫২ ২৩ অক্টোবর ২০২৬  

সৌদি আরবের দাম্মাম বিমানবন্দর এবং আরামকো তেল শোধনাগারে পৃথক হামলায় ৪ জন নিহত হয়েছে। এছাড়া এসব হামলায় আরও ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দেশটির জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন জানিয়েছে, বুধবার সন্ধ্যায় পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে একটি হামলায় ২ জন নিহত এবং ৮ জন আহত হয়েছেন।

নিহতদের মধ্যে ১ জন সৌদি নাগরিক ও ১ জন ভারতীয় বাসিন্দা; অন্যদিকে আহতদের মধ্যে সৌদি, ভারতীয়, ইয়েমেনি, বাংলাদেশি ও নেপালি নাগরিকরা রয়েছেন।

সংস্থাটি এক বিবৃতিতে জানিয়েছে, হামলায় কেউ কেউ গুরুতর আহত হয়েছে।

তবে দাম্মাম বিমানবন্দরে হামলায় ব্যবহৃত ড্রোন বা এর উৎস সম্পর্কে কোনো বিস্তারিত তথ্য জানায়নি সৌদি কর্তৃপক্ষ।