হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:২৪ ২৫ নভেম্বর ২০২৬
বৈধ ভ্রমণ নথির (ট্রাভেল ডকুমেন্ট) মাধ্যমে শেখ হাসিনার স্বেচ্ছায় বাংলাদেশে ফেরার ইচ্ছা এবং ঢাকার পক্ষ থেকে জানানো প্রত্যর্পণের অনুরোধ এই দুটি সম্পূর্ণ আলাদা বিষয় বলে মন্তব্য করেছেন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রনধীর জয়সওয়াল।
বুধবার নয়াদিল্লিতে এক নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে বাংলাদেশের অনুরোধ সংক্রান্ত এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।
একইসঙ্গে বাংলাদেশের প্রত্যর্পণ অনুরোধটি প্রচলিত প্রক্রিয়া অনুযায়ী পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে বলেও পুনর্ব্যক্ত করেন মুখপাত্র।
রণধীর জয়সওয়াল বলেন, "প্রত্যর্পণের অনুরোধটি আমাদের প্রতিষ্ঠিত প্রক্রিয়া অনুসরণ করে পরীক্ষা করা হচ্ছে। এ বিষিয়ে আমি আগেও বলেছি। তবে কোনো নাগরিক যদি ভ্রমণ নথির মাধ্যমে স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে চান তবে সেই বিষয়টি প্রত্যর্পণ অনুরোধ থেকে আলাদা।"
আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবসে শেখ হাসিনা দেশে ফিরতে চান এমন খবরের মধ্যেই ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই বক্তব্য এলো।
এর আগে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, নয়াদিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটের ব্যবস্থা করতে ঢাকা প্রশাসনের কাছে অনুরোধ জানানো হয়েছে শেখ হাসিনার পক্ষ থেকে।
হাসিনার মুখপাত্র মোয়াজ্জেম আলী রয়টার্সকে বলেন, "২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনাকে যেহেতু বাংলাদেশের একটি উড়োজাহাজে করে ভারতে নিয়ে আসা হয়েছিলো। তাই তিনি এখন সরকারের কাছে দিল্লি থেকে ঢাকায় ফেরার জন্য বিমান পরিবহনের ব্যবস্থা করার আহ্বান জানিয়েছেন।"
তবে শেখ হাসিনার দেশে ফেরার এই পরিকল্পনাকে নাকচ করে দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।
মঙ্গলবার তিনি স্পষ্ট জানিয়ে দেন, কেবল প্রত্যর্পণ প্রক্রিয়া এবং আইনি হেফাজতের মাধ্যমেই হাসিনাকে দেশে ফিরতে দেওয়া হবে।
বাংলাদেশি দৈনিক দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের উদ্ধৃতি অনুযায়ী হুমায়ুন কবির বলেন, "বাস্তবতা হলো, প্রত্যর্পণ ছাড়া কোনো সন্ত্রাসীকে কখনোই দেশে ফিরতে দেওয়া হবে না। তিনি কোনো সাধারণ বাণিজ্যিক যাত্রী নন। তাকে কেবল হাতকড়া পরিয়ে এবং কঠোর নজরদারির মধ্যেই দেশে ফিরিয়ে আনা সম্ভব।"
এ সময় হাসিনার এই অনুরোধকে 'অলীক কল্পনা' হিসেবে অভিহিত করেন হুমায়ুন কবির।
এ ছাড়া বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (আইসিটি) চিফ প্রসিকিউটরও তাকে ফিরিয়ে আনতে রাষ্ট্রীয় উড়োজাহাজ চাওয়ার বিষয়টিকে 'পাগলামি ছাড়া আর কিছুই নয়' বলে মন্তব্য করেছেন।
উল্লেখ্য, ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনা সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট গণঅভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট ভারতে চলে যান।
পরবর্তীতে আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের দায়ে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তার অনুপস্থিতিতেই তাকে মৃত্যুদণ্ড দেন। তবে তিনি এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।
ঢাকা বারবার ভারতকে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানিয়ে আসছে এবং নয়াদিল্লিও বরাবরই জানিয়ে আসছে যে অনুরোধটি তাদের প্রচলিত প্রক্রিয়ায় খতিয়ে দেখা হচ্ছে।
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন
- শীতে সাইনাসের সমস্যা থেকে মুক্তির উপায়
- গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব চলছেই
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- গ্লিসারিন নাকি পেট্রোলিয়াম জেলি: শীতে ত্বকের যত্নে কোনটি সেরা?
- যেসব অভ্যাস বাড়াতে পারে মাইগ্রেনের সমস্যা
- বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে
- মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
- ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- ডিসেম্বরের বেতন নতুন কাঠামোয় পাবেন পোশাক শ্রমিকরা
- টুঙ্গিপাড়া থানার পর বিএনপির এমপির বাড়িতে আগুন
- প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ৯৯৯-এ ফোন করে মিলবে যেসব জরুরি সেবা










