ঢাকা, ০৮ নভেম্বর রোববার, ২০২৬ || ২৪ কার্তিক ১৪৩৩
good-food
৪৫

প্রথম ধাপে ১০৫০ ইউপিতে ভোট, বাদ ইভিএম

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৭:২৫ ৮ নভেম্বর ২০২৬  

প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ। একই সঙ্গে তিনি জানিয়েছেন, ভবিষ্যতে আর কোনো নির্বাচনে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার না করার সিদ্ধান্ত নিয়েছে কমিশন এবং ছয় বছর বয়স থেকেই দেশের নাগরিকদের ব্যক্তিগত তথ্য সংগ্রহের একটি নতুন পরিকল্পনাও রয়েছে তাদের।

রবিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইসি সচিব এসব তথ্য জানান।

ইউপি নির্বাচনের সার্বিক প্রস্তুতি পুরোদমে চলছে উল্লেখ করে সচিব আখতার আহমেদ জানান, প্রথম ধাপে ১ হাজার ৫০টি ইউনিয়নে ভোটগ্রহণের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হয়েছে, যেখানে সদর উপজেলার আওতাধীন ইউনিয়নগুলোকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

তিনি স্পষ্ট করে জানান, আগামীতে কোনো নির্বাচনেই আর ইভিএম ব্যবহার করা হবে না। তবে কমিশনের হেফাজতে থাকা বিপুল পরিমাণ অব্যবহৃত ইভিএমের বিষয়ে পরবর্তীতে কী পদক্ষেপ নেওয়া হবে, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি নির্বাচন কমিশন। এছাড়া নাগরিক ডেটাবেজ আরও সমৃদ্ধ করতে ছয় বছর বয়স থেকেই তথ্য সংগ্রহের ভবিষ্যৎ পরিকল্পনার কথাও উল্লেখ করেন তিনি।