সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৭ ২৪ নভেম্বর ২০২৬
সঙ্গী হয়তো মন খারাপ করে কোনো কথা বলছেন। কিন্তু মন দিয়ে শোনার বদলে আপনি তাকে নানা পরামর্শ দিতে শুরু করলেন। কী করা উচিত, কীভাবে সমস্যার সমাধান হবে, সব বুঝিয়ে দিলেন। আপনার মনে হলো, তাকে সাহায্য করছেন। অথচ তার মনে হলো, তার কথা বুঝতেই চাইছেন না।
আসলে এমন ঘটনা অনেকের ক্ষেত্রেই ঘটে। কারণ, কেবল কথা শুনলেই ভালো শ্রোতা হওয়া যায় না। বুঝতে হয়, অন্য মানুষটি আসলে কী চাইছেন।
যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব মিসিসিপির অধ্যাপক গ্রাহাম বোডি মানুষের কথা শোনা, বোঝা ও প্রতিক্রিয়া জানানোর বিষয় নিয়ে গবেষণা করেন। তার মতে, ভালো শ্রোতা হওয়ার কোনো বাঁধাধরা নিয়ম নেই। সবার কথা শোনার ধরনও এক নয়।
অনেকেই মনে করেন, ভালো শ্রোতা হতে হলে চোখে চোখ রেখে কথা শুনতে হবে, মাথা নাড়তে হবে, মাঝেমধ্যে প্রশ্ন করতে হবে, কথা বলার সময় ফোন দেখা যাবে না। অন্যের কথা শেষ হওয়ার আগে বাধা দেওয়া যাবে না। এসব পরামর্শ অবশ্যই কাজে লাগে। কিন্তু সব পরিস্থিতিতে একই নিয়ম মেনে চললেই ভালো শ্রোতা হওয়া যায় না।
বোডির মতে, আসল বিষয় হলো, সামনের মানুষটি যেভাবে কথা শুনতে চাইছেন, সেভাবে শুনতে পারছেন কি না।

কথা শুনছেন, তবু অভিযোগ কেন?
অনেক সময় দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় কেবল কথা শোনার ধরন আলাদা হওয়ার কারণে। একজন হয়তো চান তার কথা মন দিয়ে শোনা হোক। অন্যজন ভাবেন, সমস্যার সমাধান করে দিলেই দায়িত্ব শেষ।
ধরা যাক, আপনার সঙ্গী অফিস থেকে ফিরে জানালেন, সহকর্মীর সঙ্গে তার ঝামেলা হয়েছে। তিনি মন খারাপ করে ঘটনাটি বলছেন। আপনি সঙ্গে সঙ্গে সমাধান দিতে শুরু করলেন। বললেন, ‘এটা করা উচিত ছিল’, ‘ওভাবে উত্তর দিলেই পারতে।’
মনে হতে পারে, আপনি তো সাহায্যই করছেন। কিন্তু সঙ্গী হয় তো তখন কোনো পরামর্শ চাননি। কেবল চেয়েছিলেন, কেউ তার কথা শুনুক, কষ্টটা বুঝুক ও একটু সান্ত্বনা দিক।
বোডির মতে, না চাইতেই পরামর্শ দেওয়া অনেক সময় উল্টো ফল দেয়। এতে যিনি সমস্যায় আছেন, তার মনে হতে পারে, তিনি নিজে সমস্যার সমাধান করতে পারবেন না। তিনি কেবল তার মনের কথাটুকুই বলতে চেয়েছিলেন। এখানেই মূলত ভুল বোঝাবুঝি হয়।
আবার কেউ কেউ কথা শোনার সময় বারবার প্রশ্ন করেন। যেমন, ‘এর প্রমাণ কী?’, ‘তুমি নিশ্চিত তো?’, এভাবে প্রশ্ন করে তারা হয়তো বিষয়টি ভালোভাবে বুঝতে চান। কিন্তু যিনি কথা বলছেন, তার কাছে এই প্রশ্নগুলো বিরক্তিকর মনে হতে পারে। মনে হতে পারে, তার কথা বিশ্বাস করা হচ্ছে না। অর্থাৎ, একজন যেভাবে কথা শুনতে পছন্দ করেন, অন্যজনের কাছে তা সব সময় ভালো নাও লাগতে পারে।
সঙ্গী কী চান, বুঝবেন কীভাবে
বোডির পরামর্শ, অন্য মানুষটি কী বলছেন, সেদিকে মনোযোগ দিন। শুধু কথার অর্থ নয়, কোন কথাগুলো তিনি বারবার বলছেন, সেটিও খেয়াল করুন। ধরা যাক, সঙ্গী বারবার বলছেন, ‘আমার খুব খারাপ লাগছে’, ‘আমি ভীষণ কষ্ট পেয়েছি।’ তখন বুঝতে হবে, ওই মুহূর্তে তিনি আবেগের জায়গা থেকে কথা বলছেন। তাই তাকে বোঝানো বা উপদেশ দেওয়ার চেয়ে তার অনুভূতিকে গুরুত্ব দেওয়া বেশি জরুরি।
