কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৫০ ২৭ নভেম্বর ২০২৬
চোখের দিকে না তাকানো বা কথা বলার সময় হাত-পা নড়াচড়া করা- অনেকেই ভাবেন এমন শারীরিক অঙ্গভঙ্গি দেখলেই কেউ মিথ্যা বলছে কি-না তা সহজেই ধরে ফেলা যায়। তবে মনস্তাত্ত্বিক গবেষণা বলছে ভিন্ন কথা।
সাধারণ মানুষ যতটা ভাবেন, বাস্তবে অন্যের মিথ্যা ধরার ক্ষমতা তার চেয়ে অনেকটাই সীমিত। বিশেষ করে প্রেমের সম্পর্ক, বন্ধুত্ব বা পরিবারে কেউ সত্য লুকাচ্ছে কি-না, তা বোঝা বেশ জটিল হয়ে দাঁড়ায়।
স্বাস্থ্য ও জীবনধারা-বিষয়ক ওয়েবসাইট ‘হেলথলাইন’-এ প্রকাশিত এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের ক্লিনিকাল মনোবিদ ও নিবন্ধিত সেক্স থেরাপিস্ট ডা. লরি লরেনজ, মিথ্যা শনাক্ত করার সীমাবদ্ধতা, কথোপকথনের সতর্কসংকেত এবং সন্দেহ হলে কী বলতে হবে, সেসব তুলে ধরেছেন।
প্রতিবেদনটির তথ্যগুলো পর্যালোচনা করেছেন মনোবিজ্ঞানী বেথানি জুবি।
মিথ্যা ধরার ক্ষেত্রে মানুষের সীমাবদ্ধতা ও গবেষণার ফল
ডা. লরি লরেনজ জানান, মানুষ নিজের মিথ্যা ধরার ক্ষমতাকে অতিরিক্ত মূল্যায়ন করেন; অথচ বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, মিথ্যা শনাক্ত করার বিষয়টি প্রায়ই নিছক অনুমানের কাছাকাছি থাকে।
২০২০ সালে ‘অ্যাপলাইড কগনেটিভ সাইকোলজি জার্নাল’-এ প্রকাশিত, সুইডেনের গোথেনবার্গ বিশ্ববিদ্যালয়ের গবেষক এরিক ম্যাক জিওলা এবং টিমোথি জে. লুকের পরিচালিত গবেষণায় দেখা গেছে, কোনও বিশেষ প্রশিক্ষণ ছাড়া সাধারণ মানুষ কেবল ৫২ শতাংশ ক্ষেত্রে সত্য ও মিথ্যার পার্থক্য সঠিকভাবে ধরতে পারেন, যা অনেকটা কয়েন টস করে অনুমান করার মতোই।
এর প্রধান কারণ হল, মানুষ যেসব আচরণকে মিথ্যার লক্ষণ ভাবেন- যেমন দৃষ্টি সরিয়ে নেওয়া, আসনে নড়েচড়ে বসা বা অস্বস্তি বোধ করা, সেগুলো তীব্র উদ্বেগ, ভয়, রাগ বা অতীতের কোনও মানসিক আঘাতের প্রতিক্রিয়ায়ও ঘটতে পারে।
ডা. লরেনজের মতে, “দৃষ্টি সরিয়ে নেওয়া কখনই মিথ্যা বলার নির্ভরযোগ্য প্রমাণ নয়।”
কথোপকথনের যে ৪টি ধরন সন্দেহের জন্ম দেয়
কোনও একটি একক আচরণ দিয়ে মিথ্যা প্রমাণ করা না গেলেও, কথাবার্তার কিছু নির্দিষ্ট ধরন বারবার ঘটতে থাকলে তা প্রতারণার ইঙ্গিত দিতে পারে।
গল্পে অসংগতি থাকা: একই ঘটনার গুরুত্বপূর্ণ বিবরণ বারবার বদলে ফেলা বা পরস্পরবিরোধী ব্যাখ্যা দেওয়া। গবেষণায় দেখা গেছে, মিথ্যাবাদীদের মস্তিস্কে একইসঙ্গে অনেক তথ্য সাজানোর চাপ থাকায়, তারা গল্পের ধারাবাহিকতা ধরে রাখতে হিমশিম খান।
