কুয়াশা স্বাস্থ্যের জন্য কতটা ক্ষতিকর?
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৭:৫৭ ১১ জানুয়ারি ২০২৬
শীত এলেই ভূমির কাছাকাছি বাতাস দ্রুত ঠান্ডা হয়ে আর্দ্র বাতাসের সঙ্গে মিশে তৈরি হয় কুয়াশা। শীতে ঢাকা সহ বাংলাদেশের প্রায় সব এলাকায় এমন কুয়াশার দেখা মেলে। কোথাও কোথাও দৃশ্যমানতা নেমে আসে প্রায় শূন্যে। এর ফলে সড়ক দুর্ঘটনার ঝুঁকি যেমন বাড়ে, তেমনি ফ্লাইট ও ট্রেন চলাচলেও দেখা দেয় বড় ধরনের বিঘ্ন। তবে কুয়াশার প্রভাব শুধু যাতায়াতের ভোগান্তিতেই সীমাবদ্ধ নয়—এটি মানুষের স্বাস্থ্যের ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
নয়াদিল্লির আকাশ হেলথকেয়ারের রেসপিরেটরি ও স্লিপ মেডিসিন বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. অক্ষয় বুধরাজার মতে, সাধারণ কুয়াশা মূলত দৃশ্যমানতা কমানোর কারণেই বিপজ্জনক। কিন্তু কুয়াশা যখন বায়ুদূষণের সঙ্গে মিশে ‘স্মগ’-এ রূপ নেয়, তখন সেটিই হয়ে ওঠে প্রকৃত স্বাস্থ্যঝুঁকি।
স্মগ কীভাবে শরীরের ক্ষতি করে
বিশেষজ্ঞদের মতে, বাতাসে থাকা সূক্ষ্ম দূষণ কণিকা ফুসফুসের প্রতিরোধক্ষমতা কমিয়ে দেয়। এর ফলে শিশুদের মধ্যে ফুসফুসের সংক্রমণের ঝুঁকি বেশি দেখা যায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, দীর্ঘদিন কণিকাদূষণের সংস্পর্শে থাকলে ফুসফুস ক্যানসারের মতো মারাত্মক রোগও হতে পারে। স্মগ হাঁপানি রোগীদের শ্বাসকষ্ট বাড়ায়, কাশি ও শ্বাস নিতে সমস্যা সৃষ্টি করে। পাশাপাশি চোখে জ্বালা, ত্বকের রোগ, গলা ব্যথা, সাইনাস ও ব্রঙ্কাইটিসের মতো সমস্যাও দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদে এটি নিউমোনিয়ার তীব্রতা বাড়াতে পারে।
স্মগ মূলত ধোঁয়া ও কুয়াশা এই দুইয়ের সংমিশ্রণে তৈরি হয়।
স্মগ কী?
স্মগ হলো বায়ুদূষণের একটি বিপজ্জনক রূপ, যা মূলত ধোঁয়া ও কুয়াশা এই দুইয়ের সংমিশ্রণে তৈরি হয়। স্মগ শব্দটিই এসেছে স্মোক এবং ফগ শব্দ দুটি মিলিয়ে।
আরও পড়ুন: কুয়াশা পড়লে ঠান্ডা বাড়ে নাকি কমে?
সাধারণভাবে কুয়াশা একা থাকলে তা বড় কোনো স্বাস্থ্যঝুঁকি তৈরি করে না। কিন্তু যখন কুয়াশার সঙ্গে যানবাহন, শিল্পকারখানা ও জ্বালানি পোড়ানোর ফলে তৈরি ক্ষতিকর গ্যাস ও সূক্ষ্ম কণিকা মিশে যায়, তখন সেটিই রূপ নেয় স্মগে।
কুয়াশায় বাইরে ব্যায়াম: নিরাপদ নাকি ঝুঁকিপূর্ণ?
