নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
লাইফ টিভি 24
প্রকাশিত: ২০:৫১ ১৩ অক্টোবর ২০২৬
কক্সবাজারের উখিয়ায় নাফ নদী দিয়ে ইয়াবা পাচারে অভিনব কৌশল নিয়েছে আন্তর্জাতিক চোরাকারবারি চক্র। কাঠের তৈরি বিশেষ ডুবন্ত কনটেইনার বা ক্যারিয়ার ব্যবহার করে নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ইয়াবা নিয়ে আসছিল তারা। বৈদ্যুতিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে পরিচালিত এই ব্যবস্থা অনেকটা ‘ডুবন্ত সাবমেরিনের’ মতো। বিজিবির দাবি, এর মাধ্যমে একসঙ্গে প্রায় ৩০ লাখ ইয়াবা পরিবহন সম্ভব।
সোমবার রাতে উখিয়ার পালংখালী ও বালুখালীতে পৃথক অভিযান চালিয়ে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা, একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি এবং ইয়াবা পাচারে ব্যবহৃত বিশেষ ওই ক্যারিয়ারসহ তিনজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকালে টেকনাফে ৬৪ বিজিবির সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান উখিয়া ব্যাটালিয়নের (৬৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম। এ সময় বিজিবির ক্যাপ্টেন মাহরাফ জামান উপস্থিত ছিলেন।
বিজিবি জানায়, সোমবার রাতে পালংখালীর আঞ্জুমানপাড়ায় মনিরের ঘেরে একটি মাচাংঘরের পাশে কয়েকজন সন্দেহভাজন ব্যক্তির গতিবিধি নজরে আসে টহল দলের। তাদের চ্যালেঞ্জ করলে পালানোর চেষ্টা করেন সন্দেহভাজন ব্যক্তিরা। এ সময় দুজনকে আটক করা হয়। পরে ঘের ও মাচাংঘরে তল্লাশি চালিয়ে অস্ত্র, গুলি ও ইয়াবা পাচারে ব্যবহৃত বিশেষ ডুবন্ত ক্যারিয়ার উদ্ধার করা হয়। একই রাতে বালুখালীতে পৃথক অভিযান চালিয়ে আরও একজনকে আটক করে বিজিবি।
অভিযানে উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, ১১ রাউন্ড গুলি, কাঠের তৈরি একটি বিশেষ ডুবন্ত ক্যারিয়ার, প্রায় দুই কিলোমিটার দীর্ঘ স্টিলের তার, নয়টি কপিকল, একটি উচ্চক্ষমতাসম্পন্ন ব্যাটারি ও একটি বৈদ্যুতিক মোটর। এ ছাড়া উদ্ধার করা হয়েছে ২ লাখ ২০ হাজার পিস ইয়াবা।
বিজিবির পর্যবেক্ষণ অনুযায়ী, কাঠের তৈরি বিশেষ এই ক্যারিয়ারটি বৈদ্যুতিক মোটর, স্টিলের তার ও কপিকলের সাহায্যে নাফ নদী পেরিয়ে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসা হতো। নদী থেকে পালংখালীর ফাইস্যা খাল হয়ে প্রায় এক থেকে দেড় কিলোমিটার ভেতরে ক্যারিয়ারটি টেনে নেওয়ার ব্যবস্থা ছিল। খালের আঁকাবাঁকা পথ অতিক্রম করতে স্টিলের তার ও কপিকলের বিশেষ নেটওয়ার্ক ব্যবহার করত চোরাকারবারিরা।
সীমান্তে বিজিবির নজরদারি জোরদার ও প্রযুক্তির ব্যবহার বাড়ায় মাদক পাচারে প্রচলিত পদ্ধতি বদলে নতুন নতুন কৌশল নিচ্ছে চোরাকারবারি চক্র। এর আগে গত ৯ সেপ্টেম্বর টেকনাফের হ্নীলায় পানির নিচ দিয়ে নৌকার সাহায্যে রশি টেনে নেওয়ার সময় ১৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছিল বিজিবি।
৬৪ বিজিবির তথ্য অনুযায়ী, চলতি বছর উখিয়া ব্যাটালিয়ন বিভিন্ন মাদকবিরোধী অভিযানে মোট ১ কোটি ৬৬ লাখ ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে। এসব অভিযানে আটক করা হয়েছে ২২৮ জন চোরাকারবারিকে।
সংবাদ সম্মেলনে ৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, “চোরাকারবারিরা যতই নিত্যনতুন প্রযুক্তি ও কৌশল অবলম্বন করুক না কেন, সীমান্তে মাদক পাচার সম্পূর্ণ নির্মূল করতে বিজিবির কড়া নজরদারি ও কঠোর অভিযান অব্যাহত থাকবে।”
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- চুলকানি বেশিদিন থাকলে ৪ ধরনের রক্ত পরীক্ষা জরুরি
- ঠাকুরগাঁও-১ উপনির্বাচনের প্রতীক বরাদ্দ
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- মেসির বিদায়ী ম্যাচে চরম অপমান ও বঞ্চনার অভিযোগ বেনিনের
- চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- `সিনেমা আমার পেশা, লাইফস্টাইল নয়`
নিজ জমিতে চাষ করতেন নানা পাটেকর - চলচ্চিত্রের এ শূণ্যতা পূরণ হবে কি?
ঝড় তোলা এক অনন্য নানা - ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- চট্টগ্রাম বন্দর ১৫ বছর পরিচালনা করবে ডিপি ওয়ার্ল্ড, চুক্তি সই
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- নীরব ঘাতক ডায়াবেটিস: যেভাবে প্রতিরোধ করবেন
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- পর্দার ‘ফাটাকেষ্ট’ এবার বাস্তবেই মন্ত্রীর মর্যাদায়
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- নতুন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- দুর্গোৎসব শুরু ১৬ অক্টোবর: উৎসবে নতুন মাত্রা বাড়তি ছুটি
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
- দাঁড়িয়ে পানি পান কি আসলেই ক্ষতিকর?
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
















