ঢাকা, ১৮ নভেম্বর বুধবার, ২০২৬ || ৩ অগ্রাহায়ণ ১৪৩৩
good-food
১৬

৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন

লাইফ টিভি 24

প্রকাশিত: ০০:৩২ ১৮ নভেম্বর ২০২৬  

জুলাই আন্দোলনের সময় ঢাকার ধানমন্ডি এলাকায় কিশোর আবদুল মোতালেব হত্যা মামলায় অভিযুক্ত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা সাঈদ খোকনের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার পুলিশের আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এই আদেশ দেন।

এর আগে বিকেলে সাঈদ খোকনকে আদালতে হাজির করা হয়। এরপর তার ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের রমনা জোনাল টিমের ইন্সপেক্টর সুজন হক।

জুলাই গণঅভ্যুত্থানের পর গত দুই বছরে প্রকাশ্যে দেখা যায়নি সাঈদ খোকনকে। মঙ্গলবার সকালে ঢাকার বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরপর তাকে ডিবির কাছে হস্তান্তর করা হয়।

অপরাধ বিভাগের পাঠকপ্রিয় খবর