সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৪১ ২৯ অক্টোবর ২০২৬
তাৎক্ষণিক সাফল্যের আশায় নাহিদ রানার ফিটনেস নিয়ে ঝুঁকি না নিতে বাংলাদেশ দলীয় ব্যবস্থাপনার প্রতি আহ্বান জানিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ফাস্ট বোলার ও খ্যাতিমান ধারাভাষ্যকার ইয়ান বিশপ।
বিশ্ব ক্রিকেটের অন্যতম সম্ভাবনাময় তরুণ পেসার হিসেবে নাহিদকে উল্লেখ করে বিশপ বলেন, তাঁর অসাধারণ গতির কারণে যেকোনো আন্তর্জাতিক দলের জন্য তিনি মূল্যবান সম্পদ। নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বিশ্ব ক্রিকেটে বড় তারকা হয়ে ওঠার সম্ভাবনাও রয়েছে তাঁর।
বিশপ বলেন, “যখন আপনার দলে ঘণ্টায় ১৫০ কিলোমিটার গতিতে বল করতে পারে এমন একজন বোলার থাকে, তখন বিশ্বের প্রতিটি দল এমন একজন বা দুজন বোলার পাওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।”
তবে চোট থেকে পুরোপুরি সেরে ওঠার আগে তরুণ এই পেসারকে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরানোর ব্যাপারে বাংলাদেশকে সতর্ক করেছেন তিনি। বিশপের মতে, ফাস্ট বোলিং শরীরের ওপর যথেষ্ট চাপ সৃষ্টি করে।
তিনি সতর্ক করে বলেন, “তাকে নিয়ে সতর্ক থাকুন। তাৎক্ষণিক সাফল্য পাওয়ার আশায় সোনার ডিম পাড়া হাঁসটিকে মেরে ফেলবেন না।”
খেলোয়াড়ি জীবনে নিজেও স্ট্রেস ফ্র্যাকচারের সমস্যায় ভুগেছেন বিশপ। দীর্ঘ ক্যারিয়ারের জন্য নাহিদকে শারীরিকভাবে আরও শক্তিশালী করে তুলতে বাংলাদেশ দলের চিকিৎসক, ফিটনেস বিশেষজ্ঞ ও কোচিং স্টাফদের মধ্যে ঘনিষ্ঠ সমন্বয়ের পরামর্শ দিয়েছেন তিনি।
বাংলাদেশের অস্ট্রেলিয়া সফরে নাহিদের অনুপস্থিতিকে হতাশাজনক বলে উল্লেখ করেন বিশপ। অস্ট্রেলিয়ার পিচে বাড়তি বাউন্স কাজে লাগিয়ে নাহিদ কী করতে পারেন, তা দেখার অপেক্ষায় ছিলেন তিনি।
বিশপ বলেন, “আমি বিশ্বাস করি, নাহিদ বিশ্ব ক্রিকেটের সম্ভাবনাময় সুপারস্টারদের একজন।” তিনি আরও বলেন, নাহিদ ফিট থাকলে এবং নিজের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে বাংলাদেশের ক্রিকেট নতুন যুগে প্রবেশ করতে পারে।
বাংলাদেশের পেস বোলিং আক্রমণের সামগ্রিক উন্নতিতেও সন্তোষ প্রকাশ করেছেন বিশপ। এ ক্ষেত্রে তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলামের অগ্রগতির কথা বলেছেন তিনি।
বিশপ বলেন, বাংলাদেশ এখন আর শুধু স্পিন বোলিং কিংবা একজন পেসারের ওপর নির্ভরশীল নয়। বিভিন্ন কন্ডিশনে টেস্ট ক্রিকেটে কার্যকর বিকল্প হিসেবে একাধিক পেসার তৈরি হয়েছে।
হাসান মাহমুদকে তিনজন স্লিপ ও একজন গালি ফিল্ডার নিয়ে বোলিং করতে দেখার স্মৃতিচারণা করে বিশপ বলেন, ওই ফিল্ডিং সাজানো তাঁকে অস্ট্রেলিয়ার পেসারদের পাশাপাশি অতীতের দুর্দান্ত ওয়েস্ট ইন্ডিজ বোলিং আক্রমণের কথা মনে করিয়ে দিয়েছিল।
তিনি বলেন, “বাংলাদেশের মানুষের জন্য এটি আনন্দের বিষয় যে, আমরা একজন দ্রুতগতির বোলারের ওপর নির্ভরশীল অবস্থা থেকে এখন এমন পর্যায়ে এসেছি, যেখানে পাঁচ-ছয়জন বোলারের মধ্য থেকে পছন্দ করে নিতে পারি।”
হাসান মাহমুদের নিয়ন্ত্রণ ও ধারাবাহিকতার প্রশংসা করে বিশপ তাঁকে অসাধারণ লাইন ও লেংথের বোলার হিসেবে অভিহিত করেন। তাঁর মতে, হাসান বারবার পিচের নির্দিষ্ট জায়গায় বল ফেলতে সক্ষম।
