কিডনিতে পাথর হলেও চিন্তা নেই, যেভাবে হবেন বিপদমুক্ত
লাইফ টিভি 24
প্রকাশিত: ২২:৪১ ১৭ জুন ২০২১
কিডনিতে পাথর জমলেও 'নো টেনশন'। প্রথম থেকেই কয়েকটি বিষয়ে নজরদারি। একটু নিয়ম মেনে চলা। ব্যস, তাহলেই আপনি হবেন 'স্টোনমুক্ত', জানালেন ইউরোলজিস্ট ডা. অমিত ঘোষ। শুনলেন কোয়েল মুখোপাধ্যায়। কিডনিতে পাথর জমার সমস্যা বহুল-পরিচিত। অথচ নির্দিষ্ট কিছু নিয়ম মেনে চললে, পাথুরে পথও হতে পারে মসৃণ। অতএব, বৃক্ককে 'স্টোনমুক্ত' করে, তার স্বাস্থ্য ফেরাতে সচেতন হোন এখনই।
রোগ ধরবেন কীভাবে
বেশ কিছু লক্ষণ রয়েছে। কারও প্রবল ব্যথা হয়, যা ক্রমশ কোমর থেকে প্রস্রাবের জায়গার দিকে এগোয়। কারও মূত্রের সঙ্গে রক্ত বেরোয় আবার কারও ইনফেকশন হয়। আবার কিছু কিছু ক্ষেত্রে প্রথমে বোঝাই যায় না। সোনোগ্রাফি, এক্স রে করে ধরা হয়। মনে রাখবেন, লক্ষণহীনতার অর্থ, পাথর ভিতরে বাড়ছে। বড় পাথরে সাধারণত ব্যথা হয় না। কিন্তু এগুলিই কিডনির পক্ষে বিপজ্জনক। কিডনি 'ব্লক' করে নষ্টও করে দিতে পারে।
নজর থাকুক প্লেটে
ক্যালসিয়ামযুক্ত খাবার (দুধ ও দুগ্ধজাত দ্রব্য), ইউরিক অ্যাসিডযুক্ত খাবার (বাদাম, কফি, বেকন, টার্কি প্রভৃতি) এবং অক্সালেটজাতীয় খাবার বেশি খেলে (কচু) কিডনিতে স্টোন হওয়ার প্রবণতা বাড়ে।
পানি পান
পানি যত বেশি পান করবেন, ছোট পাথর তত মূত্রের সঙ্গে বেরিয়ে যায়। যে দিনে ১ গ্লাস পানি পান, আর যে ২৫ গ্লাস পানি পান, দু'জনের মধ্যে দ্বিতীয়জনের 'কোয়ান্টাম অফ ইউরিন প্রোডাকশন' বেশি। ফলে মূত্রের তোড়ও বেশি। তাতেই ছোট স্টোন (১-২ মিলিমিটার) শরীর থেকে বেরিয়ে যাবে। তা আর বাড়তে পারবে না।
কোন পাথরে কীভাবে মুক্তি
খুব ছোট স্টোন হলে জল আর কিছু আলফা ব্লকার ওষুধ খেলে, বেরিয়ে যেতে পারে। কিন্তু সামান্য বড় পাথর (১ সেন্টিমিটারের নিচে) হলে, ইএসডব্লুএল (এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েভ লিথোট্রিপ্সি) করে বের করে দেওয়া যায়। এক্ষেত্রে রোগীকে অজ্ঞান করতে হয় না। শায়িত অবস্থায় তাঁর উপর একটি মেশিন থেকে ওয়েভ বিম চালিয়ে দেওয়া হয়। পাথর গুঁড়ো হয়ে বেরিয়ে যায়।
১ সেন্টিমিটারের বেশি বড় পাথর হলে (৩-৪ সেন্টিমিটার), বের করতে 'কি হোল সার্জারি' করতে হবে। নাম পিসিএনএল (পারকিউটানিয়াস নেফ্রোলিথোটমি)। রোগীকে অজ্ঞান করে, পিঠে ছোট একটা ফুটো করতে হয়। তার ভিতর দিয়ে টেলিস্কোপের মতো ছোট যন্ত্র ঢুকিয়ে দেওয়া হয়। কিডনির মধ্যে গিয়ে সেটি পাথরকে চূর্ণবিচূর্ণ করে দেয়। তারপর ওয়াশ করে, বের করা হয়।
কিন্তু যদি পাথর ৭ কিংবা ৮ মিলিমিটারের আকারের হয় এবং কোনওভাবে ইউরেটারের মধ্যে ঢুকে যায়, সেক্ষেত্রে ইউরিটেরো রেনোস্কোপি করতে হবে। অজ্ঞান করে, রোগীর প্রস্রাবের রাস্তা দিয়ে একটা টেলিস্কোপ ঢুকিয়ে দেওয়া হবে যা ইউরেটারের মধ্যে ঢুকে পাথরটিকে চূর্ণ করবে। এরই অ্যাডভান্সড স্টেজ হল আরআইআরএস।
রেট্রোগ্রেড ইন্ট্রারেনাল সার্জারি। যদি কেউ লিথোট্রিপ্সি করতে না চান, তখন একটি টেলিস্কোপকে পুরো কিডনি পর্যন্ত ঢুকিয়ে, পাথরকে গুঁড়ো করা যায়। তবে কার ক্ষেত্রে কোন পদ্ধতি প্রযোজ্য হবে, তা চিকিত্সকই দেখে বলে দেবেন।
বছরে একটা সোনোগ্রাফি
কিডনিতে স্টোন একবার হলে বারবার হতে পারে। তাই ক্যালসিয়ামজাতীয় খাবার খেলে পাথর হবে ভেবে দুধ খাওয়া চিরতরে বন্ধ করে দিয়েও কোনও লাভ নেই। বছরে একটা করে সোনোগ্রাফি অবশ্যই করবেন। এতে রোগের 'আর্লি ডিটেকশন' সম্ভব হবে। তাছাড়া পানি বেশি পান করবেন।
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সন্দেহের বশে বাংলাদেশি তকমা দিয়ে পুশইন নয়: কলকাতা হাইকোর্ট
- বিয়ের জন্য যেমন ছেলে চান মিমি
- যেসব খাবার একসঙ্গে খেলে বেশি পুষ্টি মিলে
- বিমানবন্দরে ‘সোনার ডিম’ উদ্ধার: ৫ দিনের রিমান্ডে আসামি
- রূপপুরের বিদ্যুৎ দ্রুত জাতীয় গ্রিডে সরবরাহ: রোসাটম
- শান্তিতে নোবেলজয়ী কে এই নাভি পিল্লাই
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য




