হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫৮ ২২ সেপ্টেম্বর ২০২৬
হরমুজ প্রণালি সাতদিনের মধ্যেই খুলে দিতে প্রস্তুত রয়েছে ইরান। তবে, এর জন্য যুক্তরাষ্ট্রকে সামরিক আগ্রাসন বন্ধ করতে হবে এবং ইরানের বন্দরগুলোর ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার করতে হবে।
মঙ্গলবার বার্তাসংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এক জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তা এই কথা জানান।
এর আগে রবিবার ইরান সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড জানায়, যুক্তরাষ্ট্রের সঙ্গে মধ্যপ্রাচ্যের দেশগুলো যৌথভাবে ইরানে ব্যাপক হামলার প্রস্তুতি নিচ্ছে বলে খবর পেয়েছে তারা। এমন কিছু ঘটলে তেহরান বিন্দুমাত্র ছাড় না দিয়ে কঠোর প্রতিশোধ নেবে বলে সতর্ক করেছিল।
রয়টার্সের এর প্রতিবেদনে উল্লেখ করা হয়, ওয়াশিংটনকে এটা ঘোষণা করতে হবে যে তারা এ সমস্যার সমাধান কূটনীতি দিয়ে করতে চায় বলে উল্লেখ করেছেন ওই শীর্ষ ইরানি কর্মকর্তা। এর আনুষ্ঠানিক ঘোষণা আসতে হবে এবং কীভাবে এ বিষয়ে অগ্রসর হওয়া যায় সে ব্যাপারে একটি রূপরেখা দিতে হবে।
তিনি আরও জানান, বর্তমানে জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে ইরানের প্রতিনিধিদল নিউইয়র্কে রয়েছে এবং আমেরিকার সঙ্গে কূটনৈতিক আলোচনা চালিয়ে যাওয়ার জন্য তাদের পূর্ণ কর্তৃত্ব দেওয়া হয়েছে।
মঙ্গলবার সকালে তেহরান থেকে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। জাতিসংঘ সদর দপ্তরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার কোনো বৈঠক হচ্ছে না বলেও ওই কর্মকর্তা স্পষ্ট করেছেন।
তার ভাষ্য অনুযায়ী, মধ্যস্থতাকারীদের মাধ্যমে গত ১৬ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের কাছে তেহরানের প্রস্তাব পৌঁছে দেওয়া হয়েছে। ওয়াশিংটনের সঙ্গে যুদ্ধ অবসানের চুক্তির বিস্তারিত বিষয়গুলো নিউ ইয়র্কে মধ্যস্থতাকারীদের মাধ্যমে আলোচনা করা সম্ভব।
তিনি আরও বলেন, ‘‘জাতিসংঘ সাধারণ পরিষদ হলো যুক্তরাষ্ট্রের জন্য কূটনীতিতে ফিরে আসার একটি সুবর্ণ সুযোগ।’’ ওয়াশিংটন যদি দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয় তবে তেহরান কূটনীতি পুনরুজ্জীবনের বিষয়টি স্বাগত জানাবে বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে, ইরানের ইসলামিক রেভোল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল হোসেন মোহেব্বি বলেছেন, ইরান যুদ্ধের জন্য পুরোপুরি প্রস্তুত। কিন্তু, জাতির প্রয়োজনে ইরান সমঝোতার জন্যও তৈরি। আলোচনার টেবিলও আরেকটি যুদ্ধক্ষেত্রে পরিণত হতে পারে।
তিনি আরও বলেন, এক্ষেত্রে যেটা বাস্তব সেটা হচ্ছে, আমরা যুদ্ধের জন্য শতভাগ প্রস্তুত। আইআরজিসি নিজেকে লম্বা যুদ্ধের জন্য তৈরি করেছে।
- হরমুজ খুলে দিতে যুক্তরাষ্ট্রকে যে শর্ত দিলো ইরান
- কান্নার পরে মন ভালো হয় কেন?
- ক্ষমা চাইলেন স্বস্তিকা
- এশিয়ান গেমসে ৪০ বছরের পদকখরা ঘুচল বাংলাদেশের
- রিমান্ড শেষে কারাগারে এমপি নজরুলের প্রথম স্ত্রী
- কিলোমিটারে বাস ভাড়া বাড়ল ১৭ পয়সা
- রংপুরে ৪ খুন: সিদ্ধার্থ-মুগ্ধকে নেওয়া হলো ঢাকায়
- এমপি গাজী নজরুল ও তার প্রথম স্ত্রী রিমান্ডে
- গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রী মরিয়মের চিঠিগুলোতে যা লেখা
- ক্যাটরিনার চেহারা নিয়ে সমালোচনা, কড়া জবাব সালমানের
- ভারতকে হঠিয়ে শীর্ষে ইংল্যান্ড, বাংলাদেশ কোথায়
- ডেঙ্গুর লক্ষণ, পরীক্ষা ও প্রতিরোধের উপায়
- উচ্চশিক্ষিতদের মধ্যে বেড়েছে বেকারত্ব
- রামিসার মতো অপ্রতিম হত্যার বিচার দ্রুত সময়ে:স্বরাষ্ট্রমন্ত্রী
- নিউ ইয়র্কে এরদোয়ান-শেহবাজের সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী
- ৮০ দশকের ফ্যাশন ছিল যেমন
- ইমরানের জন্য মানবিক আবেদন অস্ট্রেলিয়ার সাবেক ৭ অধিনায়কের
- এবার এমি জিতলেন যারা
- বাংলাদেশে আরও ২০০ টন ইলিশ রপ্তানি করবে ভারত
- চাহিদার তুলনায় সারের মজুত ১৫ লাখ ৮৪ হাজার টন বেশি
- মানবতাবিরোধী অপরাধ: কাদের, আরাফাত, সাদ্দামসহ ৭ আসামির মৃত্যুদণ্ড
- ওষুধ খেয়েও বশে নেই রক্তচাপ, দৈনিক জীবনে আনুন ৩ বদল
- কলকাতায় পুরস্কার জিতল বাংলাদেশের দুই সিনেমা
- এবার ব্যালন ডি`অর আমার প্রাপ্য: ইয়ামাল
- ব্ল্যাক সুগারকেইন: কৃষি অর্থনীতিতে নতুন সম্ভাবনার দুয়ার
- ভারত থেকে ৩ লাখ ৫২ হাজার ৭৮৬ কেজি ইলিশ আমদানি
- হামের টিকা পেয়েছে লক্ষ্যমাত্রার চেয়ে ১০ শতাংশ বেশি শিশু
- রান্না করা খাবার ফ্রিজে রাখলে কি পুষ্টিগুণ থাকে?
- বিচ্ছেদ গুঞ্জনের মাঝে বিশেষ বার্তা রাজ-শুভশ্রীর
- পতনের নতুন স্তরে পাকিস্তান ক্রিকেট, ওয়াসিম-আফ্রিদিদের উদ্বেগ