ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:২৭ ৫ অক্টোবর ২০২৬
ভুট্টা পুষ্টিগুণে ভরপুর। এতে আছে ভিটামিন, খনিজ ও আঁশ। একটা মাঝারি আকারের (১০০ গ্রাম) ভুট্টায় থাকে ৮৭.৭ ক্যালরি এনার্জি, ৩.৩ গ্রাম প্রোটিন, ১.৪ গ্রাম ফ্যাট ও ১৯.১ গ্রাম কার্বোহাইড্রেট। এ ছাড়া এতে ২ গ্রাম আঁশ ও ১৫.৩ মিলিগ্রাম সোডিয়াম থাকে। ভুট্টার পুষ্টিগুণ হৃদ্রোগ, ডায়াবেটিস ও স্থূলতা প্রতিরোধে সাহায্য করে। জেনে নিন ভুট্টার আরও কিছু গুণ।
১. হজমপ্রক্রিয়া উন্নত করে
ভুট্টায় প্রচুর অদ্রবণীয় আঁশ আছে, যা কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে এবং হজমপ্রক্রিয়া করে উন্নত। এই আঁশ মলের পরিমাণ বাড়িয়ে বর্জ্য দ্রুত শরীর থেকে বের করে দিতে সাহায্য করে। এ ছাড়া ভুট্টার আঁশ ওজন নিয়ন্ত্রণে সহায়ক। ভুট্টা খাওয়ার পর দীর্ঘ সময় পেট ভরা লাগে।
২. হৃদ্যন্ত্র ভালো রাখে
ভুট্টার পটাশিয়াম ও ক্যারোটিনয়েড হৃদ্যন্ত্রের জন্য উপকারী। পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণ করে এবং হৃৎপিণ্ডের কাজকর্ম ঠিক রাখে।
৩. পেট ভালো রাখে
ভুট্টার আঁশ অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার জন্য প্রোবায়োটিক হিসেবে কাজ করে। এটি অন্ত্রের মাইক্রোবায়োমের ভারসাম্য বজায় রাখে এবং হজমপ্রক্রিয়া সঠিক রাখতে সহায়ক।
৪. রক্তে শর্করা নিয়ন্ত্রণ করে
ভুট্টার আঁশ স্টার্চকে গ্লুকোজে রূপান্তরিত করার প্রক্রিয়া ধীরগতির করে দেয়, যা রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সহযোগিতা করে। এ কারণে ডায়াবেটিক রোগীদের জন্য ভুট্টা উপকারী।
৫. চোখ ভালো রাখে
ভুট্টায় লুটেইন ও জিয়াজ্যানথিন নামের ক্যারোটিনয়েড থাকে, যা দৃষ্টিশক্তি ভালো রাখে এবং চোখের ছানি ও ম্যাকুলার ডিজেনারেশনের ঝুঁকি কমায়। ম্যাকুলার ডিজেনারেশন হলো চোখের ম্যাকুলা অংশের একটি বয়সজনিত রোগ, যা কেন্দ্রীয় দৃষ্টিশক্তি নষ্ট করে। ভিটামিন এ-র জন্য প্রয়োজনীয় এসব উপাদান চোখের কর্নিয়া ও রেটিনার সঠিক কার্যক্ষমতা বজায় রাখতে সহায়ক।
৬. দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধ করে
হোল গ্রেইন বা পূর্ণাঙ্গ শস্য হিসেবে ভুট্টা হৃদ্রোগ, কোলন ক্যানসার, টাইপ ২ ডায়াবেটিস ও স্থূলতার ঝুঁকি হ্রাস করতে সাহায্য করে। ভুট্টার আঁশ, অ্যান্টি-অক্সিডেন্ট ও পুষ্টি উপাদান দীর্ঘমেয়াদি রোগ প্রতিরোধে কার্যকর।
৭. সুরক্ষামূলক অ্যান্টি-অক্সিডেন্টে ভরপুর
ভুট্টার প্রধান রঞ্জক লুটিন ও জিয়াজ্যানথিন, অ্যান্টি-অক্সিডেন্ট হিসেবে কাজ করে, যা চোখের সুরক্ষা দেয়। গবেষণায় দেখা গেছে, এই ক্যারোটিনয়েডগুলো চোখের বিভিন্ন ঝুঁকি কমাতে সাহায্য করে। ভুট্টায় আছে কোয়ারসেটিন। এটি একটি প্রাকৃতিক অ্যান্টি-অক্সিডেন্ট। কোয়ারসেটিন শরীরে প্রদাহ কমায়, রোগ প্রতিরোধক্ষমতা বাড়ায় এবং হৃদ্রোগ, উচ্চ রক্তচাপ ও টাইপ ২ ডায়াবেটিস ও অ্যালঝেইমার্স ডিজিজের ঝুঁকি কমাতে সাহায্য করে।
সাবধানতা
ভুট্টা খাওয়ার পর অনেকের অ্যালার্জি দেখা দিতে পারে। এ ধরনের প্রতিক্রিয়া দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নিন।
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- জাসদ কার্যালয় থেকে আটক ২৭ জনের জামিন নাকচ
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- চালু হচ্ছে বন্ধ পাটকল, ৫০ হাজার কর্মসংস্থান সৃষ্টি
- দাঁতের সুরক্ষায় যেসব খাবার অবশ্যই এড়িয়ে চলবেন
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছুঁই ছুঁই
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- দৈনিক একটি কলা
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- হাম ও উপসর্গে মৃত্যু ১১০০ ছাড়াল
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- স্বরাষ্ট্রমন্ত্রীকে দায়িত্বে রেখে আইনশৃঙ্খলা ফেরানো অসম্ভব: নাহিদ
- এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি হচ্ছেন তামিম
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- দুর্গাপূজায় টানা ৫ দিন সরকারি ছুটি






