অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:৫১ ১০ নভেম্বর ২০২৬
কেউ আপনার সঙ্গে একটু রাগ করে কথা বলল, কেউ হয়তো এড়িয়ে গেল, আবার কেউ আপনার কোনো কাজের সমালোচনা করল। এমন ঘটনায় অনেক সময় মন খারাপ হয়। নিজের মধ্যে নানা প্রশ্ন তৈরি হয়। মনে হয়, মানুষটি কি আমাকে অপছন্দ করে? আমার কোনো ভুল হয়েছে?
অন্যের আচরণ দেখে নিজের সম্পর্কে এমন নেতিবাচক ধারণা তৈরি করা আমাদের অনেকেরই অভ্যাস। অথচ সব সময় অন্যের আচরণের কারণ আমরা নই। তার নিজের চিন্তা, মানসিক অবস্থা, হতাশা কিংবা ব্যক্তিগত সমস্যাও এর পেছনে থাকতে পারে।
অন্যের আচরণ ব্যক্তিগতভাবে না নেওয়া মানে সবকিছু মেনে নেওয়া বা অন্যায়ের প্রতিবাদ না করা নয়। বরং কোন বিষয়টি আপনার নিয়ন্ত্রণে আর কোনটি নয়, তা বুঝতে শেখা। এতে নিজের মানসিক শান্তি বজায় রাখা সহজ হয়।
মনস্তত্ত্ববিষয়ক সাময়িকী ‘সাইকোলজি টুডে’তে প্রকাশিত এক নিবন্ধে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক ইউনিভার্সিটির মাইন্ডফুলনেস প্র্যাকটিসের প্রফেসর ও মনস্তত্ত্ববিদ ড. মিশেল পি মেইডেনবার্গ এই আট উপায় তুলে ধরেছেন। চলুন জেনে নেওয়া যাক
১. সবাই আপনাকে পছন্দ করবে, এমন আশা করবেন না
আপনি নিজেও নিশ্চয়ই সবাইকে পছন্দ করেন না। তাহলে সবাই আপনাকে পছন্দ করবে, এমন আশা কেন? মানুষের পছন্দ-অপছন্দ, চিন্তাভাবনা ও ব্যক্তিত্ব আলাদা। তাই কেউ আপনাকে পছন্দ না করলে নিজেকে ছোট ভাবার কারণ নেই। মনে রাখবেন, সবার প্রিয় হওয়া জরুরি নয়।
২. অন্যের মনের কথা নিজে থেকে ধরে নেবেন না
কেউ আপনার সঙ্গে কথা বলছে না বা একটু এড়িয়ে চলছে। আপনি ভাবতে শুরু করলেন, নিশ্চয়ই সে আপনাকে অপছন্দ করে। কিন্তু বিষয়টি অন্য রকমও হতে পারে। হয়তো মানুষটি কোনো সমস্যায় আছে, ক্লান্ত কিংবা ব্যস্ত। তাই অনুমান করে মন খারাপ না করে প্রয়োজনে সরাসরি কথা বলুন।
৩. কারও খারাপ আচরণের দায় নিজের কাঁধে নেবেন না
কেউ আপনার সঙ্গে রূঢ় আচরণ করলে ভাববেন না যে নিশ্চয়ই আপনার কোনো দোষ আছে। অনেক সময় মানুষ নিজের হতাশা, রাগ কিংবা নিরাপত্তাহীনতা থেকে অন্যের সঙ্গে খারাপ ব্যবহার করে। তার আচরণের কারণ তার নিজের মধ্যেও থাকতে পারে। তাই অন্যের প্রতিটি আচরণের জন্য নিজেকে দায়ী করবেন না।
৪. অন্যের রাগ নিজের মধ্যে ছড়িয়ে পড়তে দেবেন না
কেউ রেগে কথা বললে আপনিও রেগে যেতে পারেন। এতে পরিস্থিতি আরও খারাপ হয়। বরং কিছুক্ষণ চুপ থাকুন, নিজেকে সামলান। অন্যের রাগ বুঝতে পারা ভালো, কিন্তু সেই রাগ নিজের মধ্যে টেনে নেওয়ার প্রয়োজন নেই। শান্ত থেকে পরিস্থিতি সামলানোর চেষ্টা করুন।
৫. অন্যের মন খারাপের কারণ সব সময় আপনি নন
কেউ হঠাৎ চুপচাপ হয়ে গেল বা আপনার সঙ্গে আগের মতো কথা বলছে না। সঙ্গে সঙ্গে ভাববেন না যে আপনার কোনো ভুল হয়েছে। তার ব্যক্তিগত জীবনেও সমস্যা থাকতে পারে। হয়তো কাজের চাপ, পারিবারিক দুশ্চিন্তা কিংবা শারীরিক ক্লান্তির কারণে তার আচরণ বদলেছে। প্রয়োজনে সহজভাবে জিজ্ঞেস করুন, ‘কী হয়েছে, সব ঠিক আছে তো?’