সরাসরি প্রশ্ন এড়িয়ে যাওয়া: সোজাসাপ্টা কোনও প্রশ্নের উত্তর না দিয়ে বারবার প্রসঙ্গ পরিবর্তন করা।
অতিরিক্ত রক্ষণাত্মক হয়ে ওঠা: দোষারোপ না করে সাধারণভাবে কোনও বিষয়ে স্পষ্টতা জানতে চাইলেও তীব্র ও আক্রমণাত্মক প্রতিক্রিয়া দেখানো।
নিজেকে সৎ প্রমাণের বাড়তি চেষ্টা: মূল প্রশ্নের উত্তর না দিয়ে বারবার ‘আমি একদম সত্য বলছি’ বা ‘আমি কখনও মিথ্যা বলি না’- এমন কথা জোর দিয়ে বলা। তবে ডা. লরেনজ সতর্ক করে বলেন, “বিচ্ছিন্ন কোনও অসংগতি মানেই মিথ্যা নয়; একজন মানুষ কাকে এবং কোন পরিস্থিতিতে গল্প বলছেন, তার ওপর ভিত্তি করে বিবরণে কিছুটা পার্থক্য হতে পারে।”
কেউ মিথ্যা বলছে বলে সন্দেহ হলে কীভাবে কথা বলবেন?
সঙ্গী, বন্ধু বা পরিবারের কেউ মিথ্যা বলছেন বলে মনে হলে সরাসরি ‘তুমি মিথ্যা বলছ’ বলে আক্রমণ না করে কৌতূহলী ও শান্ত ভঙ্গিতে আলোচনা করা উচিত। ডা. লরেনজের পরামর্শ অনুযায়ী, “অভিযোগের বদলে ‘আমার মনে হচ্ছে’ বা নিজের অনুভূতির কথা জানিয়ে আলোচনা শুরু করতে হবে।”
যেমন বলা যেতে পারে, ‘ঘটনাটি আমার অন্যভাবে মনে আছে বলে আমি কিছুটা বিভ্রান্ত বোধ করছি, আমরা কি এ নিয়ে একটু কথা বলতে পারি?’ বা ‘আমি বিষয়টির কয়েকটি অসংগতি টের পাচ্ছি, তোমার দিক থেকে কী ঘটেছিল তা জানতে চাই।’
কখন সম্পর্কের বিষয়ে নতুন করে ভাবতে হবে?
মাঝেমধ্যে ছোটখাটো মিথ্যা বলা আর অভ্যাসগতভাবে প্রতারণা করা এক বিষয় নয়। ডা. লরেনজ বলেন, “মিথ্যা বলা যদি নিয়মিত অভ্যাসে পরিণত হয়, সম্পর্কের বিশ্বাস নষ্ট করে এবং বারবার বলার পরও সেই ব্যক্তির মধ্যে পরিবর্তনের কোনও ইচ্ছা দেখা না যায়, তবে নিজেদের মানসিক সুস্থতার স্বার্থে সম্পর্কটিতে স্পষ্ট সীমারেখা টানা, পেশাদার থেরাপিস্টের সহায়তা নেওয়া বা সম্পর্ক থেকে সরে আসার কথা ভাবা উচিত।”
- কেউ মিথ্যা বললে বুঝবেন যেভাবে
- বয়স বাড়ছে, কমছে শ্রবণশক্তি: কান সুস্থ রাখার যত উপায়
- নিষেধাজ্ঞা উপেক্ষা
পাকিস্তানি নাটক ‘দার-ই-নিজাত’ দেখছেনই ভারতীয়রা - ডেঙ্গুতে আক্রান্ত নাহিদ রানা, যাওয়া হচ্ছে না দক্ষিণ আফ্রিকায়
- হাসিনার ফেরার ঘোষণায় উদ্বেগে বাংলাদেশ, বিপাকে ভারত
- অস্থিরতায় পোশাকের ক্রয়াদেশ হারাচ্ছে বাংলাদেশ, লাভ ভারতের
- লাল, হলুদ নাকি রাসেট আলু: কোনটি ভালো?