ঘন কুয়াশার সময় স্মগের মাত্রা সাধারণত বেশি থাকে। তাই এ অবস্থায় বাইরে ব্যায়াম করা ঝুঁকিপূর্ণ বলে মনে করেন বিশেষজ্ঞরা। ডা. বুধরাজার পরামর্শ, এই সময় বাইরে দৌড়ানো বা হাঁটার বদলে ঘরের ভেতরে ব্যায়াম করাই ভালো। তবে ঘরের বাতাসও পরিষ্কার রাখতে হবে—প্রয়োজনে ইনডোর প্ল্যান্ট বা এয়ার পিউরিফায়ার ব্যবহার করা যেতে পারে।
ঘন কুয়াশার সময় স্মগের মাত্রা সাধারণত বেশি থাকে।
কারা থাকবেন বেশি সতর্ক
শিশু, বয়স্ক মানুষ এবং হাঁপানি, সিওপিডি বা কিডনি রোগে আক্রান্ত ব্যক্তিদের ক্ষেত্রে ঝুঁকি বেশি। বিশেষজ্ঞদের সতর্কবার্তা—কুয়াশা, তীব্র শীত ও বায়ুদূষণের সম্মিলিত প্রভাব হার্ট অ্যাটাক, স্ট্রোক ও আকস্মিক শ্বাসকষ্টের ঝুঁকি বাড়িয়ে দিতে পারে।
- ব্রয়লারের দামে বড় লাফ, সবজি স্থির
- প্রথম দিন ওয়াকআউট না করলেই ভালো হতো: স্পিকার
- সোনা কেনার আগে যে বিষয়গুলো জানা জরুরি
- পুলিশ হত্যায় আসিফসহ ৪২ জনের নামে মামলার আবেদন
- মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচারের সিদ্ধান্ত
- ব্যাটিং পজিশন নিয়ে আমার মতো কেউ ত্যাগ স্বীকার করেনি
- ইরান যুদ্ধের প্রভাব পড়ল দীপিকার ওপর
- ব্যালটে তারুণ্যের গর্জন: নেপালের নেতৃত্ব দেবেন বালেন্দ্র শাহ
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- এপস্টেইন ফাইলস নিয়ে মুখ খুললেন আমির
- শিক্ষার্থী তুলনায় ৭৫ লাখ অতিরিক্ত বই বিতরণ
- সংসদে রাষ্ট্রপতির ভাষণ, প্রতিবাদ ও ওয়াক আউট বিরোধী দলের
- মাইগ্রেন কমাতে যে ১০ নিয়ম মানতে হবে
- খালেদা জিয়া, খামেনিসহ বিশিষ্টজনদের মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
- জাতীয় সংসদের স্পিকার হাফিজ ও ডেপুটি স্পিকার কায়সার
- লিটন নাকি রিজওয়ান: ১০ হাজার রানে আগে পৌঁছাবেন কে?
- ইতিকাফে নারীরা কী করতে পারবেন, কী পারবেন না
- বগুড়া-৬ ও শেরপুর-৩ নির্বাচনে গণভোট থাকছে না
- ফিলিং স্টেশনে পেট্রোল-অকটেন সরবরাহ বাড়ল
- বিজয়-তৃষার প্রেম নিয়ে বিতর্ক তুঙ্গে
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- ২০৯ বল হাতে রেখে পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ
- আহত মোজতবা খামেনি কেমন আছেন?
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- কখন দাঁত ব্রাশ করবেন? সকালে না রাতে?
- বিশ্বজয়ী পান্ডিয়াদের ১৩১ কোটি রুপি বোনাস দিচ্ছে বিসিসিআই
- অ্যাকশনে মেহজাবীন ও প্রীতম
- ট্রাম্প নয়, যুদ্ধের সমাপ্তি নির্ধারণ করবে ইরান: আইআরজিসি
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ঢাবিতে তোফাজ্জল হত্যা: ২২ আসামিকে গ্রেপ্তারে পরোয়ানা
- Practical Action Launches Plastic Waste Awareness in Narayanganj
- ইচ্ছাশক্তি বাড়াবেন? জেনে নিন এই বৈজ্ঞানিক পদ্ধতি
- নেপালে সরকার গঠনের পথে গণঅভ্যুত্থানকারীরা
- তেলের মজুত পর্যাপ্ত, আসছে আরো দু’টি জাহাজ: জ্বালানিমন্ত্রী
- আমেরিকার সঙ্গে কোনো আপস নয়: আরাগচি
- বাড়ির দরজা খুলেই প্রধানমন্ত্রী বললেন, ‘চলেন যুদ্ধে যাই’
- ৬৬ বছর বয়সে মা হচ্ছেন অভিনেত্রী
- ১ কেজি আলু বেচে মিলছে না এক কাপ চায়ের দাম!
- নেইমারের বিরুদ্ধে সাবেক রাঁধুনীর মামলা
- অভ্যাসগুলো কতটা ক্ষতিকর? বিশেষজ্ঞরা যা বলছেন
- ভারতকে রাশিয়ার তেল কেনার ‘অনুমতি’, ট্রাম্পের ওপর চটলেন কমল হাসান
- ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর
- তেল বিক্রিতে কড়াকড়ি:মোটরসাইকেলে বরাদ্দ ২ লিটার, প্রাইভেটকারে ১০
- সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
- ইবি শিক্ষিকা হত্যাকাণ্ড: দুই শিক্ষক ও এক কর্মকর্তা বরখাস্ত
- শঙ্কা কাটিয়ে ঢাকায় পাকিস্তান ক্রিকেট দল
- ঈদে সাশ্রয়ী শপিং করবেন যেভাবে
- মেয়ে সানা নাকি বউ ডোনা, সৌরভের বিগ বস কে?
- জ্বালানি তেলের সংকট নেই, দাম বাড়বে না: প্রতিমন্ত্রী
- ‘চিকনি চামেলির’ মতো গান গাইবেন না শ্রেয়া






