ক্যান্সারে আক্রান্ত হয়ে প্রতিবছর মারা যাচ্ছে ৯১ হাজার
লাইফ টিভি 24
প্রকাশিত: ১৯:৫৩ ১৮ মার্চ ২০১৯
বিশেষজ্ঞরা বলছেন, দেশে প্রতিবছর দেড় লাখেরও বেশি মানুষ ক্যান্সার রোগে আক্রান্ত হচ্ছে। বিভিন্ন ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়ে বছরে মারা যাচ্ছে ৯১ হাজার ৩৩৯ জন।
ক্যান্সার বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ‘গ্লোবোক্যানের’ সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমান বাংলাদেশে ক্যান্সার রোগীর সংখ্যা ১৩ থেকে ১৫ লাখ।
সোমবার রাজধানীর রূপনগরে মনিপুর স্কুল ও কলেজে ‘সচেতনতায় জীবন বাঁচায়’- শীর্ষক ক্যান্সার সচেতনতামূলক আলোচনা সভায় তারা এসব তথ্য তুলে ধরেন।
আনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার অ্যাওয়ারনেস ফাউন্ডেশন বাংলাদেশের প্রতিষ্ঠাতা ডা. মোহাম্মদ মাসুমুল হক। মনিপুর স্কুল ও কলেজের অধ্যক্ষ ফরহাদ হোসেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, ২০৩০ সালের মধ্যে বিভিন্ন প্রকার ক্যান্সারে মৃত্যুর সংখ্যা প্রায় দ্বিগুণ হতে পারে। যার মূল ভুক্তভোগী হবে নিম্ন ও মধ্যম আয়ের দেশের জনগণ।
দেশে বর্তমানে গড়ে প্রায় ৪ কোটি পূর্ণবয়স্ক মানুষ বিভিন্ন উপায়ে তামাক ব্যবহার করে একথা তুলে ধরে বক্তারা বলেন, শুধু ধূমপান বর্জন করলে ক্যান্সারে আক্রান্ত হওয়ার ঝুঁকি ৩৩ ভাগ পর্যন্ত হ্রাস করা সম্ভব।
বাংলাদেশে পুরুষদের মধ্যে প্রধান তিনটি ক্যান্সার হলো ফুসফুস, মুখ ও মুখগহ্বর এবং খাদ্যনালী ও পাকস্থলীর। নারীদের মধ্যে প্রধান ক্যান্সার তিনটি হলো স্তন, জরায়ু-মুখ ও মুখ ও মুখগহ্বরের বলে মূল প্রবন্ধে জানানো হয়।
কামাল আহমেদ মজুমদার বলেন, দেশের দরিদ্র জনগণকে স্বল্প খরচে ক্যান্সার চিকিৎসার সুবিধা নিশ্চিত করতে সরকার আন্তরিক। সরকার ১৬০০ কোটি টাকা ব্যয়ে ৮টি বিভাগে ১০০ শয্যাবিশিষ্ট ক্যান্সার সেন্টার নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। ফলে ক্যান্সারের আধুনিক চিকিৎসা সুবিধা দেশের সর্বত্র পৌঁছে দেয়া অনেকটাই সম্ভব হবে।
শিল্প প্রতিমন্ত্রী বলেন, অসচেতনতার কারণে বিভিন্ন বয়সের মানুষ নানাবিধ রোগে আক্রান্ত হচ্ছে। তাই খাদ্যাভ্যাসসহ জীবনযাপনের বিভিন্ন ত্রুটি সম্পর্কে সব বয়সী মানুষ, বিশেষ করে ছাত্রছাত্রীদের সচেতন করতে হবে। তিনি সকল বিষয়ে ছাত্রছাত্রীদের অবহিত করতে সব শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত সচেতনতামূলক অনুষ্ঠান আয়োজনের আহবান জানান।
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- এলপিজির দাম কমলো
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- রক্তচাপের আড়ালে কি লুকিয়ে হাইপারটেনশন? জানুন সংকেত
- কোরবানির ঈদ: অতিরিক্ত মাংস খেলে হবে যেসব সমস্যা
- পুরুষরা বেশি হাসেন নাকি মহিলারা?
- ঐশ্বরিয়াকে কটাক্ষ, ফুঁসে উঠলেন কঙ্গনা
- মেসির বিশ্বকাপে খেলা নিয়ে শঙ্কা
- গরমে যে ডাল রোজ খেতে পারেন
- মুক্তির অনুমতি পেল শাকিব খানের ‘রকস্টার’
- রামিসা ধর্ষণ-হত্যা: অভিযোগপত্র গ্রহণ, বিচারের জন্য বদলির নির্দেশ
- ঈদ: জমজমাট মসলার বাজার, ভেজালের শঙ্কা
- যুক্তরাষ্ট্র-ইরানের যুদ্ধবিরতির মেয়াদ বাড়ছে, খসড়ায় যা আছে
- মেসি, এমবাপ্পে, রোনালদো ও নেইমারের সঙ্গে তুলনায় না ইয়ামালের
- FIFA World Cup 2026: A Grand Continental Celebration Begins
- নেতানিয়াহুকে ‘পাগল’ বলে ‘গালাগাল’ ট্রাম্পের
- যে ৭ অভ্যাস সন্তানকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে
- মমতাজউদ্দীন আহমদের চলে যাওয়ার দিন
- প্রতিদিন কেন সাইক্লিং করবেন? রইল ৫ কারণ
- আদালতে অঝোরে কাঁদলেন রামিসার মা
- হাম ও হামের উপসর্গে মৃত্যু ছাড়ালো ৬০০
- ফের বিয়ে করছেন আমির খান, পাত্রী কে
- ক্যান্সার গবেষণায় নতুন অগ্রগতি
- এলপিজির দাম কমলো
- খুলনায় বিরল প্রজাতির প্রাণীর সন্ধান
- নেপালকে হারিয়ে টানা তৃতীয় ফাইনালে বাংলাদেশ
- বিশ্বকাপ স্কোয়াড চূড়ান্ত সৌদির, আছেন যারা
- শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়ের তারিখ নির্ধারণ
- সীমান্তে বিএসএফের ১০ পুশইন চেষ্টা রুখে দিলো বিজিবি
- যুবদলের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা
- ঘুম ভাঙা মাত্রই মোবাইলে চোখ, কী ক্ষতি হচ্ছে জানেন?
- নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বাপ্পারাজ
- বিশ্বকাপ স্টেডিয়ামে পানির বোতল নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা










