চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
লাইফ টিভি 24
প্রকাশিত: ২৩:৫৪ ২৬ নভেম্বর ২০২৬
রংপুরে অবসরপ্রাপ্ত স্কুলশিক্ষক গণপতি চক্রবর্তীসহ একই পরিবারের চার সদস্যকে হত্যার পেছনে ছিল পরিকল্পিত চুরির উদ্দেশ্য। চুরির পরিকল্পনা ফাঁস হয়ে যাওয়ার আশঙ্কায় গ্রেফতারকৃত দুই আসামি তাদের হত্যা করে বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরপিএমপি)।
বৃহস্পতিবার বিকেলে আরপিএমপি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মো. মাহবুবুর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বাড়ির ছাদে মাদক সেবনের সময় গণপতি চক্রবর্তী তাদের দেখে ফেলেছিলেন—এ কারণে হত্যাকাণ্ড ঘটেছে, বিষয়টি এমন নয়। বরং পরিকল্পিত চুরির অংশ হিসেবেই হত্যাকাণ্ডগুলো সংঘটিত হয়েছে।’
এর আগে, এ ঘটনায় তদন্তকারী কর্মকর্তা আরপিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি) পুলিশের পরিদর্শক মো. জিন্নাত আলী আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
সংবাদ সম্মেলনে আরপিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার নরেশ চাকমা ও তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী এবং মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক মো. জিন্নাত আলীসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ সময় উপ-পুলিশ কমিশনার (ডিবি) সনাতন চক্রবর্তী তদন্তের বিভিন্ন দিক তুলে ধরেন।
পুলিশ কমিশনার জানান, দীর্ঘ তদন্তে গত ২১ আগস্ট ভোররাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকায় একই পরিবারের চার সদস্যকে হত্যার ঘটনায় সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাসের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে।
আদালতে দাখিল করা অভিযোগপত্রে দণ্ডবিধির ৩০২ ধারায় হত্যা, ৩৮০ ধারায় চুরি এবং ৩৪ ধারায় একাধিক ব্যক্তির অভিন্ন উদ্দেশ্যে অপরাধ সংঘটনের অভিযোগ আনা হয়েছে।
এছাড়া, ৫৩ জন সাক্ষীর জবানবন্দি এবং ফরেনসিক পরীক্ষায় বিশ্লেষণ করা ৬৬টি আলামত আদালতে জমা দেওয়া হয়েছে।
পুলিশ কমিশনার বলেন, রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী হত্যাকাণ্ডের রহস্য কোনো কাল্পনিক ঘটনা নয়, এটি একটি বাস্তব ঘটনা। আরপিএমপির গোয়েন্দা বিভাগ সুনির্দিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে।
তদন্তে পাওয়া তথ্য অনুযায়ী, গণপতি চক্রবর্তীসহ তার পরিবারের চার সদস্যকে চুরির উদ্দেশ্যেই হত্যা করা হয়েছে।
অভিযুক্তদের ধারণা ছিল, গণপতি চক্রবর্তীর অবসর গ্রহণের সময় পাওয়া ২০ লাখ টাকা এবং তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীর প্রচুর স্বর্ণালঙ্কার বাড়িতে রাখা আছে।
পুলিশ জানায়, সিদ্ধার্থ দাসের পরিকল্পনা ছিল ওই টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে পরিবারসহ ভারতে পালিয়ে যাওয়া। অন্যদিকে, মাছের দোকানে কর্মরত মুগ্ধ দাস চুরির অর্থ দিয়ে গবাদিপশুর খামার গড়ে তুলে নিজের জীবনযাত্রার মান উন্নত করতে চেয়েছিল।
চুরির উদ্দেশ্যে গত ২১ আগস্ট ভোররাতে তারা গণপতি চক্রবর্তীর বাড়িতে যায়। পরে ঘটনাটি হত্যাকাণ্ডে রূপ নেয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, সেদিন রাতে বাড়িতে বিদ্যুৎ না থাকায় কেউ বাড়ি থেকে বের হলে ভেতরে প্রবেশের অপেক্ষায় ছিল তারা। একপর্যায়ে বাড়ির ছাদে গণপতি চক্রবর্তীর নজরে পড়ে তারা। তখন সিদ্ধার্থ দাস ও মুগ্ধ দাস একটি গামছা দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করে। পরে সিঁড়িতে তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ও মেয়ে আগামী চক্রবর্তীকে এবং বাড়ির ভেতরে ছেলে প্রিয়ম চক্রবর্তীকে হত্যা করে।
হত্যাকাণ্ডের পর তারা বাড়ির বিভিন্ন আলমারি ও ড্রয়ার তল্লাশি করে। তবে ২০ লাখ টাকা খুঁজে না পেলেও কিছু নগদ টাকা ও স্বর্ণালঙ্কার চুরি করে। গ্রেফতারের পর এসব চুরি যাওয়া মালামাল উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানায়।
তিনি বলেন, অপরাধস্থল থেকে সংগ্রহ করা আলামত ঢাকার অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক পরীক্ষাগারে পাঠানো হয়েছিল। পরীক্ষায় দুই অভিযুক্তের ডিএনএ শনাক্ত করা গেছে। এতে হত্যাকাণ্ডে তাদের সম্পৃক্ততার বিষয়ে পুলিশ আরও নিশ্চিত হয়েছে। তদন্তে হত্যাকাণ্ডের পেছনে চুরিই মূল উদ্দেশ্য বলে উঠে এসেছে।
দাখিল করা অভিযোগপত্রের বিষয়ে আদালত কোনো পর্যবেক্ষণ দিয়েছেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পুলিশ কমিশনার জানান, মামলার বিচারিক কার্যক্রম এখনো শুরু হয়নি। প্রথমে অভিযোগপত্রের ওপর শুনানি হবে, এরপর অভিযোগ গঠন করা হবে। তখন এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
এর আগে, গত ২১ আগস্ট রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক গণপতি চক্রবর্তী জুয়েল (৬৫), তার স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী ভোলা (৫০), মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থি (২৫) এবং ছেলে আয়ুষ চক্রবর্তী প্রিয়মকে (১২) নিজ বাড়িতে শ্বাসরোধ করে হত্যা করা হয়।
পরদিন ২২ আগস্ট রাতে রংপুর নগরীর মাছুয়াপাড়া এলাকার ওই তালাবদ্ধ বাড়ি থেকে পুলিশ চারজনের মরদেহ উদ্ধার করে।
পরে একই এলাকার প্রতিবেশী মুগ্ধ দাস ও সিদ্ধার্থ দাসকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় নিহত গণপতি চক্রবর্তীর বড় ভাই গোপীনাথ চক্রবর্তী রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- ডিসেম্বরে অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
















