ঢাকা, ০৫ নভেম্বর বৃহস্পতিবার, ২০২৬ || ২০ কার্তিক ১৪৩৩
good-food
৩

খেলাপি সিটি গ্রুপকে ৩ হাজার কোটি টাকা ঋণ দিতে আইন শিথিল

লাইফ টিভি 24

প্রকাশিত: ০১:৫৬ ৫ নভেম্বর ২০২৬  

দেশের শীর্ষস্থানীয় শিল্পগোষ্ঠী সিটি গ্রুপের পাঁচ খেলাপি প্রতিষ্ঠানকে তিন হাজার কোটি টাকার চলতি মূলধন (ওয়ার্কিং ক্যাপিটাল) ঋণ দিতে ব্যাংক কোম্পানি আইনের একটি ধারা স্থগিত করা হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, সিটি গ্রুপের ঋণ খেলাপি ওই পাঁচ প্রতিষ্ঠান হলো সিটি সিড ক্রাশিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি সুগার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, সিটি এডিবল অয়েল লিমিটেড, সিটি ডাল মিলস লিমিটেড এবং শম্পা ফ্লাওয়ার মিলস লিমিটেড।

এসব প্রতিষ্ঠানের অনুকূলে তিন হাজার কোটি টাকার চলতি মূলধন-সুবিধা দেওয়ার ক্ষেত্রে সিটি ব্যাংকের নেতৃত্বে গঠিতব্য সিন্ডিকেটেড অর্থায়নের জন্য ব্যাংক কোম্পানি আইনের ধারাটি কার্যকর হবে না।

এদিন কেন্দ্রীয় ব্যাংক এই সুবিধা দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে। সিটি গ্রুপের জন্য ব্যাংক কোম্পানি আইনের ২৭কক(৩) ধারা আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত স্থগিত করা হয়েছে।

সাধারণত এই ধারা অনুযায়ী, কোনো খেলাপি প্রতিষ্ঠান নতুন করে ঋণ নিতে পারে না। তবে বাংলাদেশ ব্যাংক সেটি স্থগিত করায় নতুন করে ঋণ পেতে সিটি গ্রুপের আর কোনো সমস্যা হবে না।

অর্থনীতি বিভাগের পাঠকপ্রিয় খবর