নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:০০ ১৩ অক্টোবর ২০২৬
প্লেগের প্রাদুর্ভাবের মুখে ইংল্যান্ডের ঘরবন্দি জীবন এড়াতে বাগানের আপেল গাছের নিচে গিয়ে বসেছিলেন তরুণ আইজ্যাক নিউটন। হঠাৎ খসে পড়া এক আপেল দেখেই উদ্ঘাটিত হয়েছিল বিশ্বব্রহ্মাণ্ডের গতি ও টান। সেই থেকে পদার্থবিজ্ঞানে মাধ্যাকর্ষণ সূত্রের জনক হিসেবে সমাদৃত তিনি।
তবে আধুনিক গবেষণায় উঠে এসেছে চাঞ্চল্যকর এক তথ্য—নিউটনের বহু আগেই মাধ্যাকর্ষণ শক্তির বিষয়টি টের পেয়েছিলেন পঞ্চদশ শতকের ইতালীয় মনীষী লিওনার্দো দা ভিঞ্চি। তার গোপন নোটবুকের নানা আঁকাঝোঁকা ও খসড়া অন্তত তেমনই ইঙ্গিত দিচ্ছে।
বিশ্বজোড়া খ্যাতি মূলত প্রখ্যাত চিত্রশিল্পী হিসেবে হলেও বিজ্ঞান ও প্রযুক্তির গবেষণায় অভাবনীয় নজির রেখে গেছেন দা ভিঞ্চি।
ভিঞ্চির কথা উঠলেই সবার আগে ভেসে ওঠে ‘মোনালিসা’, ‘দ্য লাস্ট সাপার’ কিংবা ‘ভিত্রুভিয়ান ম্যান’-এর মতো চিত্রকর্মের ছবি। তবে শিল্পকলার বাইরেও মাধ্যাকর্ষণ শক্তি নিয়ে তার চিন্তা ও মস্তিষ্কের বোঝাপড়া তৈরি হয়েছিল অনেক আগে।
আজ থেকে প্রায় ৫০০ বছর আগেই কাগজ-পেন্সিলে বাইসাইকেল, হেলিকপ্টার, ট্যাঙ্ক এবং বিমানের নকশা ফুটিয়ে তুলেছিলেন তিনি। তার সৃষ্টির একটি বড় অংশ কালের গর্ভে হারিয়ে গেলেও যা সংরক্ষিত রয়েছে, তা বর্তমান গবেষকদের কাছেও বিস্ময় জাগায়।
ভিঞ্চির রেখে যাওয়া সেই চিন্তাভাবনা এবং পরবর্তীতে গ্যালিলিও গ্যালিলির ‘দ্য ল অব ফ্রি ফল’ (বাতাসমুক্ত স্থানে সব বস্তুর সমান গতিতে নিচে নেমে আসা এবং সমান ত্বরণ সৃষ্টি করা) তত্ত্বকে কাজে লাগিয়েই স্থান-কালের সমতা নীতি দাঁড় করিয়েছিলেন অ্যালবার্ট আইনস্টাইন।
নিজের মাধ্যাকর্ষণ সংক্রান্ত চিন্তা নিয়ে দা ভিঞ্চি ঠিক কতদূর এগিয়েছিলেন, তা নিশ্চিতভাবে বলা না গেলেও তার দূরদর্শিতা যে যুগের চেয়ে অনেক এগিয়ে ছিল—সে ব্যাপারে একমত বর্তমান বিজ্ঞানীরা।
শুধুমাত্র বিশ্ববিখ্যাত চিত্রশিল্পীই নন, ভিঞ্চি একাধারে ছিলেন স্থপতি, উদ্ভাবক, প্রকৌশলী, বিজ্ঞানী ও অঙ্গব্যবচ্ছেদ বিশেষজ্ঞ। প্রথাগত গণ্ডির বাইরে গিয়ে তিনি ছিলেন নিজের শিক্ষক নিজেই। সব আবিষ্কার, গাণিতিক নকশা ও গবেষণার রহস্যময় তত্ত্ব গোপন নোটবুকে সতর্কতার সঙ্গে টুকে রাখতেন এই পলিম্যাথ।
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?



