বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
লাইফ টিভি 24
প্রকাশিত: ০২:১৪ ২০ অক্টোবর ২০২৬
শীত কিংবা গ্রীষ্ম—বাঙালির পাত থেকে বেগুনকে দূরে রাখা প্রায় অসম্ভব। বেগুন ভাজা, বেগুন পোড়া কিংবা ইলিশ-বেগুনের ঝোল—জনপ্রিয়তার তালিকায় বরাবরই শীর্ষস্থানে রয়েছে এই সবজি। তবে বেগুন কাটার পরই অনেক সময় চোখে পড়ে ছোট ছোট কালো গর্ত কিংবা পোকা।
অনেকেই পোকা লাগা অংশটি কেটে ফেলে দিয়ে বাকি বেগুন রান্না করে খেয়ে নেন। অনেকে আবার মনে করেন, পোকা থাকা বেগুনই কেনা উচিত, তাহলে বোঝায় যায়, এই বেগুনে একেবারেই পোকা মারার ওষুধ ব্যবহার করা হয়নি। কিন্তু পোকা ধরা বেগুন খাওয়া কি আদৌ শরীরের জন্য নিরাপদ?
কী ধরনের পোকা থাকে বেগুনে?
বেগুনে সাধারণত ‘ফ্রুট অ্যান্ড শুট বোরার’ (Fruit and Shoot Borer)-এর উপদ্রব সবচেয়ে বেশি দেখা যায়। এই পোকাগুলো বেগুনের গায়ে ছোট ছিদ্র করে ভেতরে প্রবেশ করে এবং ভেতরেই ডিম পাড়ে ও বংশবৃদ্ধি করে।
পোকা ধরা অংশ কেটে বাদ দিলেই কি নিশ্চিন্ত?
বিশেষজ্ঞদের মতে, উত্তরটা একেবারেই ‘না’। আমরা খালি চোখে বেগুনের যতটুকু অংশে পোকা বা গর্ত দেখতে পাই, ক্ষতি সাধারণত ততটুকুতেই সীমাবদ্ধ থাকে না।
১. পোকা যখন বেগুনের ভেতরে ঢোকে, তখন পরিবেশের সংস্পর্শে এসে সেই অংশে নানা ধরনের ক্ষতিকর ব্যাকটেরিয়া ও ফাঙ্গাস জন্ম নেয়। খালি চোখে বোঝা না গেলেও এই ব্যাকটেরিয়া সম্পূর্ণ বেগুনের ভেতরে ছড়িয়ে পড়তে পারে।
২. পোকার মলমূত্র এবং নিঃসৃত রস বেগুনের মাংসল অংশে মিশে এক ধরণের ‘মাইকোটক্সিন’ (Mycotoxin) তৈরি করতে পারে। এটি রান্না করার পরও নষ্ট হয় না।
৩. পোকা ধরা অংশ কেটে বাকিটা রান্না করে খেলেও সংবেদনশীল বা স্পর্শকাতর ত্বকের মানুষের অ্যালার্জি, ত্বকে চুলকানি বা র্যাশ হতে পারে। এ ছাড়া ফুড পয়জনিং, পেটে ব্যথা, বমি বা ডায়রিয়ার মতো সমস্যা হওয়াও খুব স্বাভাবিক।
কীভাবে চিনবেন কীটনাশক-মুক্ত ও তাজা বেগুন? বাজার থেকে বেগুন কেনার সময় কয়েকটি ছোট জিনিস খেয়াল রাখলে এই ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব:
# কেনার আগে ভালো করে দেখুন বেগুনের গায়ে কোনও ছোট গর্ত বা কালো দাগ রয়েছে কি না।
# ভালো ও তাজা বেগুন আকারে অনুযায়ী ওজনে বেশ হালকা হয়। বেগুন অতিরিক্ত ভারী মনে হলে বুঝতে হবে ভেতরে দানা বেশি বা পোকার উপদ্রব থাকতে পারে।
# তাজা বেগুনের বোঁটা সবুজ ও সতেজ দেখাবে। বোঁটা শুকনো বা শুকিয়ে কালো হয়ে গেলে তা এড়িয়ে চলাই ভালো।
রান্নার আগে বেগুন কাটার সময় যদি অল্প পরিমাণ অংশেই পোকার দাগ বা গর্ত দেখা যায় এবং বাকি অংশ একেবারে পরিষ্কার থাকে, তবে অনেকটা অংশ বাদ দিয়ে ভালো করে লবণ-হলুদ জলে ধুয়ে ব্যবহার করা যেতে পারে।
তবে বেগুনের ভেতরের বেশিরভাগ অংশ জুড়ে যদি পোকার বিস্তার বা কালো হয়ে যাওয়া দাগ থাকে, তবে কোনও ঝুঁকি না নিয়ে পুরো বেগুনটি ফেলে দেওয়াই স্বাস্থ্যের জন্য বুদ্ধিমত্তার কাজ হবে।
- স্বাদের চিপস, স্বাস্থ্যের বিপদ
- বেগুনে পোকা থাকলে কি খাওয়া উচিত?
- রোনালদোকে নিষেধাজ্ঞা ও জরিমানা করল পর্তুগাল
- জনতা, সোনালী ও রূপালী ব্যাংকের এমডির চুক্তি বাতিল
- একই আঙিনায় মসজিদ-পূজামণ্ডপ
- গর্বের সঙ্গে বলতে পারি, বিএনপি কর্মীরা চাঁদাবাজিতে জড়িত নয়
- সংসদ সদস্য কি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতে পারেন?
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই




