কোষ্ঠকাঠিন্য, অর্শ-পাইলস : কী করবেন ?(ভিডিও)
লাইফ টিভি 24
প্রকাশিত: ১১:১৭ ৫ নভেম্বর ২০১৯
নতুন দিনের শুরুতে বেশির ভাগ মানুষেরই ঘুম ভাঙে খুশি মনে। কিন্তু অনেকের কাছে সকাল আসে কার্যত বিভীষিকা নিয়ে। প্রাতঃকৃত্য সারতে গিয়ে এঁরা ভয়ে কাঁটা হয়ে থাকেন। কেননা, তাঁরা পাইলস বা অর্শ নিয়ে কষ্ট পাচ্ছেন।
জেনে রাখুন, প্রতি বছর লাখো মানুষ পাইলসের চিকিৎসা করান। আর চিকিৎসা করানোর সুযোগ পান না বা হাতুড়ের কাছে যান এমন রোগীর সংখ্যাও নেহাত কম নয়। দেশে প্রায় প্রত্যেক পরিবারেই এক জন অর্শ নিয়ে কষ্ট পান। এই অসুখ কিন্তু বলতে গেলে নিজেদেরই ডেকে আনা। সঠিক খাদ্যাভ্যাসের অভাবে কনস্টিপেশন হয়, আর পাইলস বা অর্শের অন্যতম কারণ এটাই।
ক্রনিক ডায়ারিয়া হলেও পাইলস হয়
শুধু কোষ্ঠকাঠিন্যই দায়ী নয়, ক্রনিক ডায়রিয়া হলেও অর্শের ঝুঁকি বাড়ে। বাড়তি ওজন এই অসুখের আর এক অন্যতম কারণ। এ ছাড়া যাঁরা দীর্ঘক্ষণ বাথরুমে বসে চেষ্টা করেন, তাদেরও পাইলসের আশঙ্কা বেশি। এ ছাড়া বংশে থাকলে হেমারয়েডের ঝুঁকি অন্যদের তুলনায় বেশি। পাইলসের ডাক্তারি নাম হেমারয়েড। যারা বেশি ওজন তোলেন তাঁদেরও এই সমস্যা বেশি দেখা যায়। আর হবু মায়েদের নানান শারীরিক বদলের সময় পাইলসের ঝুঁকি বেড়ে যায়। তবে একটু নিয়ম মেনে খাওয়াদাওয়া করলে রোগ বাড়তে পারে না।
বাড়তে দেবেন না
গ্রেড-১ থেকে গ্রেড–৪, মোট চারটি স্টেজ আছে পাইলসের। শুরুতে সতর্ক হলে রোগটা বাড়তে পারে না। বেশির ভাগ ক্ষেত্রেই সঙ্কোচবশত প্রথমে অসুখটা চেপে রাখা হয়। ফলে তা ক্রমে বাড়তে থাকে। তবে একটা ব্যাপার নিশ্চিত করা যায় যে আধুনিক চিকিৎসা বিজ্ঞান পাইলসকে (ডাক্তারি নাম হেমোরয়েড) জব্দ করতে পারে সহজেই। কিন্তু, অসুখ বেড়ে তৃতীয় বা চতুর্থ পর্যায়ে পৌঁছে গেলে সার্জারি করা ছাড়া কোনও উপায় নেই। ডিজিটাল রেক্টাল এগজামিনেশন ও প্রক্টোস্কোপ দিয়ে অর্শরোগ নির্ণয় করা হয়।
লেসার সার্জারি
শল্য চিকিৎসার জনক সুশ্রুতের সময় থেকেই অর্শ সারানোর জন্য অস্ত্রোপচারের সাহায্য নেয়া হত। নানান বিকল্প পদ্ধতির সাহায্য নিতে গিয়ে অনেকেই অর্শের জ্বালাযন্ত্রণা সমেত অসুখটা বাড়িয়ে ফেলেন। প্রথম পর্যায়ে ধরা পড়লে ওষুধ আর লাইফস্টাইল মডিফিকেশন করে রোগের বাড় আটকে দেয়া যায়। কিন্তু বেড়ে গেলে রাবার ব্যান্ড লাইগেশন ও ইঞ্জেকশনের সাহায্য নেয়া হয়। এই পদ্ধতি সেই সুশ্রুতের আমল থেকে চলে আসছে।