৬. প্রত্যাখ্যান মানেই আপনি অযোগ্য নন
কেউ আপনার প্রস্তাবে রাজি হলো না, আপনার কাজ পছন্দ করল না কিংবা আপনাকে কোনো সুযোগ দিল না। এতে নিজের যোগ্যতা নিয়ে সন্দেহ করার প্রয়োজন নেই। মানুষের পছন্দ, প্রয়োজন ও পরিস্থিতি আলাদা। একটি প্রত্যাখ্যান দিয়ে নিজের সামগ্রিক যোগ্যতা বিচার করবেন না।
৭. সমালোচনা থেকে প্রয়োজনীয় শিক্ষা নিন
কেউ আপনার ভুল ধরিয়ে দিলে সঙ্গে সঙ্গে রেগে যাবেন না। তার কথায় যুক্তি থাকলে নিজের ভুল সংশোধন করুন। তবে সব সমালোচনাই সঠিক নয়। তাই কোন কথাটি আপনার কাজে লাগবে আর কোনটি উপেক্ষা করা উচিত, তা বুঝে নিন। অন্যের মতামত শুনুন, কিন্তু নিজের বিচারবুদ্ধিও কাজে লাগান।
৮. নিজের মানসিক শান্তিকে গুরুত্ব দিন
অন্যের কথা ও আচরণ নিয়ে বারবার ভাবতে থাকলে নিজেরই মানসিক ক্লান্তি বাড়বে। কে কী ভাবল, কে আপনাকে পছন্দ করল না—এসবের পেছনে অতিরিক্ত সময় ব্যয় করবেন না। বরং নিজের কাজ, পছন্দ ও ভালো থাকার দিকে মনোযোগ দিন। কোথায় প্রতিবাদ করবেন, কোথায় চুপ থাকবেন আর কার কাছ থেকে দূরত্ব বজায় রাখবেন, সেটিও নিজেই ঠিক করুন।
- বিশ্বজুড়ে বাড়ছে অদ্ভুত জুতার ‘কদর’
- অন্যের আচরণ ‘ব্যক্তিগতভাবে’ নেবেন না, জেনে নিন ৮ কারণ
- হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় সমাধান হবে: জয়সওয়াল
- ষষ্ঠ-দ্বাদশ শ্রেণি পর্যন্ত চালু হচ্ছে এআই শিক্ষা: শিক্ষামন্ত্রী
- ২০২৭ সালের হজে বাংলাদেশের কোটা বেড়ে ৮৩ হাজার ৫০০
- অ্যালুমিনিয়ামের হাঁড়িতে বিষাক্ত সিসা, ঝুঁকিতে শিশুরা
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- হাসিনাকে ফেরাতে এক্সট্রাডিশন চুক্তির আওতায় ভারতকে অনুরোধ
- গেম খেলে মানুষকেও টেক্কা দিচ্ছে এসব প্রাণী!
- অ্যান্টিবায়োটিক খাওয়ার সময় কোন কোন খাবার খেলে ভালো?
- চলতি মাসে কপাল খুলবে ৪ রাশির
- রেনেসাঁ মানব মাইকেল এঞ্জেলো
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- চট্টগ্রাম, নোয়াখালী, সিলেট পুনরুদ্ধারের সময় এসেছে: বিজেপি এমপি
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- দিনে কত কাপ চা পান করা উচিত
- এনসিপি থেকে সামান্তা শারমিনের পদত্যাগ
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- টেকনাফে মানবপাচারকারীদের সঙ্গে যৌথ বাহিনীর গোলাগুলি, সেনা নিহত
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- ৪৮ বছর পানি পান করেননি বাফেট? নেপথ্যে কী
- এসআরবির নতুন মহাপরিচালক ফারুক আহমেদ
- দফাদার এখন ‘গ্রাম পুলিশ প্রধান’, মহল্লাদার ‘গ্রাম পুলিশ’
- স্যরি বলতে নাকি শুনতে বেশি ভালো লাগে?
- রঙিন আতশবাজির পেছনের বিজ্ঞান
- কেউ দ্রুত ঘুমিয়ে পড়েন, আবার কারও দেরি হয়: নেপথ্যে কী
- বিনা খরচে ১১২ কর্মী নেবে মালয়েশিয়া, বেতন ১৭০০ রিঙ্গিত
- অনিয়ম পেলে সারের ডিলারশিপ বাতিল: কৃষিমন্ত্রী
- ভিডিও কলে শুধু কবুল পড়ে বিয়ে করলে কি বৈধ হয়?
- আলু ফুলকপির ডালনা তৈরির সহজ রেসিপি
- মধ্যবর্তী নির্বাচনে হেরে গেলে ট্রাম্পের কী হবে?
- দিনে কত কাপ চা পান করা উচিত
- ২০২৭ সালে সরকারি ছুটি কতদিন, জানা গেল
- স্বামী-স্ত্রী পরস্পরের যে ৫ বিষয় অনুকরণ করেন
- প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম
- আফগানিস্তান প্রিমিয়ার লিগে দল পেলেন সাকিব, নাহিদ ও শামীম
- অনন্য রেকর্ডের সামনে মেসি
- প্রেম-বিয়ে-মৃত্যু, সবকিছুতেই মানুষ ফুল দেয় কেন?
- কেন এনসিপি ছাড়ছেন আলোচিত নেত্রীরা?
- ট্রাম্পের রাজনীতি, পররাষ্ট্রনীতি ও অর্থনীতির ভবিষ্যৎ কী
- হামের টিকা: অন্তর্বর্তী সরকারের অনিয়ম তদন্তে কমিশন গঠন
- নতুন বাড়িতে ওঠার সময় যেসব বিষয় খেয়াল করবেন
- ঘরের ভেতর অলৌকিক ‘জোড়া কবর’
















