করোনার লক্ষণ দেখা দিলে যেভাবে আলাদা থাকবেন
লাইফ টিভি 24
প্রকাশিত: ২১:২৭ ১৪ মার্চ ২০২০
করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দিলে কিংবা এমন সন্দেহ হলে প্রথমেই আক্রান্ত ব্যক্তিকে আশপাশের লোকজন থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন করে ফেলতে হবে। এমনটাই বলছেন বিশেষজ্ঞ ও ডাক্তাররা।
করোনার প্রথম লক্ষণ হলো জ্বর ও শুকনো কাশি। আপনার এরকম উপসর্গ দেখা দিলেই 'সেল্ফ-আইসোলেশনে' চলে যান। অর্থাৎ নিজেকে অন্যদের সংস্পর্শ থেকে সম্পূর্ণ আলাদা করে ফেলুন।
এর উদ্দেশ্য হলো যাতে আপনার বাসা, পরিবার, কর্মস্থল, বা সামাজিক পরিমণ্ডলে অন্য যে মানুষেরা আছেন, তাদের মধ্যে ভাইরাস ছড়াতে না পারে। প্রশ্ন হলো: কিভাবে এ সেল্ফ আইসোলেন করতে হবে?
ঘরে থাকুন
এক নম্বর: আপনাকে ঘরে থাকতে হবে। কর্মস্থলে, স্কুলে বা লোকসমাগম হয়, এমন যেকোনও প্রকাশ্য স্থানে যাওয়া বন্ধ করে দেন। কোনও পাবলিক ট্রান্সপোর্ট। অর্থাৎ বাস, ট্রেন, ট্রাম, ট্যাক্সি বা রিকশা যাহোক না কেন।
কেমন ঘরে থাকতে হবে?
এমন একটা ঘরে থাকুন, যাতে জানালা আছে। যেন ভালোভাবে বাতাস চলাচল করতে পারে। বাসার অন্য লোকদের থেকে আলাদা থাকুন। আপনাকে কেউ যেন 'দেখতে না আসে' তা নিশ্চিত করুন।
আপনার যদি বাজার-হাট করতে হয় কিংবা কোনও ওষুধ বা অন্য কিছু কিনতে হয়, তাহলে অন্য কারো সাহায্য নেন। আপনার বন্ধু, পরিবারের কোনও সদস্য বা ডেলিভারি-ম্যান এটা করতে পারে।
যারা আপনার জন্য খাবার বা জিনিসপত্র নিয়ে আসবে, তাদের বলুন; আপনার ঘরের দরজার বাইরে সেগুলো রেখে যেতে।
বাড়ির অন্যদের কী করতে হবে?
ধরুন, আপনি এমন একটি বাড়িতে আছেন; যেখানে একটি 'কমন রান্নাঘর' আছে; যা সবাই ব্যবহার করেন।এক্ষেত্রে যার করোনাভাইরাস সংক্রমণের লক্ষণ দেখা দিয়েছে, তার এমন সময় সেই রান্নাঘরটি ব্যবহার করা উচিত; যখন অন্য কেউ সেখানে নেই।
আক্রান্ত ব্যক্তির উচিত হবে রান্নাঘর থেকে খাবার নিয়ে নিজের ঘরে গিয়ে খাওয়া। ঘরের মেঝে, টেবিল, চেয়ারের উপরিভাগ- এমন 'সারফেস'গুলো প্রতিদিন তরল সাবান কিংবা অন্য কোনও ক্লিনিং প্রোডাক্ট দিয়ে পরিষ্কার করুন।
যদি নিজেকে সম্পূর্ণ আলাদা করা সম্ভব না হয়, তাহলে কী করবেন?
যদি এমন হয়, আপনি নিজেকে পরিবারের অন্য সদস্য বা ফ্ল্যাটের অন্য বাসিন্দাদের থেকে সম্পূর্ণ আলাদা করতে পারছেন না; সেক্ষেত্রে ডাক্তারের পরামর্শ হলো একে অপরের সংস্পর্শে আসা যতটা সম্ভব সীমিত করুন।
যদি সম্ভব হয়, বাসার অন্য লোকদের থেকে কমপক্ষে ২ মিটার বা ৬ ফুট দূরে থাকুন। ঘুমানোর সময় একা ঘুমান। করোনাভাইরাস সংক্রমণ যাদের জন্য বেশি বিপজ্জনক হতে পারে। যেমন- বয়স্ক মানুষেরা। তাদের থেকে দূরে থাকুন।
বাড়িতে কেউ আইসোলেশনে থাকলে অন্যদের কী করতে হবে?
আইসোলেশনে থাকা কোনও ব্যক্তির সঙ্গে যারা এক বাড়িতে বসবাস করছেন, তাদের জন্য পরামর্শ হলো-ওদের ঘন ঘন হাত ধুতে হবে। হাত ধোয়ার নিয়ম হলো সাবান ও পানি ব্যবহার করে অন্তত ২০ সেকেন্ড ধরে হাত ধুতে হবে। বিশেষ করে সংক্রমিত কারো সংস্পর্শে আসার পর।
কোন কোন জিনিস 'শেয়ার' করা যাবে না
আপনার বাড়িতে কেউ আইসোলেশনে থাকলে কোনও তোয়ালে, টুথপেস্ট, সাবান, শ্যাম্পু, কন্ডিশনার বা এরকম কোনও টয়লেট্রিজ সবাই মিলে ব্যবহার করা উচিৎ নয়।
আইসোলেশনে থাকা ব্যক্তির আলাদা একটি বাথরুম ব্যবহার করা উচিৎ। তা সম্ভব না হলে নিয়ম করুন যিনি আইসোলেশনে আছেন, তিনি বাথরুম ব্যবহার করবেন সবার শেষে এবং ব্যবহারের পর সম্ভব হলে, সেটি ভালোভাবে পরিষ্কার করবেন।
যিনি আইসোলেশনে আছেন, তার ফেলা বা সংস্পর্শে আসা সবরকম আবর্জনা একটি বিনব্যাগে ভরে তা আবার আরেকটি ব্যাগে ভরুন। যদি তার করোনা সংক্রমণ নিশ্চিত হয়, তাহলে এ আবর্জনা কীভাবে ফেলতে হবে; সেই ব্যাপারে ডাক্তারের পরামর্শ নেন।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