এরপর এল অর্শকে বাদ দেয়ার শল্য চিকিৎসা। এতে অসুখ সারলেও মল ধরে রাখার সমস্যা হয়। আর সেরে উঠতে অনেক সময় লাগে। তবে সাম্প্রতিককালে ডপলার গাইডেড হেমারয়েড আর্টারি লাইগেশন (DGHAL)-এর সাহায্যে পাইলসের সমস্যা থেকে রেহাই পাওয়া যায় সহজেই। সার্জারির কথা শুনে ভয়ে রোগ পুষে রাখবেন না।
কী করবেন, কী করবেন না
অনেক অসুখের মূলেই আছে ভুল খাওয়াদাওয়ার অভ্যেস। অনেকেই শাকসব্জি প্রায় খান না বললেই চলে। আবার অনেকের পানি পানে অনীহা।
দিনে ৩–৩.৫ লিটার পানি পান দরকার। শীতের সময় কিছুটা কম হলেও চলে।
রোজকার ডায়েটে রাখুন পাঁচ রকমের শাকসব্জি। আলু-পেঁয়াজ ছাড়া সময়ের সব রকমের সব্জি খেতে হবে। ঢ্যাঁড়শ কনস্টিপেশন কমাতে উল্লেখযোগ্য ভূমিকা নেয়। যাঁরা কোষ্ঠকাঠিন্যে ভুগছেন তাঁরা নিয়ম করে দুবেলা ঢ্যাঁড়শ খেলে সমস্যা থেকে রেহাই পাবেন।
পালংশাক, নটেশাক সমেত সময়ের শাক থাকুক মধ্যাহ্নভোজনে।
কুমড়ো, লাউ, পটল-সহ সময়ের সব্জি খেতে হবে। খোসা সমেত সব্জি খাওয়া উচিত।
শসা খান খোসা সমেত। কলা, পেয়ারা, লেবু, আম, জাম-সহ বেশির ভাগ ফলেই ফাইবার আছে। নিয়ম করে দিনে ৩/৪টি ফল খেলে ভাল হয়।
বাথরুমে গিয়ে অনেকক্ষণ বসে চাপ দেবেন না। এতে সমস্যা বাড়ে।
নিয়মিত ব্যায়াম করে ওজন ঠিক রাখুন। বাড়তি ওজন পাইলসের সমস্যা বাড়িয়ে দেয়।
ভারী জিনিস তুলবেন না।
ধূমপানের অভ্যাস থাকলে ছেড়ে দিতে হবে।
মদ্যপানে সমস্যা বাড়ে।
ভাজা খাবার এড়িয়ে চলুন।
কাবাবের নামে ঝলসানো মাংস খাবেন না।
ময়দার খাবার খেলে সমস্যা বাড়ে। চাউমিন ময়দায় তৈরি হয়। মোমোও তাই। সুতরাং এই ধরনের খাবার বাদ দিন।
কেক, বিস্কুট মাত্রা রেখে খান। পরিবর্তে খই, ওটস খেতে পারেন।
কনস্টিপেশন হলে তা সারাবার চেষ্টা করুন।
পাইলস হলে এটা ওটা করে সময় নষ্ট না করে শুরুতেই চিকিৎসকের পরামর্শ নিন।
- বালিশের পাশে ফোন রেখে ঘুমান? জেনে নিন ঝুঁকিগুলো
- মুম্বাইয়ে টাইগার শ্রফের গাড়ি লক্ষ্য করে গুলি, আহত ২
- ২০ অক্টোবর রাজশাহী যাচ্ছেন প্রধানমন্ত্রী
- কবি নজরুলের যে কবিতায় কেঁপে উঠেছিল ব্রিটিশ সাম্রাজ্য
- পিস্তলকাণ্ডে সমালোচনার মুখে ইশরাক, নাকচ করলেন পদত্যাগের খবর
- কম্বোডিয়ায় ‘আটকা’ ১৮০০ বাংলাদেশি
- ভাত রান্নার আগে চাল ভালো করে ধুতে বলা হয় কেন?