বলতে পারেন, ‘বুঝতে পারছি, বিষয়টা তোমার জন্য খুব কষ্টের।’ কিংবা ‘তোমার জায়গায় থাকলে আমারও খারাপ লাগত।’ আবার কেউ যদি কোনো ঘটনা বা সমস্যা নিয়ে তথ্য-উপাত্তসহ কথা বলেন, তাহলে তার সঙ্গে যুক্তি দিয়ে আলোচনা করতে পারেন। তিনি হয়তো আবেগের সান্ত্বনার চেয়ে বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে চাইছেন।
অর্থাৎ, সব সময় একইভাবে কথা শুনলে হবে না। কখনো প্রয়োজন সহানুভূতি, কখনো পরামর্শ, আবার কখনো যুক্তি দিয়ে আলোচনা।
সরাসরি জিজ্ঞেস করতেও পারেন
কীভাবে কথা শুনলে সঙ্গী স্বস্তি পাবেন, তা বুঝতে না পারলে সরাসরি জিজ্ঞেস করুন। বোডির মতে, বলতে পারেন, ‘আমি তোমার পাশে থাকতে চাই। বলো, এই মুহূর্তে আমার কাছ থেকে তুমি কী চাও?’
এতে ভুল বোঝাবুঝির সুযোগ কমে। সঙ্গীও বুঝতে পারবেন, আপনি কেবল কথাগুলো শুনছেন না, তাকে বোঝার চেষ্টাও করছেন। আমাদের প্রত্যেকেরই কথা শোনার নিজস্ব ধরন আছে। কেউ মন দিয়ে শোনেন, কেউ দ্রুত পরামর্শ দেন, কেউ আবার নানা প্রশ্ন করেন। সমস্যা হয় যখন সবার সঙ্গে একই আচরণ করা হয়।
তাই সঙ্গী যখন বলবেন, ‘তুমি আমার কথা শোনো না’, তখন আত্মপক্ষ সমর্থনে ব্যস্ত না হয়ে একটু ভাবুন। হয়তো আপনি তার কথা শুনছেন ঠিকই, কিন্তু তিনি যেভাবে শুনতে চাইছেন, সেভাবে নয়। ভালো শ্রোতা হওয়ার জন্য সব সময় অনেক কথা বলতে হয় না। কখনো কখনো শুধু মন দিয়ে শোনাটাই সবচেয়ে বড় সহায়তা।
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- শীতে সাইনাসের সমস্যা থেকে মুক্তির উপায়
- যেসব অভ্যাস বাড়াতে পারে মাইগ্রেনের সমস্যা
- রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন
- প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
- মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
- বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- রোগ প্রতিরোধক্ষমতা বাড়াতে যেসব খাবার খাবেন
- শীতে সাইনাসের সমস্যা থেকে মুক্তির উপায়
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- গোপালগঞ্জে আওয়ামী লীগ নেতাকর্মীদের তাণ্ডব চলছেই
- গ্লিসারিন নাকি পেট্রোলিয়াম জেলি: শীতে ত্বকের যত্নে কোনটি সেরা?
- যেসব অভ্যাস বাড়াতে পারে মাইগ্রেনের সমস্যা
- বিনা খরচে মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী পাঠানো হবে
- মাধ্যমিক বিদ্যালয়ে ৮৮ হাজার ৩৮১ শিক্ষক পদ শূন্য: শিক্ষামন্ত্রী
- প্রথমবার একসঙ্গে ট্রাম্প, পুতিন ও শি জিনপিং
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- ডিসেম্বরের বেতন নতুন কাঠামোয় পাবেন পোশাক শ্রমিকরা
- টুঙ্গিপাড়া থানার পর বিএনপির এমপির বাড়িতে আগুন
- ৭ দিনের রিমান্ডে সাঈদ খোকন
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ৯৯৯-এ ফোন করে মিলবে যেসব জরুরি সেবা
















