নতুন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৮ ৭ অক্টোবর ২০২৬
বহর সম্প্রসারণ ও আধুনিকায়নের অংশ হিসেবে ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের কাছ থেকে ১০টি নতুন উড়োজাহাজ কেনার চুক্তি সই করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইনস।
বুধবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে আয়োজিত ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক অনুষ্ঠানে এ চুক্তির কথা জানানো হয়।
চুক্তির আওতায় বিমান বহরে যুক্ত হবে ৪টি দূরপাল্লার ‘এ৩৫০-৯০০’ এবং ৬টি ‘এ৩২১নিও’ উড়োজাহাজ।
অনুষ্ঠানে বিমানের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কায়জার সোহেল আহমেদ বলেন, “জাতীয় পতাকাবাহী বিমানের ইতিহাসে এটি অসাধারণ তাৎপর্যপূর্ণ এক মুহূর্ত। বিমানের পুরো ইতিহাসে এই প্রথম আমরা এয়ারবাস থেকে একসঙ্গে ১০টি ব্র্যান্ড নিউ উড়োজাহাজ কেনার চুক্তি সই করলাম। আজ আমরা নতুন এক অধ্যায়ে পা রাখলাম।”
উড়োজাহাজগুলোর কারিগরি সক্ষমতা তুলে ধরে বিমানের এমডি বলেন, “এগুলো বর্তমান বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তিসম্পন্ন ও জ্বালানিসাশ্রয়ী এয়ারক্রাফট। দূরপাল্লার রুটে এ৩৫০-৯০০ যাত্রীদের আরামদায়ক ভ্রমণ নিশ্চিতের পাশাপাশি কার্বন নিঃসরণ কমাবে। অন্যদিকে এ৩২১নিও আঞ্চলিক নেটওয়ার্ক জোরদার করে নতুন বাজার তৈরিতে বড় ভূমিকা রাখবে।”

বুধবার সন্ধ্যায় রাজধানীর রেডিসন ব্লু ঢাকা ওয়াটার গার্ডেনে ‘স্প্রেডিং আওয়ার উইংস টুগেদার’ শীর্ষক অনুষ্ঠানে বক্তব্য দেন বিমানের এমডি ও সিইও কায়জার সোহেল আহমেদ। ছবি: দেশকাল নিউজ ডটকম
হুট করে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি জানিয়ে তিনি বলেন, “স্বাধীন বিশেষজ্ঞ দলের পরামর্শ ও বোর্ডের নির্দেশনায় বহর এবং আর্থিক কৌশলের চুলচেরা বিশ্লেষণের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এটি আসলে বিমানের দক্ষতা, টেকসই রূপান্তর এবং ভবিষ্যতের ওপর বড় এক বিনিয়োগ।”
তিনি জানান, উড়োজাহাজ কেনার বাইরে প্রযুক্তি, রক্ষণাবেক্ষণ ও প্রশিক্ষণেও এয়ারবাস সহযোগিতা দেবে। চলতি বছর বিমান সব মিলিয়ে ৩৫টি নতুন উড়োজাহাজের ক্রয়াদেশ নিশ্চিত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. হুমায়ুন কবির এবং ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।
এ ছাড়া এয়ারবাস ভারত ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক ইউর্গেন ওয়েস্টারমেয়ার, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি ও স্পেনের রাষ্ট্রদূত, ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি এবং বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন।
- নীরব ঘাতক ডায়াবেটিস: যেভাবে প্রতিরোধ করবেন
- মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি পাচ্ছেন কে?
- গঙ্গা পানি চুক্তি ‘ত্রুটিপূর্ণ’, হালনাগাদ জরুরি
- রসায়নে নোবেল পেলেন অঁরি কাগান ও কেনসো সোয়াই
- দুর্গোৎসব শুরু ১৬ অক্টোবর: উৎসবে নতুন মাত্রা বাড়তি ছুটি
- নতুন ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে চুক্তি বিমানের
- অনেকেই বিয়ে করতে ভয় পায় কেন?
- প্রতিদিন হাততালি দিলে যে ৫ উপকার মিলবে
- পদার্থবিজ্ঞানে নোবেল পেলেন ফ্রান্সিস হালজেন
- ২০২৭ সালে চতুর্থ-ষষ্ঠ শ্রেণিতে নতুন চার বিষয়: শিক্ষামন্ত্রী
- আর্জেন্টিনার জার্সিতে মেসি অধ্যায়ের সমাপ্তি
- ডেঙ্গু: এডিস মশা সম্পর্কে যেসব তথ্য জানা জরুরি
- যেসব কারণে হঠাৎ ওজন বেড়ে যায়
- ভুট্টার পুষ্টিগুণ জানলে অবাক হবেন
- ১৭০০ ফুট উচ্চতায় সাজেক ভ্যালির মসজিদে মুগ্ধ পর্যটক
- সালমান শাহ হত্যা: খলনায়ক ডনের জামিন নাকচ
- ১০২ গুণী শিক্ষককে সম্মাননা দিলেন প্রধানমন্ত্রী
- চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- এলপিজির দামে বড় লাফ
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- শায়েস্তা খানের আমলে সত্যিই কি টাকায় ৮ মণ চাল পাওয়া যেত?
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- ইংল্যান্ড ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ
- শামিমার হস্তশিল্পে ঘুচছে ৩০ নারীর বেকারত্ব
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই
- তারেক-মোদীর দৃষ্টিভঙ্গি একই: ত্রিবেদী
- কলার খোসা ছাড়ানোর আগে ধুয়ে নেবেন অবশ্যই
- আমাদের ‘মাছে ভাতে বাঙালি’ কেন বলা হয়?
- যেসব উপায়ে ৩০ সেকেন্ডেই দূর হবে দুশ্চিন্তা
- গয়না ছাড়াও যেসব কাজে ব্যবহার হয় সোনা
- রাগ করে স্ত্রীকে ‘ডিভোর্স দিলাম’ বললে কি তালাক হয়?
- ৪৯তম বিসিএসে গোপালগঞ্জের ১১ প্রার্থীর ৯ জন বাদ
- এ বছর কার্ড পাবেন ৪৩ লাখ কৃষক
- এশিয়ান গেমস: সোনার স্বপ্ন শেষ বাংলাদেশের
- যেসব কারণে ঘুরে ঘুরে প্রীতি ম্যাচ খেলে ব্রাজিল
- বিপিসিকে সাড়ে ৪ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে সরকার
- সকালের রোদের আশ্চর্যজনক উপকারিতাগুলো জেনে নিন
- অক্টোবরের বেতনের সঙ্গে ৩ মাসের বকেয়া পাবেন সরকারি চাকরিজীবীরা
- কুকুর কামড়ালে প্রথমে যা করবেন, ভুল করলেই বিপদ
- রোজার আগে ২ হাজার ইউপি নির্বাচন করার পরিকল্পনা ইসির
- এআই প্রতিযোগিতায় জেমিনির নতুন মডেল
- আমুসহ শীর্ষ পর্যায়ের নেতাদের বিরুদ্ধে দ্রুতই অভিযোগপত্র
- জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার
- এলপিজির দামে বড় লাফ
- মিষ্টির আসন শূন্য হচ্ছে, পদ হারাচ্ছেন না নজরুল: অ্যাটর্নি জেনারেল