বিশপ বলেন, পেসনির্ভর বোলিং আক্রমণ গড়ে তুলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রচেষ্টা দেশের ব্যাটারদেরও উপকৃত করতে পারে। কারণ, বিদেশের মাটিতে খেলতে গিয়ে যে ধরনের কন্ডিশনের মুখোমুখি হতে হয়, এই উদ্যোগের মাধ্যমে সেসব পরিস্থিতির জন্য ব্যাটাররা আরও ভালোভাবে প্রস্তুত হতে পারবেন।
টেস্ট ক্রিকেটে লিটন দাসের উন্নতিরও প্রশংসা করেন বিশপ। তবে সাদা বলের ক্রিকেটে লিটনের কাছ থেকে আরও বেশি কিছু প্রত্যাশিত ছিল বলে মনে করেন তিনি।
- সোনার ডিম পাড়া হাঁস যেন মেরে ফেলা না হয়
- ঢাকা শহরে চলতে পারবে না লাইসেন্সবিহীন রিকশা
- রূপপুর পরমাণু বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে উৎপাদনের অনুমোদন
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: বিপুল ভোটে জয়ী বিএনপির মির্জা ফয়সল
- ‘আপত্তিকর ছবি-ভুল তথ্য’ ছড়ানোর অভিযোগ, তিশাকে লিগ্যাল নোটিস
- মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষা শুরু ৩১ অক্টোবর
- সব নির্বাচন একই মানদণ্ডে আয়োজনের লক্ষ্য: সিইসি
- হার্ট অ্যাটাক হলে সঙ্গে সঙ্গে কী করবেন?
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- বাংলাদেশ-জাপান ৬ চুক্তি সই, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
- ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী
- রমজানের আগেই ব্যবসায়ীরা ভোজ্যতেলের দাম বাড়াতে চান
- এইচএসসি ও সমমান পরীক্ষার ফল জানা যাবে যেভাবে
- প্রতারণার মাধ্যমে রুশ সেনাবাহিনীতে নিয়োগ তালিকায় বাংলাদেশিরাও
- বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- বার্গার এলো কীভাবে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - ‘বিরোধী দলে থাকতেই দাফনে বাধা, ক্ষমতায় গেলে কী করবেন’
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- শরীরে যে ১১ লক্ষণ অবহেলা করা বিপজ্জনক
- সাইবার হামলার শঙ্কা, বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধ
- বাংলাদেশে সাড়ে ৭৭ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে জাপান
- ভিটামিন ডি নিয়ে ৬ ভুল ধারণা: জেনে নিন সঠিক তথ্য
- সৌদিতে পৃথক হামলায় নিহত ৪, আহত ১০, আছে বাংলাদেশিও
- নিজের ভাগ্যের চাকা নিজেই ঘোরাবেন যেভাবে
- হরমুজ ও বাব এল-মান্দেব বন্ধ হলে মজুত তেলে কত দিন চলবে বিশ্ব?
- ওয়ানডে ইতিহাসে দ্রুততম ডাবল সেঞ্চুরির রেকর্ড গড়লেন ব্রুক
- কানাডায় পাচার ও ধর্ষণের অভিযোগে দুই বাংলাদেশির কারাদণ্ড
- বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট বন্ধে লেনদেনে কোনো প্রভাব পড়বে?
- বোমা মেরে অমিতাভের বাংলো উড়িয়ে দেওয়ার হুমকি
- ফের কক্সবাজারে হোটেলে আগুন, রক্ষা পেলেন ৩ শতাধিক পর্যটক
- ‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের নিন্দা-ক্ষোভ
- বার্গার এলো কীভাবে?
- ডি-থ্রি ট্রফির নিলাম
সর্বোচ্চ দাম পেলেন শরিফুল, তাসকিন ও তানজিদ - বিশ্ববাজারে ডানা মেলতে প্রস্তুত ঢাকাই মসলিন
- ভয়ঙ্কর রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, কতটা প্রভাব পড়বে বাংলাদেশে?
- এই সময়েও আবুল হায়াত-ডলি জহুর জুটিতে মুগ্ধ দর্শক
- মালয়েশিয়ায় হুন্ডি চক্রের সন্ধান, ৮ বাংলাদেশি আটক
- মোগলাই পরোটা কার: মোগল না ব্রিটিশদের?
