- ডায়াবেটিস-হৃদরোগসহ যেসব রোগের ঝুঁকি বাড়ায় অতিরিক্ত চিনি
- চুরির পরিকল্পনা ফাঁস হওয়ার আশঙ্কায় একই পরিবারের চারজনকে হত্যা
- বিনা খরচে মালয়েশিয়া গেলেন ১১২ কর্মী, উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- সয়াবিন তেলের দাম বাড়াল সরকার
- টুঙ্গিপাড়া থানায় হামলা: ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা
- শীতে সর্দি-কাশি: অ্যান্টিবায়োটিকের বদলে পান করুন ৩ চা
- টিনএজার ছেলেকে যেসব কথা বলবেন না
- পোশাক শ্রমিকদের মজুরি কোন গ্রেডে কত বাড়ল
- বাংলাদেশসহ ১৪ দেশের ওপর নতুন শুল্ক ঘোষণা যুক্তরাষ্ট্রের
- নারায়ণগঞ্জে সাত খুন: ১৫ জনের মৃত্যুদণ্ড বহাল চায় রাষ্ট্রপক্ষ
- হাসিনার ফেরার পরিকল্পনা ও প্রত্যর্পণ অনুরোধ আলাদা বিষয়: ভারত
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- প্রসাধনী পণ্যের বাজারে শীর্ষে লিলি, দ্বিতীয় স্থানে প্যারাসুট
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- কুড়িয়ে পাওয়া তিন ভরি সোনা ফেরত দিলেন চানাচুর বিক্রেতা
- হজযাত্রীদের টিকা গ্রহণের আগে করতে হবে ৭ স্বাস্থ্য পরীক্ষা
- শিশুদের ফেসবুক-ইউটিউব ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
- এআইকে যেসব ব্যক্তিগত তথ্য দেবেন না
- খেজুরের চেয়েও বেশি ফাইবার পেতে যা যা খাবেন
- মুর্তজা বশীর: যার চিত্রকর্ম ‘বিপ্লবের হাতিয়ার’
- বৃষ্টি চলবে কতদিন, শীত নামবে কবে?
- শ্রমিক আন্দোলনে পোশাক খাতে ক্ষতি ৪২৮ মিলিয়ন ডলার
- ক্ষণিকেই রাগ কমাবে যে ৩ শব্দ
- চমক রেখে বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা দক্ষিণ আফ্রিকার
- হাসিনার ফেরার পথ খুঁজতে পেট্রাপোলে নিষিদ্ধ আ. লীগের ৪ নেতা
- ৮ দফা কমলো সোনার দাম, নেপথ্যে কারণ কী?
- বিনা খরচে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু ২৬ নভেম্বর
- সঙ্গী কেন বলেন, ‘তুমি আমার কোনো কথাই বোঝো না’
- গোসলের আগে নাকি পরে: কখন তেল মাখবেন?
- মনোযোগ ও স্মৃতিশক্তি বাড়ানোর ৪ কৌশল
- রংপুরে ৪ খুন: ৩০ নভেম্বরের মধ্যে অভিযোগপত্র দাখিলের সম্ভাবনা
- বিশ্বে প্রতি ঘণ্টায় সঙ্গী বা স্বজনের হাতে খুন ৫ নারী
- চাকরির ইন্টারভিউতে যে ৭ ভুল অবশ্যই এড়িয়ে চলবেন
- যে ৭ অভ্যাস অ্যাসিডিটি বাড়ায়
- গোপালগঞ্জে দুই গ্রামবাসীর সংঘর্ষে গুলিবিদ্ধ ৪, আহত ২০
- প্রেমিকের কাছে জেন-জি নারীদের বড় প্রত্যাশা কী?
