- মোটরসাইকেলের সামনেও নম্বর প্লেট রাখা বাধ্যতামূলক
- বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে ফেরত আনল বিজিবি
- এডিস মশা শনাক্ত করবে ‘স্মার্ট ফাঁদ’
- এনআইডিতে নাম, বয়স ও ঠিকানা সংশোধনে যেসব কাগজপত্র লাগবে
- ফ্যামিলি ও কৃষক কার্ডে কমবে দারিদ্র্য, ধারণা বিশ্বব্যাংক-আইএমএফের
- বয়স্করা যেসব খাবার এড়িয়ে চলবেন
- বৈশ্বিক ক্ষুধা সূচকে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ
- বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি পরিবর্তন
- ঢাকার বায়ুদূষণ দেশের জন্য লজ্জার বিষয়: প্রধানমন্ত্রী
- ‘বাংলাদেশ পথ দেখিয়েছে’, নেহার ভিডিও নিয়ে বিস্ফোরক অভিযোগ বিজেপির
- প্রক্রিয়া শুরু
মালয়েশিয়ায় যেভাবে হবে বাংলাদেশি কর্মী নিয়োগ - দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- ওষুধ কারখানার আগুনে ক্ষয়ক্ষতি হলেও প্রাণহানি নেই
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হাসান মাহমুদ
- রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানো ৩০ বাংলাদেশির ২০ জনের মৃত্যু
- অপারেশন ক্লিন হার্টের মতো অভিযানের পরিকল্পনা নেই
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- দূষণজনিত মাথাব্যথা নাকি মাইগ্রেনের সমস্যা? বুঝবেন যেভাবে
- হ্যাটট্রিক করে ইতিহাসে হাসান মাহমুদ
- অর্থনীতিতে নোবেল পেলেন রবার্ট ই হল ও মাইকেল উডফোর্ড
- বন্ধুর চেয়ে শত্রুর নাম বেশি মনে থাকে কেন?
- দুর্গাপূজা: বাঙালি হিন্দুদের বড় ধর্মীয় উৎসবে পরিণত যেভাবে
- হঠাৎ চুল পড়া বাড়লে কি করবেন?
- মধ্যপ্রাচ্য সংঘাতে রেমিট্যান্স কমার শঙ্কা, নতুন শ্রমবাজারে নজর
- সমুদ্র তীরে দাঁড়িয়ে দৈত্যাকার দানব
- দীর্ঘ সময় ফোন ব্যবহারে চোখে জ্বালাপোড়া, সমাধান কী?
- একটি দৃশ্যের জন্য এখনো বারবার মহড়া দেন অমিতাভ
- সারাদেশে ২ দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে
- স্ট্রোক, ডিমেনশিয়া ও বিষণ্নতা দূর করার ১৭ উপায়
- সেরা ঘুমের প্রতিযোগিতা, পুরস্কার ১৪ হাজার ডলার
- বাংলাদেশসহ কয়েক দেশের শিক্ষার্থী ভর্তিতে কঠোর যুক্তরাজ্য
- জনগণের অর্থের প্রতিটি পয়সা জাতীয় স্বার্থে ব্যয়ের নির্দেশ
- বাংলাদেশ থেকে জয় ছিনিয়ে ড্র আফগানিস্তানের
- নাফ নদীতে ইয়াবা পাচারের ‘ডুবন্ত সাবমেরিন’ উদ্ধার
- নিউটনের ঢের আগে মাধ্যাকর্ষণ শক্তির টের পান দা ভিঞ্চি!
- নোবেল পুরস্কারের ফেসবুক পেজে রবীন্দ্রনাথ ও রাসেলের ১১৪ বছরের চিঠি
- বিধবা কার্ড দিলে সবার আগে এমপির বউ নেবে: হাসনাত আবদুল্লাহ




